Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। স্বপ্নলোকের চাবি ।। সোমা চক্রবর্তী


স্বপ্নলোকের চাবি

সোমা চক্রবর্তী


আজকে আমি      হারিয়ে যাবো      দূরে অনেক দূরে
মেঘের মাঝে        স্বপ্ন লোকের       অচেনা সেই পুরে।
সেই সে দেশের     রাজপ্রাসাদের      সিং দরজার চাবি
কোথায় কবে       হারিয়ে গেছে       পাব কি আর- ভাবি!

সেথায় সারা        বাগান জুড়ে       ফোটে তারার মেলা,
লাল পরী আর    নীল পরীদের      মেঘের সাথে খেলা।
যখন আমি        ছিলাম ছোট,      সবুজ রঙা মন-
রূপকথাতে        থাকত ভরা        দু'চোখ সারাক্ষণ।

নিঝুম দুপুর        থমথমানো,       দুইখানা হাত মেলে-
কল্পনা তার        রঙীন নেশা       চোখে দিত ঢেলে।
কোথায় আমি      হারিয়ে যেতাম    ডানাবিহীন পাখি,
কত না দেশ        ঘুরে ঘুরে          ক্লান্ত হতো আঁখি।

ঝোপের থেকে      হঠাৎ এসে        রাক্ষসদের রাণী
আমার খেলার     পুতুলটিকে        নিয়েই যেত টানি।
সত্যি ছিল          মিথ্যে ভরা        রঙীন সে কল্পনা
কোথায় গেল?      মন হারালো      তার সেই ঠিকানা!

এখন কেন         ছোট্টবেলা         বাজায় না আর বাঁশি?
এখন কেন         শিশুর মেলায়    নেই সবুজের হাসি?
এখন কেন         বাস্তবটা          বাড়িয়ে বিশাল থাবা
সব কেড়ে নেয়?    দেয় হারিয়ে      স্বপ্ন নিয়ে ভাবা!

এখন কেন         কবিতা আর      হয় না সহজ কথায়?
এখন কেন         শিশুর দুচোখ     শুধুই বইয়ের পাতায়?
সাত রঙের ঐ      স্বপ্ন ভরা          রামধনুটা যদি-
যায় হারিয়ে        সবার চোখে,      বইবে কি আর নদী?

বইবে কি আর     দখিন হাওয়া     উঠবে কি আর চাঁদ?
ভর দুপুরে          রূপকথা আর    পাতবে কি তার ফাঁদ?
আধেক জানা      আর অজানায়    চমকানো থাকবে না,
দুপুরবেলায়        ঝোপের ধারে      রাক্ষস আসবে না।

চাঁদের আলোয়     ভেজা ভেজা       তেপান্তরের মাঠ,
ময়ূরপঙ্খী          বুদ্ধুভুতুম         রাজকন্যার হাট,
নামবে না আর     দু'চোখ ভ'রে      নরম নরম খুশী,
স্বপ্ন দেখে           ঘুমের মাঝে      ফুটবে না আর হাসি।

আবার যদি       এখন আমার      ছোট্টবেলাটাকে
পাই ফিরিয়ে,      খুঁজব আমি       সেই চাবিখানাকে।
যেই চাবিতে       খুলবে আবার     স্বপ্নলোকের দ্বার,
যে দ্বার খুলে       যেতে হবে         বাস্তবের ও পার!

নাই যদি পাই      ভাঙব আমি       সিংদরজা খানা
এখনকারের        সব শিশুদের      সে পথ হবে জানা।
হই না কেন        আবার আমি      মায়ের ছোট্ট মেয়ে
ভীরু চোখে         আবছা দূরের      পানে রব চেয়ে!

সব শিশুদের       দু'চোখ ভ'রে        রঙ লাগিয়ে দেব,
স্বপ্নপুরীর           পথে যাব,          সঙ্গে তাদের নেব।
যেই শিশুরা        ছুটির নেশায়       হয়নি পাগল আর
যেই শিশুরা        হাওয়ার সাথে       হয়নি একাকার

যেই শিশুরা        কাশ দেখেনি,     পায়নি নদীর ছোঁওয়া
সেই শিশুরা        পুড়বে রোদে,      হবে জলে ধোওয়া।
বৃষ্টি মেয়ে          হাসবে মধুর,      নাচবে রিনিঝিনি
বলবে বাতাস-     আয় চলে আয়   আমি তোদের চিনি।

তোদের আমি      ফিরিয়ে দেব       স্বপ্নপুরীর চাবি,
চাঁদের আলোর     পথটি বেয়ে       সেই দেশে সব যাবি!    
তোরা শিশু         চিরন্তনের          স্বপ্ন সদাগর-
তোরা সবুজ        তোরা অবুঝ       রঙের কারিগর!

___________________________________________

সোমা চক্রবর্তী
ঠিকানা:
কালিকাপুর, টাকী রোড,
বারাসাত, উত্তর ২৪ পরগণা।
 
চিত্রঃ  সোহম দত্ত
অষ্টম শ্রেণি
বর্ধমান সি.এম.এস হাইস্কুল

  

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

ছড়া ।। তখন শরৎ আসে ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

ছড়া ।। শালুক ফুল ।। মানস বন্দ‍্যোপাধ‍্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

মাসের পছন্দ

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ষোড়শ সংখ্যা : জানুয়ারি ২০২৩

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

ছড়া ।। তখন শরৎ আসে ।। আনন্দ বক্সী

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২