Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছোটগল্প ।। রূপকথার তিতাই ।। পারমিতা রাহা হালদার (বিজয়া)


রূপকথার তিতাই 

  পারমিতা রাহা হালদার (বিজয়া)


    রূপকথার রাজকন্যা বছর ছয়ের তিতাই, রাণীমার সাথে পালকি চেপে
দাস-দাসী,পাইক-পেয়াদার সাথে চলল মামার বাড়ি। পালকি থেকে তিতাই চারিদিকের সোনা-হীরে, মণিমানিক্যে মোড়া পাহাড়, গাছপালা,পাখি দেখে বেশ মজা পাচ্ছে।

        সবাইকে বিশ্রামের জন্য ঝর্ণার পাশে পালকি নামাতে বলল রাণীমা। পালকি থামতেই  তিতাই একছুটে ঝর্ণার কাছে।
" এই ঝর্ণা মায়াবী, তোমার দাদা এখানেই হারিয়ে গেছে, যেওনা কাছে", রানীমা সাবধান করে। তিতাই রাণীমার কথা না শুনে ঝর্ণার কাছে যেতেই পিছলে সটান জলে।

             তিতাই জলের গভীরে ভেসে যায়। চোখ খুলে দেখে একটা গাছের নীচে শুয়ে   ঘুমিয়ে আছে। মনে মনে ভাবে,- কোথায় আমি,এ'টা কোন জায়গা? ভয়ে কাঁদতে থাকে তিতাই। 

    -তুমি কাঁদছ কেন? কেঁদো না! কিছু হারিয়ে ফেলেছ?

        তিতাই দেখে একটা কথাবলা নীলপাখি গাছটাতে বসে আছে।
     তিতাই বলল, "আমিই হারিয়ে গেছি ঝর্নায় পড়ে, এখানে কি করে এলাম! রূপকথায় কি করে ফিরবো এখন! 

       নীলপাখি বলে, "এইটা হ'ল যাদুনগরী। এখান থেকে যাদুর মায়া কাটিয়ে সহজ নয় ফেরা। যাদুমণির ইচ্ছার বিরুদ্ধে ফেরা কঠিন। তোমার খুব খিদে পেয়েছে শুকনো মুখটা দেখেই বুঝতে পেরেছি, এই নাও, গাছের মিষ্টিফল খাও।"
 নীলপাখি ডাল ঝাঁকাতেই কয়েকটা ফল তিতাইয়ের কোলে পড়ে।

         তিতাই বলল, "যাদুমণির কাছে আমাকে নিয়ে চলো।" নীলপাখি বলে, "তোমার পথ একাই তোমাকে খুঁজে বের করতে হবে।"

  নীলপাখিকে তিতাই বলল, "প্রিয়বন্ধু বিদায়।" 
নীলপাখি এবার কেঁদে ফেলে। 
"একি! তুমি কাঁদছ কেন বন্ধু?তোমার মতো ভালোবেসে বন্ধু ডাকেনি কেউ আমায়। কত্তো মানুষ যাদুর মায়ায় এসেছে এখানে, কিন্তু তারা কখনো বন্ধু ভাবেনি। তুমিই প্রথম আমাকে বন্ধু ভাবলে। যাদুর ফুলটা তুমি রাখো,এই ফুলটা তুমি প্রয়োজনে খাবার,বিছানা নিতে ব্যবহার করো। দরকার পড়লে আমাকে ডাকবে, আমি তোমার সামনে হাজির হবো।"

          নীলপাখির থেকে বিদায় নিয়ে তিতাই এগিয়ে চলল। কিছুদূর যেতেই অন্ধকার  গুহাতে ঢুকতেই লতাপাতায় জড়িয়ে গেল
তিতাই। 
"ছেড়ে দাও আমাকে"- চিৎকার করতেই গুহা থেকে উত্তর এলো,

 --- আমার প্রশ্নের সঠিক জবাব দিলে সামনের পথ পাবে।

শোনো প্রশ্ন--- চার অক্ষরের নাম তার প্রথম অক্ষর "ভা"
        তিন অক্ষর যোগ করলে হৃদয়ে বাস তার।

