Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬

ছবি
কিশলয়  ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬ সম্পাদক-বন্ধুর কলম প্রিয় বন্ধুরা, দুর্গাপূজার আনন্দ, ঢাকের বাদ্যি, আলোর রোশনাই, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল আর প্রিয়জনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজ স্মৃতির পাতায়। মা দুর্গা কৈলাসে ফিরে গেছেন, কিন্তু রেখে গেছেন আনন্দ, সম্প্রীতি, সাহস ও নতুন করে বাঁচার প্রেরণা। উৎসবের রেশ কাটলেও তার আনন্দ যেন আমাদের মন থেকে কখনও মুছে যায় না। এই আনন্দময় আবহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আমাদের প্রিয় ‘কিশলয়’ মাসিক শিশুকিশোর অনলাইন পত্রিকার উৎসব সংখ্যা। এই সংখ্যাটি প্রকাশের পথ মোটেই সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সময়ের সীমাবদ্ধতা, নানান ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার মধ্যেও আমাদের এই প্রয়াস থেমে থাকেনি। অনেক বাধা অতিক্রম করে, সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে অবশেষে আমরা তোমাদের হাতে তুলে দিতে চলেছি এই বিশেষ সংখ্যা। আমাদের কাছে ‘কিশলয়’ কেবল একটি পত্রিকা নয়, এটি ছোটদের স্বপ্ন দেখার, নিজেদের ভাবনা প্রকাশের এবং সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার একটি আপন মঞ্চ। এখানে প্রতিটি গল্প, কবিতা, ছড়া, ছবি কিংবা প্রবন্ধের মধ্যে লুকিয়ে থাকে এক একটি নতুন ভাবনা...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প ।। ভৌতিক রহস্য ।। দীপক পাল

  

ভৌতিক রহস্য 

 

ভৌতিক রহস্য

  

দীপক পাল

          আমি থাকতাম কলকাতা শহরের মধ্যস্থলে চার রাস্তার মোড়ে। নিকটে খুব বড় দেববাবুর বাজার এবং তার আশেপাশে অগুন্তি দোকানপাট ডাক্তারখানা আরও কত কি যে আছে তার কোন ঠিক নেই। জন্ম থেকে যৌবনের অনেকটা সময় আমার এখানেই কেটেছে। কলকাতায় হয়তো ভুতেরা থাকতো না। তারা কলকাতা থেকে পাত্তারি গুটিয়ে গ্রামে চলে গেছে। তাই আমি কলকাতায় তাদের উপস্থিতি টের না পেলেও গ্রামে গিয়ে তা ঠিক পেয়েছি। তাহলে ঘটনাটা বলি।                  

          স্বপনদা আর তার দাদা বিজনদারা আমাদের পাশেই থাকত। তখন আমাদের দুই পরিবারের মধ্যে খুব ঘনিষ্ঠতা ছিল। তাদের বাবা সোদপুরে এক বিঘা জমি কিনেছিলেন দুটি আম গাছ ও দুটি কলা গাছ সমেত স্টেশন থেকে অনেকটা দূরে। একটা কুঁড়ে ঘর ছিল। সেটাকে একটু বাড়িয়ে ঠিকঠাক করে ফাইনাল পরীক্ষার পরে ওরা সেখানে চলে গেল কিছুদিনের জন্য। তখন ফাইনাল পরীক্ষা হতো নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম পর্যন্ত। আর পরীক্ষার পর থেকেই আমি আর সেজদা ও পাড়ার আরো কজন মিলে লাইব্রেরী থেকে গল্পের বই এনে পাল্টাপাল্টি করে জমিয়ে পড়তাম। একদিন হঠাৎ স্বপনদা এসে হাজির আমাদের বাড়ীতে। নিজেদের ঘরের কিছু জিনিস নিয়ে আমার মা বাবাকে বুঝিয়ে আমাকে দু তিনদিনের জন্য সোদপুরে ওদের বাড়ীতে নিয়ে গেল। গিয়ে দেখি স্টেশন থেকে কিছুটা রাস্তা পীচের তারপর অনেকটা হাঁটাপথ মেঠো রাস্তা দিয়ে। একেবারে গ্রাম্য পরিবেশ। আমি তখন প্রাইমারী ক্লাসে পড়ি। সম্ভবত ক্লাস ফোরে। প্রথম গ্রামে থাকতে এসেছি। তখন সন্ধ্যে হতে বিশেষ বাকি নেই। স্বপনদার সাথে আশপাশটা একটু ঘুরে নিয়ে যখন স্বপনদাদের বাড়ীতে ঢুকলাম তখন আলো কমে গেছে। বাগানটা এক চক্কর দিতেই সন্ধ্যা নেমে গেল। আমাকে দেখে মাসিমা মেসোমশাই খুব খুশী হলেন। বিজনদা বললো, ' হাত-পা ধুয়ে আমার এখানে এসে বসো।'

