Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

 প্রচ্ছদ শিল্পীঃ  সোহম দত্ত, অষ্টম শ্রেণি বর্ধমান সি.এম.এস.হাইস্কুল, রথতলা, পূর্ববর্ধমান। 

সম্পাদকীয়

এলো বৈশাখের তপ্ত দিন। অবশ্য এখন বৃষ্টির দরুণ তেমন দাবদাহ আর নেই। শুভ নববর্ষ আর পবিত্র ঈদের দিনগুলো সকলেরই আনন্দে কেটেছে আশাকরি।  তোমাদের সকলের স্কুলে গ্রীষ্মের ছুটিও পড়ে গেছে। ছুটি মানেই মজা। কিন্তু অনেকদিন স্কুল করোনার কারণে বন্ধ থাকায় হয়তো স্কুল খোলা থাকলেই বন্ধুদের সাথে বেশি ভালো লাগছে এখন। তবে রবীন্দ্র জন্ম জয়ন্তীতে নিশ্চয় স্কুলে গিয়েছিলে। গান, কবিতা, নাটক নিয়ে বেশ দারুণ একটা দিন কেটেছে তোমাদের। রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেক শুনেছো আজ স্কুলে। তিনি একজন বিশ্ববরেণ্য কবি। সাহিত্যে সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। যাঁরা সাহিত্য চর্চা করেন তাঁদের কাছে তিনি দেবতাস্বরূপ। ভারতবর্ষ আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর রচিত। এই ঘটনা বিশ্ব সাহিত্যে বিরল। রবীন্দ্রনাথ যে শুধুই সাহিত্যিক ছিলেন তা নয়, তাঁর বহুমুখী প্রতিভা ছিল। গান, আঁকা, অভিনয় সব বিষয়েই তাঁর পারদর্শিতা ছিল। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা বিশেষ পছন্দ করতেন না। তিনি তাঁর দাদা হেমেন্দ্রনাথের কাছ থেকে শিক্ষাগ্রহণ করেছেন।  বিজ্ঞানেও তাঁর বেশ টান ছিল। ১৯৩০ থেকে ১৯৩১ সালের মধ্যে আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ চার বার দেখা করেন। একে অপরের আবিষ্কার আর সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তাঁরা। 
এই গুণী মানুষগুলোর একটা বিষয় বিশেষ শিক্ষণীয়, তা হল নিষ্ঠা। কবিতা বা গল্প লেখায় উৎসাহিত বোধ করছো নাকি তাঁর জীবন নিয়ে জানার পর? যদি কোনো মানুষের ভালোটা দেখে উৎসাহিত হতে পারো, আত্মবিশ্বাস জাগে, তাহলেই তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। 
ছুটির অবসরে তোমাদের ভাবনা গুলো গল্প কবিতা বা প্রবন্ধের রূপ ধরে বেরিয়ে আসুক আরো বেশি করে। আনন্দে লেখো, আনন্দে পড়। আগামী সংখ্যার জন্য লেখা-আঁকা পাঠিয়ে দিও ২রা জুনের মধ্যে।
কিশলয়ের মে সংখ্যায় বন্ধুদের লেখাগুলো কেমন হয়েছে জানিও, আর কোন লেখাটা তোমার বেশ ভালো লেগেছে সেটা জানাতে ভুলো না।

   শুভকামনাসহ--

প্রিয়ব্রত দত্ত ও কার্তিক চন্দ্র পাল।
কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক,
কিশলয় মাসিক শিশুকিশোর ই-ম্যাগ।
১০ই মে, ২০২২
 =============
 
বিঃদ্রঃ অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার নয়, লেখার লিঙ্ক শেয়ার করুন। যত্ত খুশি।
 
-------------০০০------------- 
 

সূচিপত্র 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

কবিতা ।। তফাত ।। বন্দনা কুন্ডু

ছড়া ।। একটু ভালোবাসা ।। তপন চক্রবর্তী

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া । আলোর তৃষা ।। সুদামকৃষ্ণ মন্ডল

ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।

ছড়া ।। অবশেষে ।।বদ্রীনাথ পাল

ছোটোদের আঁকা ।। মনামি মন্ডল, অহনা বিশ্বাস, সৃজা দাস, সিমিকা বৈরাগ্য

আদর মাখানো ভাই ফোঁটা এলো ।। বিবেকানন্দ নস্কর

মাসের পছন্দ

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২