তিতাই একটু ভেবেই, বলে দিল'
উত্তর - "ভালোবাসা" । 

   - সঠিক উত্তর দিয়েছো তুমি, এবার নির্ভয়ে সামনের পথে এগিয়ে যাও।

কিছু পথ এগিয়ে যেতেই অন্য গুহাতে আটকে গেল তিতাই।

আবার প্রশ্ন-
-- কোন জিনিস কাটলে বাড়ে? যেখানে জেলেও জাল ফেলে।
সময়ের মধ্যে উওর না দিলে সামনের পথ বন্ধ হয়ে যাবে। 

  তিতাই ভাবলো... মাছ তো ধরা হয় নদী,পুকুরে। পুকুর কাটা হয়।তারমানে...
উত্তর: "পুকুর"।

    -সঠিক উত্তর দিয়েছো তুমি, যাও, সামনের পথে এগিয়ে যাও।

         খিদে,ঘুম পেতেই তিতাই যাদুফুলের কাছে খাবার আর বিছানা চাইতেই যাদুফুল অনেক খাবার আর পালঙ্ক হাজির করে দেয়। 

              এবার ভয়ঙ্কর একটা গুহার মধ্যে আটকে পড়ে তিতাই। গা ছমছম করে ভয়ে। একজন বিকট যাদুকর সামনে দাঁড়িয়ে বলে-- -    - আমার প্রশ্নের উত্তর দিতে পারলেই ফেরার পথ পাবে, সাথে পুরস্কার, আর না পারলেই বন্দি... অন্য বাচ্চাদের মতো। 
বলো--
- তিন অক্ষরের নাম তার
 সবার ঘরে থাকে,
প্রথম অক্ষর বাদ দিলে 
খাবারের নামে ডাকে,
মাঝের  অক্ষর বাদ দিলে 
গানের শোভা হয়,
শেষের অক্ষর বাদ দিলে
তুমি পাবে ভয়।

তিতাই ভাবনায় পড়ে। না বিপদের সময় ভয় নয়। সবার ঘরে কি কি থাকে ভাবতেই...
উত্তর পেয়ে যায় তিতাই,
 "বিছানা"।

তিতাইয়ের বুদ্ধিমত্তায় যাদুমণি খুশি।  
      - কি চাই বলো? যাদুমণি তাই দেবে।

           - তুমি যাদুমনি? তাহলে আমার দাদাকে ফিরিয়ে দাও। আমাদের মায়ের খুব কষ্ট। আমি দাদাকে নিয়েই রূপকথায় ফিরতে চাই ।

         -তোমার দাদার সাথে অন্য বাচ্চাদেরও ফিরিয়ে দিচ্ছে আমি তিতাই। ফিরে যাও রূপকথার রাজ্যের রাজকন্যা।

        নীলপাখিকে ডাকলো তিতাই। 
-   বন্ধু ফেরার জন্য খেয়া চাই। তুমি সাহায্য করবে?

          নীলপাখি ঝর্ণায় খেয়া ভাসিয়ে দেয়। ফেরার সময় যাদুর ফুলটা নীলপাখিকে দিয়ে তিতাই বলে, "বন্ধু তোমার যাদুর ফুলটা তোমার কাছেই রাখো।"
 এরপর দুই বন্ধু চোখের জলে চিরবিদায় নেয়।
 
_________________________________________________________________________________________
 

Paromita Raha Halder
C/O Bimal Kumar Halder
Noapara, Ogg Rd. Bye lane,
Land Mark : Near Taltala Math,
PO: Garulia,
Dist: 24 Pagns(N),
743133
 



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

ছোটগল্প ।। ধরণীর দয়া-রাজ ও হিংসুটে বোনেরা ।। শংকর ব্রহ্ম

ছড়া ।। কে? ভেবে বলো ।। সমীর কুমার দত্ত

প্রবন্ধ ।। বিশ্ব পরিবেশ দিবস পালনের ইতিহাস ও তাৎপর্য ।। অভিজিৎ দত্ত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া ।। এসো আলো ।। গোবিন্দ মোদক

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া ।। খুশি হয় ।। আসগার আলি মণ্ডল

ছড়া।। আমার পুষি ।। সাইফুল ইসলাম

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছড়া ।। খুশি হয় ।। আসগার আলি মণ্ডল

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

প্রবন্ধ ।। বিশ্ব পরিবেশ দিবস পালনের ইতিহাস ও তাৎপর্য ।। অভিজিৎ দত্ত

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২