Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

শিশুর মানসিক ও শারীরিক বিকাশে করোনাভাইরাস-এর প্রভাব ।। ঊষা মল্লিক

শিশুর মানসিক ও শারীরিক বিকাশে করোনাভাইরাস বা কোভিড ১৯-এর প্রভাব

 ঊষা মল্লিক

মায়ের জরায়ু তে থাকা অবস্থাতেই আমরা পৃথিবীতে আগত শিশুর মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়ে চিন্তিত থাকি। শরীরের সঙ্গে সঙ্গে শিশুর মানসিক বিকাশ ও খুব গুরুত্বপূর্ণ। শিশুর মানসিক বিকাশ শুরু হয় তার বাবা, মা এবং বাড়ির বিভিন্ন সদস্য বা সদস্যাদের হাত ধরে। তারপর ধীরে ধীরে প্রতিবেশী ও তার চারদিকের পরিবেশের উপরেও তার মানসিক বিকাশ নির্ভরশীল হয়ে যায়। শিশুরা একটু বড় হতে না হতেই তারা খেলার মাঠে, স্কুলে যেতে শুরু করে। স্কুলে এবং খেলার মাঠে বন্ধুদের সঙ্গে থাকতে থাকতেও শিশুদের অনেক মানসিক ও শারীরিক বিকাশ হয়ে থাকে। নিজেদের মধ্যে বিভিন্ন জিনিসের, জ্ঞানের আদান প্রদানের মাধ্যমেও শিশুদের মানসিক বিকাশ হয়ে থাকে। শিশুরা বাড়ীতে পড়াশোনা করতে না চাইলেও স্কুলে অবশ্যই উপস্থিত হতো। খেলার মাঠে আসার জন্য ভীষণ ব্যস্ত থাকত। কারন এই স্কুল বা খেলার মাঠ তাদেরকে অনেক প্রানচঞ্চল করে রাখতো। বন্ধুদের সঙ্গে টিফিন, খেলনা ভাগ করার মধ্যে দিয়ে শিশুরা নিজেদের মধ্যে আনন্দ খুঁজে নিত।সবসময় শিশুরা চনমনে থাকতো। খেলাধূলার মধ্যে দিয়ে শারীরিক গঠনের উন্নতি হতো। মানসিক ও শারীরিক ভাবে শিশুরা সুস্থ থাকতো। 
কিন্তু ২০২০এর মার্চ মাস থেকে পৃথিবীর চিত্র টা পুরো বদলে গেল। করোনাভাইরাস এর সংক্রমণে সারা পৃথিবী যেন অন্য এক গ্রহ তে পরিনত হয়েছে। যেখানে মানুষের সংগে মানুষের মেলা মেশা বন্ধ। যেখানে শিশুরা ঘরবন্দি। নেই কোনো স্কুল যাওয়া, নেই কোনো বন্ধু, নেই যে কোনো খেলা ধূলা। সারাদিন শিশুদের কাটছে একদম বাড়ীতে। আজকাল আবার বেশিরভাগই পরিবার গুলো একক পরিবার। আবার প্রত্যেক পরিবারে এখন একজন করে শিশু। তাই ঘরে ঘরে শিশুরা আজ বড় একা। না আছে শিশুদের মধ্যে আজ কোনো শিক্ষার কোনো আদান প্রদান, না আছে মাঠে দলবদ্ধ ভাবে কোনো খেলা। 
 

