প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬
কিশলয় ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬ সম্পাদক-বন্ধুর কলম প্রিয় বন্ধুরা, দুর্গাপূজার আনন্দ, ঢাকের বাদ্যি, আলোর রোশনাই, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল আর প্রিয়জনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজ স্মৃতির পাতায়। মা দুর্গা কৈলাসে ফিরে গেছেন, কিন্তু রেখে গেছেন আনন্দ, সম্প্রীতি, সাহস ও নতুন করে বাঁচার প্রেরণা। উৎসবের রেশ কাটলেও তার আনন্দ যেন আমাদের মন থেকে কখনও মুছে যায় না। এই আনন্দময় আবহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আমাদের প্রিয় ‘কিশলয়’ মাসিক শিশুকিশোর অনলাইন পত্রিকার উৎসব সংখ্যা। এই সংখ্যাটি প্রকাশের পথ মোটেই সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সময়ের সীমাবদ্ধতা, নানান ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার মধ্যেও আমাদের এই প্রয়াস থেমে থাকেনি। অনেক বাধা অতিক্রম করে, সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে অবশেষে আমরা তোমাদের হাতে তুলে দিতে চলেছি এই বিশেষ সংখ্যা। আমাদের কাছে ‘কিশলয়’ কেবল একটি পত্রিকা নয়, এটি ছোটদের স্বপ্ন দেখার, নিজেদের ভাবনা প্রকাশের এবং সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার একটি আপন মঞ্চ। এখানে প্রতিটি গল্প, কবিতা, ছড়া, ছবি কিংবা প্রবন্ধের মধ্যে লুকিয়ে থাকে এক একটি নতুন ভাবনা...







মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন