Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছোটগল্প ।। দুই ভাইয়ের কাণ্ড ।। সুব্রত সুন্দর জানা

 

দুই ভাইয়ের কাণ্ড

সুব্রত সুন্দর জানা 


পাপুসোনা ও বিশ্ব, দুই ভাই, বয়সে তারা খুবই ছোট। তবু দৌরাত্ম তাদের কম নয়। সারা বাড়িময় ছুটে বেড়ায়। এটা টানছে, সেটা ভাঙছে‌। কুকুর, বেড়াল, ছাগল ছানা, মুরগী বাচ্চা তাদের দৌরাত্মে অতিষ্ঠ সবাই। তাদের খেলার সাথি আর একজন, সে হচ্ছে বুধাই, একটি ছোট্ট বাছুর। সে প্রায়ই দুই ভাইয়ের খেলার মাঝে তার স্যাঁতস্যাঁতে নাকটা গলিয়ে দেয়। কখনো বা জিভ দিয়ে তাদের গা চাটতে থাকে‌। তাদের মায়েরা কিছুতেই কাউকে‌ বাড়িতে আটকে রাখতে পারে না। একটু ফাঁক পেলেই তারা বেরিয়ে পড়ে ঘরের বাইরে‌। সেখানে হয় কোন ছোট গাছের কচি ডাল ধরে ঝুলছে, না হয় যদি কোন কঞ্চি-টঞ্চি হাতে পেয়ে যায় তবে পুকুর পাড়ে গিয়ে ছিপ ফেলা খেলা খেলছে‌। কখনো বা একেবারে বেরিয়ে পড়ে রাস্তায়। বাড়ির পাশে বাস রাস্তা, একটু দূরে ট্রেন লাইন। তারা যে কখন কোথায় যায়, কী করে বসে এই নিয়ে ছিল সবার ভয়।

    একদিন ভোরবেলা বাবা অফিসে, মা তখনো ঘুম থেকে ওঠেনি‌। পাপুসোনা চুপি চুপি বিশ্বকে ডেকে বলল- ভাই চল্, এই সময় আমরা একটু মর্নিং ওয়াক করে আসি‌।

    বিশ্ব চোখ ডলতে ডলতে বাইরে বেরিয়ে এল, দাদা মর্নিং ওয়াক মানে কি রে?

-মর্নিং ওয়াক্ মানে জানিস না? সকাল বেলা রাস্তায় ঘোরাকে বলে মর্নিং ওয়াক্।

তারপর তারা রাস্তায় গিয়ে লেফট-রাইটের ভঙ্গিতে হাঁটতে লাগলো। এমন সময় দূরে কী একটা দেখে বিশ্ব বলল- দাদা, কত বড় একটা বাস গাড়ি‌।

পাপু বলল, দূর বোকা। ওটা বাস গাড়ি কী রে? ওটা তো রেল গাড়ি‌।

বিশ্ব বলল, দাদা রেল গাড়ি কী রে?

   রেল গাড়ি হচ্ছে খুব বড় গাড়ি‌। রেলের ওপর দিয়ে চলে‌।

বিশ্ব বলল- দাদা রেল কী রে?

-   অত সব জানার দরকার নেই। বিশ্ব চল্, একটু কাছে গিয়ে দেখে আসি‌।

এই বলে তারা ছুটতে ছুটতে রেল লাইনের পাশে পৌঁছে গেল। গাড়ি তখন প্রায় কাছে চলে এসেছে‌। রেল গাড়িটি যেন দূর থেকে দৈত্যের মত ছুটে আসছে‌। বিশ্ব ভয় পেয়ে বলল -দাদা, কী জোর শব্দ রে! চল পালিয়ে যাই।

পাপুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে বলল -দেখবি বিশ্ব, গাড়িটা কেমন থেমে যাবে‌।

