Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২

 


সম্পাদকীয়

বর্ষা শেষে শরৎ এসে গেল। চারিদিকে পুজোর আগমনের আভাস। নদীর ধারে কাশফুলের মেলা, যেন সার দিয়ে বৃদ্ধ ঋষিরা ধ্যানমগ্ন। এর মধ্যে তোমাদের স্কুলে স্কুলে শিক্ষক দিবস পালিত হলো। এই দিনটা ভারি ভালোলাগা আর আনন্দের দিন। মাস্টারমশাইদের প্রণাম করে শ্রদ্ধা জানিয়ে দিনটা শুরু হয়। এদিন ক্লাস নেই, মাস্টারমশাইয়ের বকাঝকা নেই, শুধু আবদার। যেন কল্পতরু! খাওয়াদাওয়া, মাস্টারমশাই দের সাথে খেলাধুলা, নাটক, গান, কবিতা কত কিছু!  তবে কী জানো মাস্টারমশাইরা বাবা মায়ের মতোই, তাঁরা  তোমাদের খুবই স্নেহ করেন। তাঁদের প্রতি শ্রদ্ধা ভালবাসা ছাড়া কি শিক্ষালাভ করা যায়! 'শ্রদ্ধাবান লভতে জ্ঞানম্', শ্রদ্ধা-ভালোবাসা-সম্মান দিতে পারলে তবেই জ্ঞান লাভ করা যায়।  জানো কি প্রাচীন ভারতে গুরুর বাড়িতে গিয়ে থাকতে হত শিক্ষালাভের জন্য, তাঁদের আজ্ঞা পালন না করলে শিক্ষালাভ করাই যেত না।
যাইহোক এসব ভারী ভারী কথা এখন কি আর ভালো লাগে! পুজোর নতুন জামা কেনার দিন এখন! তবে জেনে রেখো, ভালো কথার বীজ মনের গভীরে পুঁতে রাখতে হয়; ঠিক সময়ে তবেই ভালো ফলটি পাওয়া যায়।
নতুন জামা কাপড়ের থেকেও নতুন শারদীয় পত্রিকার আনন্দটা বেশি লাগে। তাই না? তোমাদের কটা পত্রিকা কেনা হলো এপর্যন্ত জানিও। আর আমাদের কিশলয় তো আছেই। দেখতে দেখতে কিশলয় একটা বছর পার করে ফেলল। কিশলয়কে আরো বড় করে গড়ে তোলো তোমরা। তোমাদের লেখা আর আঁকা আরো সমৃদ্ধ হোক। সেইসঙ্গে লেখাজোখা, আঁকা, পুজোর জামা কেনা, শিউলি ফুল কুড়ানো এই সব আনন্দের দিনগুলো আনন্দ করেই উদযাপন করো।

   শুভকামনাসহ--

প্রিয়ব্রত দত্ত ও কার্তিক চন্দ্র পাল।
কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক,
কিশলয় মাসিক শিশুকিশোর ই-ম্যাগ।
১২ ই, সেপ্টেম্বর, ২০২২
 =============
 
বিঃদ্রঃ অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার নয়, লেখার লিঙ্ক শেয়ার করুন। যত্ত খুশি।
 প্রচ্ছদ-চিত্র: তনুশ্রী পাল, কারমেল হাইস্কুল, পূর্ব বর্ধমান ।

-------------০০০------------- 
 

সূচিপত্র

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছড়া ।। শীতের মজা ।। ঈশিতা পাল

ছড়া ।। গ্রামের হাট ।। গোবিন্দ মোদক

ছড়া ।। খোকাবাবু ।। মেশকাতুন নাহার

গল্প ।। ধরিত্রীর সংসার ।। বিকাশকলি পোল‍্যে

ছড়া ।। শিশুপাঠ্য ।। কোয়েলী ঘোষ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছড়া ।। একটু দূরে ।। বিদ্যুৎ মিশ্র

গল্প ।। চিরশত্রুতার জন্ম ।। নিরঞ্জন মণ্ডল

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

নিবন্ধ ।। মহাকাশের বার্তা ।। শ্যামল হুদাতী

গল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। মে দিবসের ডাক ।।চিত্তরঞ্জন সাহা চিতু

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022