          বাইরে হাত-পা ধুতে ধুতে দেখি বাঁশ গাছগুলোকে ঘিরে কত জোনাকি পোকা আলো জ্বালিয়ে এলোমেলো ঘুরে বেড়াচ্ছে আর তার সাথে ঝিঁঝি পোকাদের কলতান মিলেমিশে এই শীতের পরিবেশকে বেশ আরও গ্রাম্যতা দিয়েছে। পূব দিক থেকে চাঁদ উঠছে। ভেতর থেকে মাসিমা ডাকাতে ফিরে গেলাম। চা খেতে খেতে গল্প ও রাতের খাওয়াও হয়ে গেল তাড়াতাড়ি। মেশোমশাইয়ের ইচ্ছায় তার পাশে শুতে হলো। তিনি তখন ডালহৌসীতে এক ব্রিটিশ কোম্পানীতে কাজ করতেন। ছুটি নিয়েছেন কদিন। মেসোমশাই নানা গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে নাক ডাকতে লাগলেন। নতুন জায়গায় আমার ঘুম আসছেনা। জানালা দিয়ে জ্যোৎস্নার আলো বিছানার ওপর পড়ে আমাদের ভিজিয়ে দিচ্ছে। আমি মেসোমশাইয়ের পিঠের ওপর দিয়ে মাথা তুলে বাইরেটা দেখতে গিয়ে আমার একবারে চক্ষুস্থির। দেখি অদূরে সাদা কাপড় পড়া দুটি বউ মাথা নেড়ে আমায় যেন ডাকছে মনে হলো। বুকটা ধক্ করে উঠলো আমার। চট্ করে মেসোমশাইয়ের পিঠের আড়ালে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে কৌতূহলে আবার মাথা উঁচু করে তাকালাম সেদিকে। দেখি সেই দুজন একই ভাবে হেলেদুলে আমায় ডাকছে। কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে মনে হলো ওরা যেন একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। আমি ভয় পেয়ে দেয়ালের দিকে মুখ করে শুয়ে পড়লাম। আমার আগেতো আছে মোসোমশাই সেটুকু সান্ত্বনা। কখন ঘুমিয়ে পড়েছি টের পাই নি। স্বপনদার ডাকে ঘুম ভাঙলো। কিরে পিন্টু ওঠ, সবাই তোর জন্য বসে আছে। উঠে পর এই নে দাঁত মাজার পাউডার। দাঁত মেজে মুখ ধুয়ে আয় তাড়াতাড়ি চা বিস্কুট খেতে। বাঁ হাতের তালুতে পাউডার ঢেলে দাঁত মাজতে মাজতে বেরোলাম বাইরে। হাঁটতে হাঁটতে গতকাল রাতে যেখানে বউ দুটোকে দেখে ভয় পেয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি দুটো কলাগাছ হাওয়ায় ঠিক সেইভাবে দুলছে। চাঁদের আলোয় তাহলে রাতে কলাগাছকে এইরকম দেখায়। যথারীতি সেদিনও রাতের বেলায় একই অভিজ্ঞতা হলো। কাউকে সেকথা বলিনি আমি।

