Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

 

বোন

আব্দুল্লাহ আল নোমান 

আমি আজ অপরাহ্নে একলা বসে আছি নদীতটে,
কত কিছু ভাসছে হৃদয়ে, কত কি ভাসছে অক্ষিপটে।
 মনে পড়ছে মোর বোনের কথা; বোন যেন বলছে মোরে শোন-
 'আর এক গ্রাস ভাত মুখে পুরো'; এরূপ শত কথা ভাসছে মনে ঘনঘন।
বোনের কাছে আমি শুনেছি কত গল্পঁগাথা, 
না ঘুমায়ে, করতে চেয়েছি চালাকি কিন্তু কেঁপেছে মোর চোখের পাতা।
মোর বোনের কাছে পড়েছি কত বই,
এ যে বই পড়া নয় শুধু গল্প বোনা,  কিন্তু এদিন গেল কই?
এইতো সেদিন যেদিন বোন নিষেধ করল মোরে-
'বাড়িতে থাকবে, যাবে না খেলতে দূরে।'
এইতো সেদিন যেদিন বোন আনল মোর জন্য খাবার,
তখন ভাবনাহীন মনে, গলধকরণ করেছি সব, করেছি সব-সাবাড়।
কতদিন মোরা পরিবারে একসাখে করেছি আহার, এ যে হিসেবছাড়া,
এসব স্মৃতি আজ হৃদয়ে বারবার দিচ্ছে নাড়া। 
এইতো সেদিন, ছোট আমি চড়তাম বোনের কোলে,
অবুঝ আমি, সারা বাড়ি কাঁপত আমার কান্না রোলে!
যদি কাঁদতাম আমি, ছুটে আসত -মোর বোনে, 
যে পারত তুলে নিত মোরে, নিয়ে যেত শান্তনার গগনে ।
 কত খেয়েছি মোরা চানাচুড়-মুড়ি, কত খেয়েছি গুড় দিয়ে খই, 
কত খাবার খেয়েছি মোরা ভাগ করে কিন্তু সেদিন গেল কই?
মোরা করেছি ঝগড়া, হয়েছে মনমালিন্য মোদের মাঝে,
 মোরা যে মোরাই, তাই ঝগড়া যদি হয় গোধুলিতে, ভাব হয় সাঁঝে। 
আমি তোমাদেরই অনেক ভালোবাসি,
 প্রার্থনা করি, অনাগত বাড়িতে তোমরা যেন না হও দাসী।
মোর ভালোবাসা তোমাদের প্রতি থাকবে আমরণ,
তোমরাতো মোরই বোন, তোমরা অমূল্য রতন।
চেয়ে দেখি চারিদিকে নামছে আধার, বাড়ি ফিরি বুনো পথ দিয়ে,
তবু মনে পড়ে যায়-বড় বোন, কালকে তোমার বিয়ে।
কত স্মৃতি হারিয়ে যায় কিন্তু এসব স্মৃতি ভোলা দায়,
হয়তো কালই সেদিন যেদিন তোমায় দিতে হবে বিদায়!
না, ভুল বলেছি আমি, তোমাদের প্রতি অটুট থাকবে মোর ভালোবাসা, 
আমৃত্যু তোমাদের জন্য রূঢ় হবে না মোর হৃদয়ের ভাষা।
'তোমরা ভালো থাক'-প্রভুর কাছে এ মোর প্রার্থনা,
তোমাদের দুঃখ-কষ্ট দিয়েছি অনেক, তোমরা মোরে করো মার্জনা।
___________________________________________________________ 

 
 আব্দুল্লাহ আল নোমান
 ঠিকানা: খানসামা, দিনাজপুর, বাংলাদেশ।
দিনাজপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত।



[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া ।। আজগুবি নয় ।। মনোরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 23rd issue: August 2023,

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

কবিতা ।। পড়াশোনা ।। সমর আচার্য্য

ছড়া ।। ঢাকব না আর মুখ ।। নিরঞ্জন মণ্ডল

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

মাসের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বাগানে ।। সুশান্ত সেন

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

গল্প ।। সূর্যোদয় ।। দীপক পাল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। মেঘলা মন ।। সুদামকৃষ্ণ মন্ডল

ছড়া ।। জীবন গড়ো ।। গৌর গোপাল পাল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২