Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

 

ভালোবাসার সেবক 

আনন্দ বক্সী


ভালোবাসা ভরা ছিল যাঁর অন্তর 
ঈশ্বর-দূত সে কি? না কি ঈশ্বর?
ছিলেন না তিনি কোন পাকা অভিনেতা 
বা আজকে দিনের সে কোন জননেতা।
তাঁর অন্তরে ছিল ক্ষমাশীল মন 
ওটাইতো মানুষের অমূল্য ধন।
টানতেন কাছে তিনি দিয়ে বাগ্মীতা 
করতেন সহজেই সকলকে মিতা।
দরদি হৃদয়ে তাঁর ছিল না যে খুঁত 
আকর্ষণ ক্ষমতা সেও অদ্ভুত। 
দারিদ্রে ভরা ছিল তাঁর সে জীবন 
লড়েছেন তার সাথে তিনি আজীবন। 
বেথেলহেম গ্রামের তিনি সন্তান বীর 
পুত্র ছিলেন তিনি যোসেফ-মেরীর। 
ভালোবাসা-স্নেহ দিয়ে গড়া যাঁর দেহ 
যিশু খ্রিষ্টই তিনি নন আর কেহ।
খ্রিষ্টান ধর্মের তিনি প্রচারক 
দয়া-মায়া-মমতার মহান সেবক।

প্রচার করে যে ওই ঈশ্বর-বাণী 
আম জনতাকে তিনি কাছে নেন টানি।
বোঝাতেন তিনি সব গল্পের ছলে 
সুমধুর হতো তা সে কন্ঠের বলে।
তাঁর অমৃতবাণী শোনার আশায় 
বহু লোক কাছে এলো মহা ভরসায়। 
বললেন তাদেরকে তিনি দৃঢ়ভাবে 
সত্যের পথে গেলে ঈশ্বর পাবে।
ওই পথে যেতে পাবে নানারূপ বাধা 
সে পথে রয়েছে যেন বাঁক একগাদা।
জগৎপিতার কাছে যেতে যদি চাও 
সত্যের পথটাকে আগে ধরে নাও। 
তাঁর কাছে যেতে হলে চাই মনোযোগ 
ত্যাগ আর সাধনার মহা সংযোগ। 

ধর্মের নামে ওই  হত্যা পশুর 
মনকে নাড়াতো তাঁর করতো আতুর।
পশু হত্যার তিনি ছিলেন বিরোধী
চেষ্টা চালিয়ে যান তিনি নিরবধি। 
পশুবিক্রেতাদের দিলেন তাড়িয়ে 
চলে গেল তারা সব ব্যবসা হারিয়ে।
পশুবিক্রেতাগণ হলো বিদ্রোহী 
খেতাব পেলেন তিনি 'ঈশ্বরদ্রোহী'।

লোভ-হিংসার কাছে  মানলেন হার 
ধর্মীয়গোঁড়ামীর হলেন শিকার। 
বিশ্বাসঘাতকতা পেলেন যে শেষে 
শিষ্যের কাছ থেকে তিনি অবশেষে।
আসেনি কখনো যেটা তাঁর ধারণাতে 
ব্রুটাস ধরাবে তাঁকে শত্রুর হাতে।
প্রহসন হলো খুব বিচারের নামে 
প্রাণদন্ডই হয় শেষে পরিনামে। 
ভীষণ নিষ্ঠুরতা পান শেষটাতে
ক্রশেতে বিদ্ধ করে মারা হয় তাঁকে।
অকালেই চলে গেল প্রাণ তরতাজা
ধর্মান্ধ লোকেরা দিলো তাঁকে সাজা।

শেষ কথা বলে যান না ফেরার দেশে 
'ক্ষমা করে দিও প্রভু সবে ভালোবেসে।
জানেনাতো কিছু এরা অবুঝ-অবোধ 
এদের মনেতে ভরো তুমি শুভবোধ'। 
নিতে হলে নিজেদের অন্তর জ্বেলে 
সত্যের বাণী তাঁর পাবে 'বাইবেলে'।
আর্তের তিনি সদা ছিলেন তারক 
মানুষ হিসাবে সে যে বড় উপকারক।


 
আনন্দ বক্সী ।। গ্রাম-বেলিয়াডাঙ্গা,ডাক-দক্ষিণ বারাশত, থানা-জয়নগর, জেলা-দক্ষিণ ২৪ পরগনা, সূচক-৭৪৩৩৭২।



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছড়া ।। কে? ভেবে বলো ।। সমীর কুমার দত্ত

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছোটগল্প ।। ধরণীর দয়া-রাজ ও হিংসুটে বোনেরা ।। শংকর ব্রহ্ম

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২