          এরপর তিনটে দিন কাটলো। বাড়ীর জন্য মন খারাপ করছে। সাথে একটা করে মাত্র এক্সট্রা জামা পায়জামা এনেছি। আর একটা গল্পের বই। রবার্ট লুইস ষ্টীভেন্সনের লেখা ' ডঃ জেকিল এন্ড মিঃ হাইড ' এর বাংলায় অনুবাদ করা বই। সেটাও শেষ হয়ে গেছে। স্বপনদাকে বললাম বাড়ী যাবার কথা। বলে উঠলো, ' আর দুটো দিন থাক তারপর যাবি। পরেরদিন বিকালে অর্থাৎ চতুর্থ দিনে এক জায়গায় নিয়ে যাবে বলে স্বপনদা আমাকে নিয়ে বেরলো। মেঠোপথ দিয়ে হাঁটছি। প্রথমে একজনের বাড়ীতে নিয়ে গেল। সেখানে মুড়ির মোয়া ও নাড়ু খেয়ে বিদায় জানালাম আমরা। তারপর আমাকে একটা লাইব্রেরীতে নিয়ে গেল স্বপনদা,বলে 'এখানে একটা এত ভাল বই পড়ছি যে তোকে কি বলবো। প্রবোধ সান্যালের লেখা ' দেবাত্মা হিমালয় '। চল লাইব্রেরীতে যাই। তুইও ছোটদের বই পড়বি '। ভেতরে ঢুকে দেখি তিনজন লোক বই পড়তে ব্যস্ত। আলমারীতে কত বই থাকে থাকে। কাঠের পার্টিসনের ওপারে একজন ছোটখাটো বয়স্ক লোক চেয়ারে বসে ঢুলছে। কাছাকাছি যেতেই ভদ্রলোক সোজা হয়ে বসলেন। স্বপনদা ওনাকে 'দেবাত্মা হিমালয়' থাকলে দিতে বললেন আর আমাকে একটা শিব্রাম চক্রবর্তীর বই দিতে বললেন। কিছুক্ষণ পরে ভদ্রলোক তাই এনে দিলেন আমাদের। পাশাপাশি গিয়ে চেয়ারে বসলাম আমরা। শিব্রামের ছোট ছোট গল্পগুলো পড়তে পড়তে আমার ভারী হাসি পাচ্ছিল। কতক্ষণ পরে স্বপনদা বললো, ' তুই পড়তে থাক, আমি বইটা জমা দিয়ে একটু বাজারে যাব কিছু জিনিসপত্র কিনতে কেমন?' মাথা নাড়লাম। দেখি ওই তিনজন পাঠক চলে গেছে কখন। স্বপনদাও বই জমা দিয়ে চলে যেতে আমি ছাড়া আর থাকলো শুধু পার্টিসনের ওপারে সেই ভদ্রলোক। তিনি আবার ঝিমুচ্ছেন। অদ্ভূত ভদ্রলোক। আমি আবার গল্পে ফিরলাম।

          কিছুপরে একটা ধূসর রঙের বড়ো আলোয়ানে গোটা আগাপাশতলা ঢেকে একজন লোক অতি ধীর পদক্ষেপে এসে একটা চেয়ার খুব আস্তে করে টেনে আলমারীর পাশে গিয়ে বসলো। চোখ দুটো বোঝা গেল না। মাথার সামনের দিকে কিছু কাঁচাপাকা চুল যার বেশীর ভাগটাই সাদা দেখে বোঝা যায় যে ব্যাক্তিটির বয়স হয়েছে। চেয়ারে সে যে বসে ঝিমুচ্ছে তা না। কিন্তু সে চুপচাপ বসে আছে। তাই দেখে কি আর পড়া যায়। খালি বইয়ের লেখাগুলোর ওপর চোখ বুলোচ্ছি। বই বন্ধ করে দিয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। ওনার কিন্তু কোন নড়নচড়ন নেই। একবার চোখ তুলে আমার দিকে তাকালো। শিউরে উঠলাম আমি। ঠিক কেমন যেন দৃষ্টিটা। ছম ছম করে উঠলো কেমন সারা শরীর। কি করা যায় যে এখন। স্বপনদার তো আসার নামই নেই। আমার কথা ভুলে বাড়ী চলে যায়নিতো আবার। পার্টিসনের আড়ালে লোকটাতো এখনও ঝিমোচ্ছে দেখছি। ঠিক এই মূহুর্তে স্বপনদা ঢুকলো লাইব্রেরীতে। বললো, ' কিরে তোর বই পড়া হয়ে গেল? বাঃ সাবাস।" আমি চুপ। আমার হাত থেকে বইটা নিয়ে সে জমা দিল। ঝিমোন লোকটাও উঠে পড়লো। এবার লাইব্রেরী বন্ধ করার তোরজোর করছেন। আমি আঙুল তুলে রহস্যজনক লোকটাকে দেখাতে গিয়ে চমকে উঠলাম। স্বপনদা বললো, ' কিরে কি হলো কিছু বলবি?' ' না একটা লোক ওইখানে বসেছিলো, কিন্তু কেমন যেন। এখন দেখছি নেই।'  'কৈ কাউকে দেখিনি তো। তুই দেখলাম বই বন্ধ করে সামনের দিকে তাকিয়ে আছিস।' লাইব্রেরীর ভদ্রলোকও চাবি হাতে নিয়ে বেরোতে বেরোতে বললো, ' হ্যাঁ আমিও দেখেছি আপনার জন্য এই ছেলেটি বই বন্ধ করে চুপচাপ অপেক্ষা করছিল সামনের দিকে তাকিয়ে। '

