Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬

ছবি
কিশলয়  ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬ সম্পাদক-বন্ধুর কলম প্রিয় বন্ধুরা, দুর্গাপূজার আনন্দ, ঢাকের বাদ্যি, আলোর রোশনাই, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল আর প্রিয়জনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজ স্মৃতির পাতায়। মা দুর্গা কৈলাসে ফিরে গেছেন, কিন্তু রেখে গেছেন আনন্দ, সম্প্রীতি, সাহস ও নতুন করে বাঁচার প্রেরণা। উৎসবের রেশ কাটলেও তার আনন্দ যেন আমাদের মন থেকে কখনও মুছে যায় না। এই আনন্দময় আবহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আমাদের প্রিয় ‘কিশলয়’ মাসিক শিশুকিশোর অনলাইন পত্রিকার উৎসব সংখ্যা। এই সংখ্যাটি প্রকাশের পথ মোটেই সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সময়ের সীমাবদ্ধতা, নানান ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার মধ্যেও আমাদের এই প্রয়াস থেমে থাকেনি। অনেক বাধা অতিক্রম করে, সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে অবশেষে আমরা তোমাদের হাতে তুলে দিতে চলেছি এই বিশেষ সংখ্যা। আমাদের কাছে ‘কিশলয়’ কেবল একটি পত্রিকা নয়, এটি ছোটদের স্বপ্ন দেখার, নিজেদের ভাবনা প্রকাশের এবং সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার একটি আপন মঞ্চ। এখানে প্রতিটি গল্প, কবিতা, ছড়া, ছবি কিংবা প্রবন্ধের মধ্যে লুকিয়ে থাকে এক একটি নতুন ভাবনা...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

দুটি গল্প ।। শীলা সোম


দুটি গল্প ।। শীলা সোম


কৈলাসে শোরগোল


শরৎ এসে গেছে।  মাঠ ঘাট সব কাশফুলে ছেয়ে  গেছে।  সাদা মেঘ পাল তুলে পাড়ি দিয়েছে কৈলাসে।  মাকে নিয়ে আসতে তাদের ও তাড়াতাড়ি।  এদিকে কৈলাসে শোরগোল পড়ে গেছে।  অসুর কিছুতেই মা কে যেতে দেবেনা মর্ত্যে।  ওখানে তার অনেক বন্ধু বান্ধব জুটেছে। মা গেলে মায়ের পদতলে ই তাকে পড়ে থাকতে হয়।  তাদের সাথে ঘুরবে বেড়াবে।  মায়ের সাথে এলে সিংহটা ও তার উপর ছড়ি ঘোরায়।  কত সুন্দর সুন্দর মহিলারা প্যান্ডেলে আসে, সিংহের ভয়ে তাদের দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারে না।

