Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

শব্দছক, ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 1st issue: October 2021

শব্দখেলা-১ ।। ভাস্কর চৌধুরী

 


 

 

 

পাশাপাশি

১।হাতের অলঙ্কার বিশেষ ৩।কোমল ৫।সুগন্ধি সাদা ফুল ৬।পৌরাণিক জলজন্তু ৮।পাখির ডাক ১০।সিংহাসন/গদি ১২। অনুকরণ ১৪।রাজার যোগ্য ১৫। দায়/নিজের প্রয়োজন ১৬।আদর্শ

 

উপর নিচ

১। বর্ষা কালের বিশেষ ফুল ২।শহর ৩।বিদ্রোহী কবি নামে খ্যাত ৪।খেলার স্থান/মাঠ ৭।কলসী ৯। তন্ত্র শাস্ত্র মতে সাধনাকারী ১০।একাগ্রতা ১১।নৃত্যরত মহাদেব ১২।ছোখ ১৩।নারী/রমণী

 

 

 

(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:

kishalaymag@gmail.com

কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। )

 

__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

 ক্যুইজ-১

প্রিয়ব্রত দত্ত

১। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ?
 
২। ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য কোনটি ?
 
৩। কোন দেশের সংসদের নাম কংগ্রেস ?
 
৪। পৃথিবীর সর্বভাষায় অনুদিত গ্রন্থের নাম কী ?
 
৫। লঙ্কা খেলে ঝাল লাগে কেন ?

__________________________________________________________________________
_

 ধাঁধা-১

 প্রিয়ব্রত দত্ত

১। একটাকার নোট ছাড়া আটটা নোট নিয়ে কীভাবে ১০১ টাকা সম্ভব ?
 
২। ১ টা চকলেটের দাম১ টাকা । ৩টি ফাঁকা চকলেটের খাপ ফেরত দিলে একটা চকলেট পাওয়া যায় ।তবে ১০ টাকায় কটা চকলেট পাওয়া যাবে ?
 
৩।  Which animal eats and drinks with it's tail ?
__________________________________________________________________________ 

(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:

kishalaymag@gmail.com

যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)

_______________________________________________________________________________________

 

 

বলো তো কে?

 রণেশ রায়

 

আবছা মনে পড়ে ছোটবেলার দেশের বাড়ির কথা। একদিকে আমাদের বাস্তু যেখানে বাবা মা কাকা কাকী জ্যাঠা জ্যেঠি আর ডজন দুই ভাই বোন একসঙ্গে একটা বাড়িতে থাকতাম। বাড়ির পেছনে বেশ বড় একটা ক্ষেত। ধান সবজি হত। আর এককোনে একটা বেমানান ঘর যেখানে ততোধিক বেমানান কেউ থাকত যে ক্ষেত দেখাশুনা করত আর আমাদের বাড়ির ফরমাস খাটত চূড়ান্ত আনুগত্যে। সে বেমানান হলেও খুব যত্নের সঙ্গে নিজেকে ক্ষেতের দেখাশুনা আর বাড়ির প্রয়োজনের সঙ্গে  খাপ খাইয়ে নিত। তার সঙ্গে হয়তো তার পরিবার থাকত ওই খুপরি ঘরে। কিংবা ধরুন কোন রাজ বাড়ীর কথা। মূল বাড়ি থেকে দূরে একটা বেমানান ঘরে হয়তো গোয়াল ঘরে একজন রক্ষীর থাকার জায়গা। বা ধরুন আজের ফ্ল্যাট বাড়ি যার নিচে গ্যারেজ ঘরের সঙ্গে একটা খুপরি ঘর সেখানে বউ বাচ্চা নিয়ে নিরাপত্তা কর্মী।