বিশ্ব অবাক হয়ে বলল -গাড়ি থেমে যাবে? এতবড় গাড়ি কী করে থামবে রে দাদা।

-ঠিক থামবে, তোর প‌্যান্টটা খুলে ফেল।

-প‌্যান্ট খুললেই গাড়ি থামবে‌।

-আঃ বকর্ বকর্ করিস না তো। যা বলি তাড়াতাড়ি কর। গাড়ি এসে গেল বলে‌।

বিশ্বর পরনে ছিল লাল প‌্যান্ট। আর পাপুর ছিল লাল জামা। দুজনে দুটো খুলে হাতে নিয়ে ওড়াতে লাগল। গাড়িটা তাদের কাছে প্রায় এসে সত্যি সত্যি থেমে গেল। সেই দেখে তারা লাগালো ছুট, সোজা বাড়ির দিকে‌।

গাড়ির মধ্যে তখন হৈ চৈ, কী হল ব‌্যাপারটা। স্টেশনে ঢুকতে তখনো বাকি। ড্রাইভার নেমে গেছে গাড়ি থেকে‌। দেখা গেল কিছু দূরে প্রায় এক ফুটের মতো রেল পাত ভেঙ্গে আছে‌। আগের গাড়িটি যাওয়ার সময় লাইনটি ভেঙ্গেছে‌। তাতে সেই গাড়িটি বেরিয়ে গেছে, কিন্তু পরের গাড়ির সামনের চাকা গিয়ে যখন ঐ ভাঙ্গার মুখে পড়তো তখন তা ঐ ভাঙ্গা দিয়ে বেরিয়ে যেত। এক ফলে গাড়িটি লাইন চ্যুত হয়ে এক বিরাট দুর্ঘটনা ঘটতো। হাজার হাজার মানুষের জীবন সংশয় হয়ে যেত।

খবর পেয়ে ছুটে এলেন রেলের পদস্থ অফিসারগণ। জরুরি ভিত্তিতে শুরু হয়ে গেল লাইন সারানোর কাজ। একজন বড় অফিসার সব দেখে শুনে জিজ্ঞেস করলেন গাড়িটা থামল কী করে? ড্রাইভার বলল, দুটো বাচ্চা ছেলে ইশারা করে গাড়িটা থামিয়েছে‌।

কোন্ দুটো ছেলে, খোঁজ পড়লো তাদের। সবাই প্রশংসা করতে লাগল তাদের তাৎক্ষণিক বুদ্ধির জন‌্য। কিন্তু যাদের জন‌্য আজ একটা বড় দুর্ঘটনা রক্ষা পেল, বেঁচে গেল কতগুলো নিরীহ মানুষের প্রাণ, যাদের প্রশংসায় পঞ্চমুখ আজ এত মানুষ, সেই পাপু আর বিশ্বর সেদিকে কোন নজর নেই। তারা তখন মেতে উঠেছে অন‌্য খেলায়। ___________________________________________________________________________________________

সুব্রত সুন্দর জানা

গ্রাম ও পোঃ- গণেশনগর

থানা – কাকদ্বীপ

জেলা – দঃ ২৪পরগনা

পিন নং- ৭৪৩ ৩৫৭

 

 চিত্রঃ নেট থেকে সংগৃহীত

 


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। বকবক ।। সুশান্ত সেন

কবিতা ।। ডাক দিয়ে যায় ।। নিরঞ্জন মণ্ডল

কবিতা ।। কাগজের নৌকো ।। জয়ন্ত কুমার মল্লিক

ছড়া ।। ডাকছে আকাশ ।। জয়শ্রী সরকার

কিশোর গল্প ।। রূপকথার সন্ধানে ।। দেবদাস কুণ্ডু

ছড়া ।। ঘুমের দেশে ।। সুদীপ ঘোষ

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। কোথায় পাবো ।। সুশান্ত সেন

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 23rd issue: August 2023,

গল্প ।। আলোয় ফেরা ।। অর্পিতা মল্লিক

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 23rd issue: August 2023,

ছোটগল্প।। উপহার।। শ্যামল হুদাতী

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 29th issue: February 2024

ছড়া ।। বেড়ালছানা ।। তাপস বাগ

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

ভৌতিক গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২