   তাই অসুর মা কে বলে প্রতি বছরই তো যাও,  এবার না হয় কৈলাসে ই থাকলে।  বাবার দেখাশোনা করতে পারবে।  কথা শুনে নন্দী ভৃঙ্গী আনন্দে নাচতে থাকে  বলে কী মজা এবার মা আমাদের ছেড়ে যাবেন না।
মা বলেন দ্যাখ, একবছর ধরে মর্ত্যবাসী আমার আসার অপেক্ষায় থাকে।  পূজোয় নতুন জামা কাপড় পড়বে বলে কত কেনাকাটা করে। আর বাচ্চাদের তো কথাই নেই পূজো মানেই তাদের মুক্ত জীবন।  দিনরাত কলের পুতুলের মতন চলতে চলতে তারা হাঁপিয়ে ওঠে।  আমি গেলে তবে তারা কয়েকটা দিন আনন্দ করতে পারে।
সরস্বতী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল।  সে ফোঁস করে বলে ওঠে,কারো লেখাপড়ার দিকে মন নেই শুধু নাচ গান ফূর্তি করে সময় কাটানো।  বিকেলে নাহয় ঘুরলো, ঠাকুর দেখলো, সকালে একটু বই নিয়ে বসলে কী এমন মহাভারত অশুদ্ধ হয়?
বাচ্চাদের কথা কি বলবো ধেড়ে গুলো তাপ্পি মারা প্যান্ট আর আঁকিবুঁকি গেঞ্জি পড়ে নিজেদের হামবড়া মনে করে।  লেখাপড়া সব শিঁকেয় তুলে বাইক নিয়ে যত্রতত্র ঘুরে বেড়ায়। কেউ কেউ আবার অসুরের সাথে বন্ধু ও পাতিয়ে ফেলেছে।
গণেশ শুঁড় দুলিয়ে বলে ওঠে, আমার কিন্তু মর্ত্যধামে ভালোই লাগে।  কত সুন্দর সুন্দর প্যান্ডেল ,কত টাকা খরচ করে,কত পরিশ্রম করে ওরা তো আমাদের জন্য ই এই প্যান্ডেল তৈরী করে, খারাপ লাগে তখনই যখন ওরা অসুরদের সাথে নিয়ে চাঁদা তুলতে বেরোয়।  অসুরদের ভয়ে টাকা দিতে বাধ্য হয় মর্ত্যবাসী।
কার্তিকের সাথে অসুরের ঝগড়া চিরকালের।   অসুর গুলোর সব হাতে বালা,কানে দুল, মহিলা দের মতো সাজপোশাক।  বীরত্ব নেই,বিপদ দেখলে পালায়।  ভালো লাগে না এসব কার্তিকের।
মুচকি হেসে লক্ষ্মী বলে টাকার জন্য ওরা আমায় ভক্তি করে ঠিকই কিন্তু আচার আচরণ বলার  মতো নয়।  নারীদের হৃদয়ে না কী আমার বাস কিন্তু তারা তো বাসের অযোগ্য করে তুলেছে। রাতদিন হিংসা লোভ অনাচার, তাদের অত্যাচারে পরিবার ভেঙে যাচ্ছে।  তাই আমার ও ভালো লাগে না মর্ত্যে যেতে।  তবে সেটা মায়ের বাপের বাড়ী।  না গেলে দিদিমা বড়ো কষ্ট পাবেন তাই যাই।
এবার মা মুখ খুললেন। বললেন কষ্ট তো পাবেনই। সারাবছর আমার জন্য মা দিনরাত কাঁদেন।  আমি গেলে তাঁর কতো আনন্দ হয় বলতো!
