Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। আমার কান্না পেল ।। চন্দন চক্রবর্তী

 

আমার কান্না পেল

চন্দন চক্রবর্তী


সন্ধ্যেবেলা ম্যাম আসে নি করছি একাই পড়া

জেনে নিচ্ছি পরিবেশটা কি কি দিয়ে গড়া

একটু পরে ঘুমিয়ে গেছি বইটা গেছে পড়ে

ঠেলা খেয়ে তাকিয়ে দেখি ম্যাম এসেছে ঘরে !


বেশভূষা তার পরীর মত পিঠে দুটো ডানা

যেথায় খুশি যেতে পারে একটুও নেই মানা

বলল আমায় আয় উঠে বস আমার পিঠে এসে

পরিবেশটা কেমন আছে দেখব ডানায় ভেসে ।


আমরা এখন দুইজনাতে উঠছি আকাশ ফুঁড়ে

যত উঠে যাচ্ছি আমার মাথা যাচ্ছে ঘুরে

নীলচে আকাশ কেমন যেন মুখটা ভীষণ কালো

বিষের জ্বালায় জ্বলে বাতাস সেও তো নেই ভালো !


চিল শকুন আর দেখছি না যে হারিয়ে গেছে তারা

সূর্যদেবও এসব দেখে অবাক বাক্যহারা

নদীর বুকে মাছগুলো সব ভাটির টানে এসে

কতক খাচ্ছে খাবি কতক মরে উঠছে ভেসে !


পাখিগুলো এসব দেখে ভাবছে বসে ডালে

বাঁচবে তারা কেমন করে কি আছে কপালে

এবার যখন একটু পাশে আমি তাকিয়ে দেখি

ডানে বামে মাঠগুলো সব কোথায় গেলি একি !


গাছপালাও নেই ওখানে দেখছি শুধু  বাড়ি

পরিবেশটা কাঁদছে বসে তাইতে বাতাস ভারী

কান্না শুনে আমারও যেই ঘুমটা ভেঙ্গে গেল

পরিবেশের কথা ভেবে আমার কান্না পেল ।

____________________________ 

 চিত্রঃ নেট থেকে সংগৃহীত 

 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়