Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

 

   প্রচ্ছদ শিল্পীঃ  সোহম দত্ত অষ্টম শ্রেণি বর্ধমান সি.এম.এস   হাইস্কুল, রথতলা, পূর্ববর্ধমান।

সম্পাদকীয়

 সামনেই দুর্গাপুজো । মহালয়ার শুরু মানেই আগমনী গান। ঘাসে অল্প অল্প শিশির পড়ছে। নদীর ধারে কাশফুল। শিউলি ফুলের ঘ্রাণ এলে মন পেঁজা তুলো মেঘ হয়ে যায় হিমেল ভোরে। পুজো মানেই নতুন জামা, পুজো মানেই মনের মত দেদার খাওয়া, পুজো মানেই ঘুরতে যাওয়া।      

    পুজো মানে বন্ধুদের সাথে অনেক মজা, অনেক গল্প। নতুন নতুন গল্প-ছড়া, নতুন নতুন লেখক-কবি, কচি হাতের আঁকি-বুকি, জানা-অজানার নানান খবর, ঘুরতে যাওয়ার সুলুক-সন্ধান এইসব নিয়ে হাজির তোমাদের নিজস্ব ব্লগ ম্যাগাজিন কিশলয়।

    আশা করি তোমাদের ভালো লাগবে। তবে তোমরা মোবাইল বেশি দেখো না যেন। এই অতিমারীতে সাবধানে থেকো। আর আনন্দেতে পুজো কাটাও।
মা দুগ্গা সবার ভালো করুক। শুভকামনাসহ--
 
প্রিয়ব্রত দত্ত ও কার্তিক চন্দ্র পাল।
৬ই অক্টোবর, ২০২১                                কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক,
কিশলয় মাসিক শিশুকিশোর ই-ম্যাগ।

ৎসবের উদযাপন। আজ মহালয়ার শুভ দিনে পথচলা শুরু করল 'নবপ্রভাত' সাহিত্য পরিবারের নবীনতম সদস্য --  মাসিক শিশুকিশোর ব্লগজিন "কিশলয়"। প্রধানত শিশুকিশোরদের আনন্দ দান করতে, ভাষা-সাহিত্যের প্রতি তাদের আগ্রহ বাড়াতে, তাদের সৃজনশীল প্রতিভাকে উদ্বোধিত করতে আমাদের এই আয়োজন। বড়দের লেখা যদি শিশুকিশোরদের উপযোগী না হয়, যদি সাহিত্য-শিল্প-ধর্ম-বিচ্যুত হয়, তাহলে তা নির্দ্বিধায় বর্জন করা হবে। কিন্তু শিশুকিশোরদের লেখা-আঁকা যেমনই হোক আমরা প্রয়োজনে সামান্য পরিমার্জন করে তা সযত্নে প্রকাশ করব।  কচিকাঁচাদের সৃষ্টি বেশি বেশি করে আসুক -- এটাই আমাদের আন্তরিক কামনা। 
 
    আপনাদের সাহচর্য, সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা আমাদের চলার পথের পাথেয়। সবাইকে শারদ উৎসবের সানন্দ প্রীতি ও অভিনন্দন। 
 
-- নিরাশাহরণ নস্কর
সম্পাদক, নবপ্রভাত সাহিত্য পরিবার।
 
 =============
 
বিঃদ্রঃ প্লিজ, স্ক্রিন শেয়ার নয়, লেখার লিঙ্ক শেয়ার করুন যত্ত খুশি।
 
-------------০০০------------- 
 
 

সূচিপত্র

                      


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জাগাতে হবে ।। কাজল আচার্য

কবিতা ।। কবিপ্রণাম ।। রণেশ রায়

ছড়া ।। ভূতের নাতি ।। বদরুল বোরহান

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছড়া ।। শারদীয় ।। নিরঞ্জন মণ্ডল

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

ছড়া ।। মায়ের অভাব ।। রূপালী মুখোপাধ্যায়

মাসের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

গল্প ।। সূর্যোদয় ।। দীপক পাল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

বিশেষ রচনা ।। আকাশের কথা ।। মনোরঞ্জন ঘোষাল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২