Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী



 

কালোজাম 

আনন্দ বক্সী 


আমের মতোই এটি  আরো এক প্রিয় ফল 
গাছে হয়ে থাকে দেখি থোলো থোলো দলদল।
ভারতেই ছিল আদি  এফলের বাসভূমি 
জগতে বিলিয়ে দিলো আমার মাতৃভূমি। 
গ্রীষ্মকালেই ফলে আম-কাঁঠালের সাথে 
বাচ্ছারা মজা পায় এই ফলটির স্বাদে। 
এই ফল খেলে যেনো পাবে ফল হাতেনাতে 
উপকার এর নানা মিলবেই দিনেরাতে।
ফলটি দেখতে ঠিক লম্বাটে ডিমাকার 
ক্ষুদে ও মহিষে নামে প্রজাতি যে দু'প্রকার। 
কাঁচায় সবুজ ত্বক মধ্যে গোলাপি হয়
পাকলে কি সেই ত্বক কালচে-বেগুনি নয়?
বাজারে আকাশ ছোঁয় এই ফলটির দাম 
পুষ্টিতে ভরপুর ফলটি যে কালোজাম। 

পাতলা নরম ত্বকে ঢাকা থাকে এর শাঁস 
গোটা গোটা এই ফল খেতে লাগে ভারি খাস।
কালোজাম বাটি ভরে লবণেই তা জারিয়ে 
মজা লাগে খেতে এটি বেশ তারিয়ে তারিয়ে। 
জিভে জল ধরে রাখা সহজে যায়না পারা 
টক ও মিষ্টি স্বাদে  রসনা আত্মহারা।

ভিটামিন আছে নানা এই ফলটির মাঝে 
মানুষের দেহে ওরা সর্বদা লাগে কাজে। 
খনিজ-প্রোটিন-জল-  শর্করা-ফাইবার 
কালোজাম মাঝে সব মিলেমিশে একাকার। 
অ্যান্টি অক্সিডেন্ট তাও আছে জানি এতে 
এই ফলটিকে তাই ভুলবেনা কেউ খেতে। 
ভালো রাখে স্বাস্থ্য সে কেশ আর দন্তের 
সর্দি বা কাশি রোধে ফলটি যে মহাশের।
দূর করে দেয় এ যে হজমের গোলমাল 
ত্বকের সমস্যা করে ঠিকভাবে দেখভাল।
হার্টকে সুস্থ রাখে রোধ করে স্ট্রোক-ভয় 
ক্যান্সার আটকাতে এ যে বড় সদাশয়।
কাজের শক্তি আনে মন রাখে ফুরফুরে 
বহুমূত্র রোগও ভাগায় এ বহুদূরে। 
'জাম্বুলা'-'জাভা প্লাম' কত নাম আসে ভেসে 
এসব নামেই তুমি পাবে একে বহুদেশে।
____________________________________
 
 


Vill-Beliadanga, P.o-Dakshin Barasat 
,P.s-Jaynagar ,Dist-South 24 Parganas,
 Pin-743372. 

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

কবিতা ।। কাজের বেলা ।। লাবণী পাল

ছড়া ।। রকমসকম ।। অরবিন্দ পুরকাইত

ছড়া ।। শীতের মজা ।। ঈশিতা পাল

ছড়া ।। গ্রামের হাট ।। গোবিন্দ মোদক

ছড়া ।। খোকাবাবু ।। মেশকাতুন নাহার

গল্প ।। ধরিত্রীর সংসার ।। বিকাশকলি পোল‍্যে

ছড়া ।। শিশুপাঠ্য ।। কোয়েলী ঘোষ

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

গল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। মে দিবসের ডাক ।।চিত্তরঞ্জন সাহা চিতু

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২