তাই শিশুরা সবাই খুব আজ অসহায়। মানসিক ও শারীরিক ভাবে ক্লান্ত ও অবসন্ন। আজ তাদের মাথা, মন সব যেন যান্ত্রিক হয়ে গেছে। সকাল থেকে শুরু হয় অনলাইনে ক্লাস। অনলাইনে টিউশন, অনলাইনে গানের, নাচের, গিটারের ক্লাস, সব কিছুই উন্নত যান্ত্রিক বিদ্যার মধ্যে দিয়ে চলছে । অথচ বন্ধুদের সঙ্গে এইসব সশরীরে করতে পারলে শিশুদের অনেক বেশী মানসিক ও শারীরিক উন্নতি হতে পারত। মানুষের মানবিকতা, ইমোশন, আবেগ এর কোনো ছোঁয়া নেই। শিশুদের কোনো মানসিক বিকাশ নেই। সারাদিন তারা অনলাইনে গেমে ব্যস্ত। নেই সেখানে কোনো বন্ধু দের সঙ্গে যোগাযোগ, নেই কোনো ভালো আলোচনা, নেই কোনো উন্নত মানের খেলা। বাড়ীতে সারাদিন অনলাইনে ব্যস্ত থেকে শিশুদের দৈনন্দিন চলাফেরার মধ্যে অনেক শিথিলতা এসেছে। শিশুরা ভীষণ অলস হয়ে যাচ্ছে। দৌড়ঝাঁপ করতে তারা আর ভালো বাসে না। সারাদিন বাড়ীতে বসে থাকার জন্য শিশুরা এখন বেশির ভাগ অতিরিক্ত ওজনের শিকার হচ্ছে। এই ওজন বৃদ্ধির ফলে অনেক শিশুরা অনেক মারন রোগের( ডায়াবেটিস, হার্টের রোগের) শিকার হচ্ছে । ভবিষ্যতে শিশুদের অনেক বেশি ক্ষতি হবার আশঙ্কা থাকছে । সারাদিন অনলাইনে পড়াশোনা বা মোবাইল গেমের জন্য শিশুদের চোখের উপরে খুব প্রভাব পড়ছে আর এতে ভীষণ ভাবে চোখের ক্ষতি হচ্ছে। 
বাড়ীতে সারাদিন শিশুরা থাকছে, একদিকে যেমন তারা অনেক টা সময় বাবা,মা , দাদুঠাকুমার সঙ্গে থাকতে পারছে, তাদের মনে আনন্দ জাগছে, তেমনি তারা সারা দিন বাড়ীতে থাকার জন্য বাড়ীর অনেক ঝামেলা, বাবা মার মধ্যে হওয়া অনেক ঝামেলা ও নিজের চোখে প্রত্যক্ষ করছে, সেসব ঘটনা তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করছে। আর সেটার প্রভাব তাদের মানসিক বিকাশেও পড়ছে। একদিকে যেমন পরিবারের সবার সাথে থাকতে পারার আনন্দ, অন্যদিকে তেমনি তার সতীর্থ দের সঙ্গে বিচ্ছিন্নতা, শিশুদের মনে আর শরীরে অনেক প্রভাব ফেলেছে। 
কোনো কোনো শিশু হয়তো বাড়ীতে থেকে বাবা মার কাছ থেকে অনেক ভালো খাবার পেয়েছে। আবার কোনো কোনো শিশু অনাহারে দিন কাটিয়েছে। তার বাবার হয়তো কাজ চলে গেছে। অতিরিক্ত খাওয়া বা অনাহার দুটোই খুব প্রভাব ফেলেছে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার উপরে । 
কোভিড ১৯ এর জন্য শিশুরাও সারাদিন মুখে মাস্ক পরে থাকছে। শিশুদের স্বাভাবিক জীবনের ছবিটা পুরো বদলে গেছে। 
ক্রিকেট, ফুটবল সব কোচিং সেন্টার বন্ধ। গান, নাচ, আঁকা শেখার জায়গা গুলো বন্ধ। তাই শিশুদের এগুলোর উপর আর কোনো আকর্ষণ বা ইচ্ছা থাকছে না। ঘরবন্দি শিশুদের স্কুলে, মাঠে , রাস্তায় আর কোনো চাঞ্চল্যকর দৃশ্য চোখে পড়ে না। সমাজের সবাই আমরা আজ শিশুদের ভবিষ্যত নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছি।  
স্বাভাবিক জীবনে যত তাড়াতাড়ি ফেরা যায়, ততই মঙ্গল এই শিশুদের জন্য। সবমিলিয়ে আমরা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় আছি যাতে করে শিশুরা মানসিক ও শারীরিক ভাবে সুস্থ জীবনে ফিরতে পারে। 
 
======000======
 
 


ঊষা মল্লিক
বিভাগীয় প্রধান, নার্সিং বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়।  

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

ছড়া ।। কাঁঠাল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

ছড়া ।। উড়ছে ফড়িং ।। গৌর গোপাল পাল

মাসের পছন্দ

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

ছড়া ।। কাঁঠাল ।। আনন্দ বক্সী

কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (প্রথম অংশ) ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (তৃতীয় অংশ) ।। অরুণ চট্টোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 9th Issue: June 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

গল্প ।। যথা ইচ্ছা তথা যা ।। অরুণ চট্টোপাধ্যায়

গল্প।। আগুন পাহাড়ের দ্বীপে ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (দ্বিতীয় অংশ) ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২