Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬

ছবি
কিশলয়  ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬ সম্পাদক-বন্ধুর কলম প্রিয় বন্ধুরা, দুর্গাপূজার আনন্দ, ঢাকের বাদ্যি, আলোর রোশনাই, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল আর প্রিয়জনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজ স্মৃতির পাতায়। মা দুর্গা কৈলাসে ফিরে গেছেন, কিন্তু রেখে গেছেন আনন্দ, সম্প্রীতি, সাহস ও নতুন করে বাঁচার প্রেরণা। উৎসবের রেশ কাটলেও তার আনন্দ যেন আমাদের মন থেকে কখনও মুছে যায় না। এই আনন্দময় আবহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আমাদের প্রিয় ‘কিশলয়’ মাসিক শিশুকিশোর অনলাইন পত্রিকার উৎসব সংখ্যা। এই সংখ্যাটি প্রকাশের পথ মোটেই সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সময়ের সীমাবদ্ধতা, নানান ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার মধ্যেও আমাদের এই প্রয়াস থেমে থাকেনি। অনেক বাধা অতিক্রম করে, সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে অবশেষে আমরা তোমাদের হাতে তুলে দিতে চলেছি এই বিশেষ সংখ্যা। আমাদের কাছে ‘কিশলয়’ কেবল একটি পত্রিকা নয়, এটি ছোটদের স্বপ্ন দেখার, নিজেদের ভাবনা প্রকাশের এবং সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার একটি আপন মঞ্চ। এখানে প্রতিটি গল্প, কবিতা, ছড়া, ছবি কিংবা প্রবন্ধের মধ্যে লুকিয়ে থাকে এক একটি নতুন ভাবনা...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প ।। রুপুর বন্ধুরা ।। চন্দ্রমা মুখার্জী

রুপুর বন্ধুরা

চন্দ্রমা মুখার্জী



ছোট্ট রুপুর কদিন ধরে খুব মন খারাপ, ওর দুই বন্ধু শালু – লুকুর দেখা নেই যে। রোজ সকালে ওরা এসে কিচিরমিচির করে রুপুর ঘুম ভাঙায়। রুপু জানলা দিয়ে চোখ মেলে ওদের দেখেই ঘুম থেকে ওঠে। তারপর স্কুলে চলে যায়। স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরে জানলা দিয়ে ওদের খেলা দেখতে থাকে। কিন্তু এখন আর ওরা কেন জানিনা আসছে না।

রুপুর বন্ধু শালু – লুকু আসলে দুটো শালিক পাখি। ওরা রুপুকে ভালোবাসে। ঠিক রোজ সকালে ওর ঘুম ভাঙাতে আসে। একবার রুপু বাড়িতে ছিল না, মামাবাড়ি গিয়েছিল। তখন রোজ ওরা এসে জানলা বন্ধ দেখে এতো চিৎকার করতো যে, পাশের ঘরে দাদুর ঘুম ভেঙে যেতো। দাদু এসে জানলা খুললেই ওরা উড়ে যেতো। সারাদিনে আর আসতো না।

যাইহোক, এখন তো ওদের দেখতে না পেয়ে রুপুর এতো মন খারাপ যে, রোজ বিকেলে ও ছাদে খেলতে যায়, সেও আর যাচ্ছে না। রুপুরা একটা পুরোনো বড়ো বাড়িতে থাকে। সেই বাড়িতে অনেক লোক, ওর দাদুরা পাঁচ ভাই। সেই পাঁচ দাদুর পরিবার থাকে। তাই সারা বাড়িতে ওর বেশ কয়েকজন খেলার সাথী আছে। কিন্তু তারা মানে, অনু, টুপু, বিলুরা রোজ ডাকতে এলেও ও যাচ্ছে না। শেষে দাদু নিজে আজকে বললেন, ‘চলো, দিদিভাই, আমরা ছাদে যাই।‘ দাদুর হাত ধরে যেতেই হল। বড়দের অমান্য করতে ওর বাবা – মা শেখাননি।