              আমরা লাইব্রেরী থেকে বেরিয়ে বাড়ীর দিকে হাঁটতে হাঁটতে পেছন ফিরে তাকালাম। দেখি লাইব্রেরীর ভদ্রলোক দরজায় তালা দিয়ে উল্টোদিকে হাঁটছেন। তারপরেই দেখি সেই রহস্যজনক লোকটা লাইব্রেরীর সিঁড়িতে বসে আছে। আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। চোখদুটো রেডিয়ামের মতো জ্বলছে। স্বপনদা এক কদম এগিয়োছিল আমি জোরে তাকে বলি, 'পেছন ফিরে তাকাও একবার স্বপনদা লাইব্রেরীর সিঁড়িতে।' স্বপনদা পেছন ফিরে তাকিয়ে বললো, ' কৈ কিছুতো নেই। তোর কি হয়েছে বলতো পিন্টু? তুই দেখতে পাচ্ছিস অথচ আমি দেখতে পাচ্ছি না এরকম আবার হয় নাকি, বল?' আমি চুপচাপ হাঁটতে থাকলাম। কিন্তু মনে মনে আমি খুব ভয় পেলাম। মেঠো পথ ধরে স্বপনদার গাঘেঁষে এগিয়ে চললাম। বাঁশ গাছের ঝোপে জোনাকি আলোর ছোটাছুটি দেখতে পেলাম। স্বপনদার কোন কথা আমার কানে ঢুকছে না।

          সেদিন রাতে খেয়েদেয়ে মেসোমশায়ের পাশে দেয়ালে মুখ করে শুলাম। এর আগে সবাই কিছু জানতে চাইলেও আমি ঠিকঠাক উত্তর দিতে পারিনি। সবাই কেমন অবাক। মেশোমশাই বলেছিলেন ওকে ওর মতো থাকতে দাও। সারারাত দুতিনবার চমকে চমকে উঠেছিলাম। অবিশ্রান্ত ঝিঁঝিঁর ডাক ছাড়া আর কিছু শুনতে পাইনি। 

         পরেরদিন সকাল দশটায় সেজদা আমায় বাড়ী নিয়ে যেতে এলো। আমি সবাইকে বিদায় জানিয়ে সেজদার সাথে ফিরে চললাম আমার বাড়ী। তখনও কোন ইলেকট্রিক ট্রেন হাওড়া শিয়ালদায় চালু হয়নি। ষ্টীম ইঞ্জিনে চড়তে কিন্তু ভারী মজা। একটাই অসুবিধা ছিল হাওয়ায় কয়লার গুঁড়ো এসে পরতো গায়ে।

 ______________________________________________________________________________________

দীপক কুমার পাল,

ডিটিসি সাউদার্ন হাইটস

ব্লক-৮, ফ্ল্যাট - ১বি,

ডি.এইচ. রোড, কলকাতা - ৭০০১০৪

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। হারিয়ে গেছো তুমি শরৎ ।। দীপক পাল

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

ছড়া ।। আমরা সবাই ।। ফরমান সেখ

ছড়া ।। হোমিও বুড়োর গল্প ।। গোবিন্দ মোদক

ছড়া ।। শরৎ এল ।। কান্তিলাল দাস

ছড়া ।। যুদ্ধে যাবে খোকা যে আজ ।। জয়শ্রী সরকার

ছড়া ।। শিশুশ্রম ।। সৌমেন দেবনাথ

ছোটগল্প ।। রক্ষা কালী ।। উত্তম চক্রবর্তী

মাসের পছন্দ

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

নিবন্ধ ।। ভাষাচর্চায় রামমোহন রায় ।। অরবিন্দ পুরকাইত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

নিবন্ধ ।। প্লাস্টিক সম্বন্ধে ১00 টি আকর্ষণীয় তথ্য ।। ডঃ চিত্তরঞ্জন দাস

ছড়া ।। ফাগুন ।। অজিত কুমার জানা

ছড়া ।। ভিজে বসন্ত ।। শীলা সোম

কবিতা।। ফাগুন বেলার গান ।। নিরঞ্জন মণ্ডল

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

কবিতা ।। সুরকার পঞ্চম ।। আনন্দ বক্সী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২