এটা আমার গল্প নয় তবে গল্পের পটভূমি বলা যায়। অর্থাৎ গল্পের বহিরাঙ্গ। ওই  বাড়িগুলো নিয়ে আমার আজের গল্প নয়। ওগুলো গল্পের মসলা। ধরুন এরকমই একটা বাড়িতে ওই বেমানান ঘরে একজন মহিলা থাকেন তার বাচ্চাকে নিয়ে। সত্চিহ্ন হাল। দুবেলা পুরো আহার জোটে না। হয়তো মহিলা সুন্দরবনের বাসিন্দা। আয়লা বা আমফানে তার বাড়ি ভেসে গেছে সঙ্গে হয়তো তাঁর স্বামীও। কেউ হয়তো দযাপরোবস হয়ে ওদের রাস্তা থেকে তুলে এনে এখানে আশ্রয় দিয়েছে। বিনিময়ে মহিলা দেন সারা দিনের শ্রম। তাঁর ছেলের বয়স নয় বা দশ। সে একটা স্কুলে পড়ে। তবে তার বেশি লোভ সুযোগ পেলেই পথে চলে যাওয়া। সেখানে সে দর্শক। দেখে মানুষ কত রকম। তারা কি করে। তার সমবয়সী ছেলেমেয়েরা কিভাবে থাকে। সে দেখে দাস্টবিন থেকে কুকুরের সঙ্গে ভাগ করে কেউ কেউ উচ্ছিষ্ট কুড়িয়ে খায় আবার কেউ কেউ বাবা মায়ের সঙ্গে নেমে রাস্তার ধারে রেস্তোরাঁয় ঢোকে। আবার কেউ কেউ গুলতি হাতে গাছে পাখির দিকে তাক করে। আমার অল্প বয়স্ক পাঠকরা তো গুলতি চেনে না। তবে ওটা কি এখনও আগের দিনের বাবা মায়েরা বলে দিতে পারবে। আমার গল্পের মাত্র শুরু একটু ধৈর্য ধরুন ঠিক যেমন মাছ ধরতে বর্শী ফেলে বসে থাকতে হয় ফাতনার দিকে তাকিয়ে। বর্শী ফাতনা এগুলো ও তো পাঠকরা চেনে না আজ । কি মুশকিল দেখুন তো।


আমি যেটা বলছিলাম। ওই দার্শনিক ছেলেটির কথা। সে দেখে দেখেই অনেক কিছু শিখে নেয়। তাই পড়াশুনা নিয়ম মত তার না করলেও চলে। আর মা তো পেছনে টিক টিক করার সময় পান না। আর ছেলেটার ওই রাস্তা দেখা নেশা । সেই ছেলেটি একদিন রাস্তায় না এসে একটু দূরে একটা মাঠে যায় যেখানে সবুজ ঘাসের মেলা। এক মেষ পালক অনেক মেষ নিয়ে তাদের নিয়ে তাদের খাইয়ে  ফিরছে। হঠাৎ একটা মেষ দল ছেড়ে দৌড় লাগায়। ছেলেটা তার পেছনে দৌড়োয়। একটু দূরে গিয়ে দেখে অনেক লোক জুটেছে। সবাই লাঠি হাতে মেষটাকে ধরবে বলে তাড়া করে। ছেলেটা হঠাৎ থমকে দাঁড়ায় কি ভেবে। তারপর উল্টো দিকে নিজের বাড়ির দিকে দৌড়। এক দৌড়ে হাপাতে হাপাতে ঘরে মায়ের কোলে এসে পড়ে। তার চোখে জল। মা ভয় পেয়ে যান। কে কি করল? কেউ মারল না কি? ছেলেকে জিজ্ঞাসা করায় সে বলে:


" জানত মা, ওরা সবাই ছোট্ট মেষটাকে তারা করে ধরবে। তারপর কেটে রান্না করে খাবে। ওরা কেমন খারাপ দেখ।আমার খুব কষ্ট হচ্ছে।" এই বলে সে আবার কাঁদতে থাকে।

এবার বলুন তো ছেলেটা কে? সূত্র ধরিয়ে দিই।সে দেশি ছেলে নয়। বিলিতি।


কি, বলতে পারলে না তো? 

 

 

 

 

 

 


 

 

 

 

 চার্লি চ্যাপলিন | সববাংলায়


 

তবে শোনো, তিনি হলেন আমাদের চার্লি চ্যাপলিন।

___________________________________________________________________

 


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। বকবক ।। সুশান্ত সেন

কবিতা ।। ডাক দিয়ে যায় ।। নিরঞ্জন মণ্ডল

কবিতা ।। কাগজের নৌকো ।। জয়ন্ত কুমার মল্লিক

ছড়া ।। ডাকছে আকাশ ।। জয়শ্রী সরকার

কিশোর গল্প ।। রূপকথার সন্ধানে ।। দেবদাস কুণ্ডু

ছড়া ।। ঘুমের দেশে ।। সুদীপ ঘোষ

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। কোথায় পাবো ।। সুশান্ত সেন

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 23rd issue: August 2023,

গল্প ।। আলোয় ফেরা ।। অর্পিতা মল্লিক

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 23rd issue: August 2023,

ছোটগল্প।। উপহার।। শ্যামল হুদাতী

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 29th issue: February 2024

ছড়া ।। বেড়ালছানা ।। তাপস বাগ

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

ভৌতিক গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২