Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬

ছবি
কিশলয়  ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬ সম্পাদক-বন্ধুর কলম প্রিয় বন্ধুরা, দুর্গাপূজার আনন্দ, ঢাকের বাদ্যি, আলোর রোশনাই, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল আর প্রিয়জনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজ স্মৃতির পাতায়। মা দুর্গা কৈলাসে ফিরে গেছেন, কিন্তু রেখে গেছেন আনন্দ, সম্প্রীতি, সাহস ও নতুন করে বাঁচার প্রেরণা। উৎসবের রেশ কাটলেও তার আনন্দ যেন আমাদের মন থেকে কখনও মুছে যায় না। এই আনন্দময় আবহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আমাদের প্রিয় ‘কিশলয়’ মাসিক শিশুকিশোর অনলাইন পত্রিকার উৎসব সংখ্যা। এই সংখ্যাটি প্রকাশের পথ মোটেই সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সময়ের সীমাবদ্ধতা, নানান ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার মধ্যেও আমাদের এই প্রয়াস থেমে থাকেনি। অনেক বাধা অতিক্রম করে, সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে অবশেষে আমরা তোমাদের হাতে তুলে দিতে চলেছি এই বিশেষ সংখ্যা। আমাদের কাছে ‘কিশলয়’ কেবল একটি পত্রিকা নয়, এটি ছোটদের স্বপ্ন দেখার, নিজেদের ভাবনা প্রকাশের এবং সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার একটি আপন মঞ্চ। এখানে প্রতিটি গল্প, কবিতা, ছড়া, ছবি কিংবা প্রবন্ধের মধ্যে লুকিয়ে থাকে এক একটি নতুন ভাবনা...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা || রবির আলো ।। অবশেষ দাস


রবির আলো

অবশেষ দাস


আমার রবি ভোরের মুকুল
আতা গাছের তোতা,
কুমোরপাড়ার তিনপাহাড়ি
ছড়াচ্ছে নম্রতা।

আমার রবি সাত-সকালে
জীবনস্মৃতির পাতা,
বলাই দেখে সহজপাঠ আর
শিমূল গাছের মাথা।

আমার রবি দুপুরবেলা
তালগাছে দেয় উঁকি,
ডাকঘর থেকে নৌকাডুবি
রাজার মুখোমুখি।

আমার রবি বিকেলবেলা
ভুবনডাঙা খালি
সুভা, ফটিক, তারাপদ
হয় না চোখের বালি।

আমার রবি সন্ধ্যাবেলা
বিসর্জনের বাঁশি,
কালান্তরে সানাই বাজে
চন্দনার হয় ফাঁসি।

আমার রবি অষ্টপ্রহর
ছন্দতে সুর তোলে,
আমার রবির আমি'র ভেতর
পান্না-চুণী দোলে।

আমার রবির অনুভবে
প্রাণের প্রদীপ জ্বালো,
এই জগতের সবকিছুতো
রবির ছোঁয়ায় আলো!
 
__________________________
 
চিত্রঃ সোহম দত্ত
অষ্টম শ্রেণি
বর্ধমান সি.এম.এস হাইস্কুল

মন্তব্যসমূহ

  1. খুব সুন্দর... রবিঠাকুর যে কতটা আপামর বাঙালির কাছে তা খুব সুন্দর করে নিজের মতো করে লিখেছেন..!! ����

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। হারিয়ে গেছো তুমি শরৎ ।। দীপক পাল

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

ছড়া ।। আমরা সবাই ।। ফরমান সেখ

ছড়া ।। হোমিও বুড়োর গল্প ।। গোবিন্দ মোদক

ছড়া ।। শরৎ এল ।। কান্তিলাল দাস

ছড়া ।। যুদ্ধে যাবে খোকা যে আজ ।। জয়শ্রী সরকার

ছড়া ।। শিশুশ্রম ।। সৌমেন দেবনাথ

ছোটগল্প ।। রক্ষা কালী ।। উত্তম চক্রবর্তী

মাসের পছন্দ

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

নিবন্ধ ।। ভাষাচর্চায় রামমোহন রায় ।। অরবিন্দ পুরকাইত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

নিবন্ধ ।। প্লাস্টিক সম্বন্ধে ১00 টি আকর্ষণীয় তথ্য ।। ডঃ চিত্তরঞ্জন দাস

ছড়া ।। ফাগুন ।। অজিত কুমার জানা

ছড়া ।। ভিজে বসন্ত ।। শীলা সোম

কবিতা।। ফাগুন বেলার গান ।। নিরঞ্জন মণ্ডল

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

কবিতা ।। সুরকার পঞ্চম ।। আনন্দ বক্সী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২