ছাদে আসতেই অনু ছুটে এলো। বলল – ‘জানিস, রুপু, ওইদিকের ঘুলঘুলিতে দুটো শালিক পাখি বাসা বানিয়েছে। দেখবি চল্‌।‘ শালিকের কথায় রুপুও উৎসাহী হল। অনু ওর হাত ধরে টানতেই ও অনুর সাথে ছুটে ওইদিকে চলে গেল। আসলে বাড়ির পিছনদিকে ছাদের গায়ে একটা ঘর আছে। সেই ঘরের ঘুলঘুলিতে শালিক বাসা বেঁধেছে। তোমরা যারা নতুন বাড়িতে থাকো, তারা হয়তো ঘুলঘুলি চেনো না। পুরোনো দিনের বাড়িতে দেওয়ালের উঁচুতে ছোট খোপ কাটা থাকতো। তাতে নকশাকাটা থাকতো। ওর মধ্যে দিয়ে বাতাস চলাচল করতো। সেগুলোকে ঘুলঘুলি বলে। ঘুলঘুলির বাইরের দিকটায় শালিক, চড়ুই এইসব ছোট পাখিরা বাসা বাঁধে।

যাইহোক, ঘুলঘুলির সামনে এসে রুপু তো অবাক – ‘আরে, এতো আমার শালু – লুকু। ওরা এখানে থাকে, আগে তো দেখিনি।‘ দাদুও পিছন পিছন এসেছেন। উনি হাসলেন, বললেন – ‘না গো, দিদিরা। ওরা হয়তো আশেপাশে কোন গাছে থাকতো এতদিন। এখন ডিম পাড়বে বলে এই শক্তপোক্ত আশ্রয় খুঁজেছে। গাছে তো ঝোড়ো হাওয়া, বৃষ্টি এসবে বিপদ থাকে, বাসা যদি পড়ে যায়। তাই এই নিরাপদ আশ্রয় খুঁজেছে। ঐ দেখো, দুটো ডিম দেখা যাচ্ছে।‘

রুপু, টুপু, অনু, বিলু – সবাই ‘কই দেখি’ বলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ওদের দেখেই শালু কিচকিচ করে চিৎকার করতে লাগল। লুকু চুপ করে ডিমে তা দিচ্ছে। রুপু বলল, ‘দাদু ওরা আমাকে চিনতে পারছে না? ওরকম করছে কেন?’ দাদু বললেন, ‘এইসময় ওরা কাউকে বিশ্বাস করে না। ওরা এখন ওদের ডিমগুলোকে আগলাচ্ছে। তাই ওরা আর তোমার কাছে আসে না দিদিভাই।‘ রুপু দুঃখ পেয়ে বলল, ‘আমাকে ভুলে গেল?’ দাদু বললেন, ‘না, কদিন পর থেকে আবার আসবে। ডিম ফুটে ছানা বেরিয়ে, তারা একটু বড় হয়ে গেলেই আসবে।'

এইসব শুনে রুপুর মনটা একটু ভালো হয়েছে। এখন ও রোজ বিকেলে ছাদে যায় শালিকদের দেখতে। হঠাৎ সেদিন দেখে, দুটো ছোট্ট পুঁচকি পাখি কিঁচকিঁচ করে ডাকছে। ও দুটো ওদের ছানা, কি মজা। তারপর দুদিন পরে দেখে, লুকু ওদের মুখে খাবার গুঁজে দিচ্ছে। ওরা ছোট ছোট ডানা নাড়ছে। এইভাবে কদিন কেটে গেল। আবার সকালে শালু – লুকু জানলায় এসে রুপুর ঘুম ভাঙাচ্ছে। ও তো খুব খুশি।

সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। ওদের কারখানায় বড় করে পুজো হয়। তাই সেদিন ওরা ছোটরা কেউ স্কুল – কলেজে যায়নি। সারা সকাল পুজো কাটিয়ে দুপুরে খাওয়াদাওয়া সেরে বাড়ির মেয়েরা, ছোটদের নিয়ে বাড়ি ফিরে এসেছে। বড়রা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। রুপুদের দাদারা পাড়ার আরও বন্ধুদের নিয়ে ছাদে উঠেছে, ঘুড়ির লড়াই হবে। প্রতিবছরই হয় বিশ্বকর্মা পুজোর দিন। দাদাদের পিছুপিছু রুপুদের দলও ছাদে গেছে। দাদারা সব ঘুড়ি ওড়াতে ব্যস্ত। ওরাও ঘুরঘুর করছে। হইহুল্লোড়, চিৎকারের মধ্যেই রুপু চলে গিয়েছিল ঘুলঘুলির কাছে।

হঠাৎ দেখে, মাটিতে কি একটা কিঁচকিঁচ করছে। ও ভালো করে তাকিয়ে দেখে, এতো একটা শালিকছানা। ঘুলঘুলির দিকে তাকিয়ে দেখে, অন্য ছানাটা ধারে বসে আছে। আসলে, এখন ওরা একটু বড় হয়েছে। তাই ওদের বাবা – মা ওদের একা রেখে বাইরে বেরোয়। সেইসময় কোনভাবে একটা ছানা মাটিতে পড়ে গেছে। এদিকে উড়তে শেখেনি, তাই ওখানে কাঁদছে।

রুপু তাড়াতাড়ি করে ওর জ্যেঠতুতো দাদা সমুকে ডেকে আনলো। সমু এসে ছানাটাকে হাতে করে তুলে নিয়ে ঘুলঘুলির মধ্যে ঢুকিয়ে দিল। এর মধ্যেই শালু – লুকু এসে গিয়েছিল। ওরা তো এসব দেখে খুব উত্তেজিত। ছানাটাকে ঠেলে ভেতরে পাঠিয়ে দিল। তারপর রুপুকে কিচিরমিচির করে কিসব বলল। ‘ধন্যবাদ’ বলল মনে হয়।

কদিন পর থেকেই ছানাগুলো উড়তে শিখে গেল। এখন ওরাও বাবা – মার সাথে রোজ সকালে রুপুর ঘুম ভাঙাতে আসে।

...........................

চন্দ্রমা মুখার্জী

চন্দ্রমা মুখার্জী
বি সি – ৮৩, সমরপল্লী, কৃষ্ণপুর, কলকাতা – ৭০০১০২

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। হারিয়ে গেছো তুমি শরৎ ।। দীপক পাল

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

ছড়া ।। আমরা সবাই ।। ফরমান সেখ

ছড়া ।। হোমিও বুড়োর গল্প ।। গোবিন্দ মোদক

ছড়া ।। শরৎ এল ।। কান্তিলাল দাস

ছড়া ।। যুদ্ধে যাবে খোকা যে আজ ।। জয়শ্রী সরকার

ছড়া ।। শিশুশ্রম ।। সৌমেন দেবনাথ

ছোটগল্প ।। রক্ষা কালী ।। উত্তম চক্রবর্তী

মাসের পছন্দ

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

নিবন্ধ ।। ভাষাচর্চায় রামমোহন রায় ।। অরবিন্দ পুরকাইত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

নিবন্ধ ।। প্লাস্টিক সম্বন্ধে ১00 টি আকর্ষণীয় তথ্য ।। ডঃ চিত্তরঞ্জন দাস

ছড়া ।। ফাগুন ।। অজিত কুমার জানা

ছড়া ।। ভিজে বসন্ত ।। শীলা সোম

কবিতা।। ফাগুন বেলার গান ।। নিরঞ্জন মণ্ডল

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

কবিতা ।। সুরকার পঞ্চম ।। আনন্দ বক্সী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২