নাঃ এবার আর তোমাদের কিছুতেই যেতে দেবো না এইবলে অসুর মোষের পিঠে চড়ে মর্ত্যধামের উদ্দেশ্যে পাড়ি দিল।  মনোরম সব প্যান্ডেল, কচিকাঁচারা সব সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। একটা হুংকার দিতেই যে যে দিকে পারলো ছুট লাগালো। অসুর কে দেখে একমুখ হেসে  কয়েকটি অসুর এগিয়ে এসে বললো, আসুন স্যার, আপনার অপেক্ষাতেই ছিলাম।  হা হা করে হেসে মহিষাসুর জাঁকিয়ে বসলো।  বললো কাউকেই তো দেখতে পাচ্ছি না। বোধন হচ্ছে না, ক্ষিদেয় পেট জ্বলে যাচ্ছে।  এমন সময় কয়েকটা অসুর কজন মহিলা দের ধরে নিয়ে প্যান্ডেলের দিকে আসতেই মহিষাসুর দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠলো , আমার খাবার কই?না পেলে তোমাদেরকে ই খাবো।  ভয়ে মহিলারা চীৎকার করে উঠলো।  কৈলাস  কেঁপে উঠলো।মা বললেন দ্যাখ আমি যাইনি আর অসুর কেমন অত্যাচার চালাচ্ছে।
এভাবে কিছুতেই চলতে দেওয়া যাবে না।  আমি চললাম বলে মা পা বাড়াতেই ছেলেমেয়েরা সব এসে বললো আমরা ও যাবো।  বাহনরাও এসে জুটলো।মা বললেন তাড়াতাড়ি পৌঁছাতে হবে। মহিষাসুর তান্ডব নৃত্য শুরু করে দিয়েছে,কতজন যে জখম হলো কে জানে!
এমন সময় গজের পিঠে চড়ে মা সেখানে আসতেই চারদিক সুগন্ধে ভরে গেল।  অসুররা যে যেদিকে পারলো ছুট লাগালো।  আর মহিষাসুরের তো কথাই নেই।  চুপ করে মায়ের পদতলে বসে পড়লো।  মহিলারা সব উলুধ্বনি দিতে লাগলো। অসুরদের ভয়ে ঢাকীরা লুকিয়ে ছিল তারা ও বেরিয়ে এসে জোরে জোরে ঢাকা বাজাতে লাগলো।  লক্ষ্মী কার্তিকের পাশে দাঁড়াতে গেলে সরস্বতী বলে উঠলো,আরে এটাতো আমার জায়গা তুই গণেশ দাদার পাশে দাঁড়া। বাহনরাও যে যার জায়গায় দাঁড়িয়ে পড়লো।
মাকে ঐভাবে চলে যেতে দেখে নন্দী ভৃঙ্গী মহাদেব কে বললো বাবা তুমি ও যাও।  নাহলে আবার কী অনর্থ ঘটবে কে জানে!  বাবার মাথায়  আবার গঙ্গা।  তাঁকে নিয়ে বাবা চালচিত্রের উপর এসে বসলেন।  দেখলেন সব ঠিকঠাক আছে। মাকে দশহাতে দশ অস্ত্র দিয়ে সাজানো হয়েছে।দনুজদলনী মা এবার জেগে উঠবেন।  মর্ত্যবাসীরা সামনে দাঁড়িয়ে।  তাদের একটাই প্রার্থনা অসুর দের হাত থেকে আমাদের রক্ষা করো মা।




পাপানের চড়ুইভাতি  

 

পাপানদের বার্ষিক পরীক্ষা সবে শেষ হয়েছে, পাপানের পরীক্ষা খুব ভালো হয়েছে, সে মনে মনে ভেবেই নিয়েছে, এইবার সব বিষয়েই খুব ভালো রেজাল্ট করবে। সারা দিন রাত পড়াশুনা করে, পাপান এখন বেশ ক্লান্ত। একদিন হঠাৎ কি খেয়াল হল, তার ঘনিষ্ঠ সঙ্গী রোহিত কে বলে বসল, একদিন চড়ুইভাতি করলে কেমন হয়? রোহিতও পাপানের কথায় নড়ে চড়ে বসে। হুররে বলে চিৎকার করে ওঠে। এরপর ওদের শ্রেণীর সবাইকে ডেকে ডেকে, সবার কাছে মতামত জানে, চড়ুইভাতিতে সবাই রাজী হয়ে যায়। তখন দিন ঠিক হয়, সামনের রবিবারে, পাপানরা দামোদর নদের ধারে যাবে, চড়ুইভাতি করতে।

একটা বড় বিলাসবহুল বাস ঠিক করা হয়। পাপান ও ওদের শ্রেণীর বাকী সহপাঠী মিলে ত্রিশজন ভালোভাবেই সকাল সকাল রওনা দেয় চড়ুইভাতি করার জন্যে, দামোদরের পাড়ে। নদের ধারে পৌঁছাতে পৌঁছাতে প্রায় নয়টা হয়ে যায়। একে একে সবাই বাস থেকে নামে। দামোদর নদ দেখে সবারই খুব ভালো লাগে। কি সুন্দর শান্ত নদের জল বয়ে চলেছে তিরতির করে। দুপাশে বালুর চর, কত ধব ধবে সাদা বক বসে আছে, দূরে, ওই নদের চরে। সোনালী রোদ এসে পড়েছে জলে, চিকচিক করছে নদের জল। আর ছোট ছো্ট ছেলে মেয়েরা গামছা দিয়ে নদের বুকে ভেসে আসা ছোট মাছ ধরতে বসে গেছে। এই দেখে পাপানের ও মাছ ধরবার শখ জাগে, সে পায়ে পায়ে, ছোট ছোট ছেলেমেয়েদের কাছে গিয়ে জানতে চায়, ওরা কোথায় থাকে? ওরা পড়াশোনা করে কি না? ওদের সাথে বেশ গল্প লাগিয়ে দেয় পাপান। ছেলে মেয়ে গুলিও পাপানের সাথে এই অল্প সময়ের মধ্যেই বেশ ভাব জমিয়ে ফেলে। তারা এক ছোট ঝুড়িতে করে মাছ জমিয়ে, পাপান কে হাতে করে এক মুঠি মাছ দিতে আসে, বলে, এই মাছ ভেজে খাবে, দেখবে কত ভাল লাগবে। পাপান বলে, আরে না না, তোমরা খাবে এই মাছ, তোমরা এগুলি বাড়ীতে নিয়ে যাও। দেখছো না, আমাদের কত রান্না বান্না হবে এখন, চিকেন হবে। ডাল, ভাত তরকারী সব হবে। কিন্তু ওই ছেলে মেয়েরা নাছোড়বান্দা, বলে, ঠিক আছে, আমরা তোমাকে ভাজা মাছ দিয়ে দেব’খন। ওদের মধ্যে যে একটু বড়, তার নাম কিয়া, সে স্কুলে পড়ে অষ্টম শ্রেণীতে, ওদের মাটির ঘর, ওরা দুই বোন। ওর মা পরের বাড়ী বাসন মাজে। সেই মণিবের বাড়ী অনেকটা দূরে। কিয়ার বাবাও, এখান থেকে বেশ কিছু দূরে একটা মুদিখানা আছে, সেখানে কাজ করে। তাই সকাল হলে, কিয়ার বাবা-মা দুজনকেই বেরিয়ে পড়তে হয়। কিয়া এই সময় মাছ ধরতে আসে বোন কে বসিয়ে রাখে, নদের ধারে, তারপর, এই মাছ নিয়ে গিয়ে ধুয়ে, বেছে, কড়াতে ভেজে, ভাত বসিয়ে দেয়। ওই মাছ ভাজা, ভাত, কখনো কখনো ডাল করলে, সেই দিয়ে ভাত খেয়ে স্কুলে যায়। ঘরে কিয়ার বোনকে একলা রেখেতো সে স্কুলে যেতে পারে না, কিয়ার মা ঘরে ফেরা অবধি তাকে অপেক্ষা করে তবে স্কুলে যেতে হয়। কিয়ার মাকে ও ছুটতে ছুটতে আসতে হয়, সাড়ে দশটার মধ্যেই। ছুটির দিনে কিয়ার খুব আনন্দ হয়, ঘরে থাকতে পারে। ঘরে বসেই সে পড়া শোনা করে। কিয়া পড়া শোনা করতে খুব ভালোবাসে, শ্রেণীতে প্রথম হয়েই আসছে বরাবর। পাপানের খুব ভালো লাগে কিয়ার কথা বার্তা শুনে। পাপানের কাছে একটা পদার্থবিদ্যার বই ছিল, অষ্টম শ্রেণীরই, বাসে টাইম পাস করানোর জন্য এনেছিল। পাপান ওর ব্যাগ থেকে বইটি বার করে কিয়া কে দেয়। বই পেয়ে কিয়ার মুখ আলোয় ভরে যায়, কিয়া খুব আশ্চর্য্যও হয়ে যায়। কিয়া বলে, এই বইটা ও কিনতে পারছিল না, এই বইটাই অনেকদিন থেকেই ওর খুব দরকার ছিল। কিয়া আরোও বলে স্কুলে মাস্টারমশাই, দিদিমণিরা যথেষ্ট ভাল পড়ান, কিয়া স্কুলের পড়াই মন দিয়ে শোনে, ওর কোন প্রাইভেট টিউটর নেই, স্কুলের পড়ানো থেকেই ওর শিক্ষা, কিন্তু দু একটা জায়গা কঠিন মনে হয়, বই থাকলে কাছে, সেটা বুঝতে সুবিধে হয়। বইটা হাতে পেয়ে কিয়ার খুব আনন্দ হয়, এ যে অপ্রত্যাশিত আনন্দ, পাপান ভালোভাবেই বুঝতে পারে।

এদিকে, দামোদরের তীরে দুইটা বড় উনান ধরানো হয়, একটাতে বড় ডেকচি করে ভাত বসিয়ে দেওয়া হয়, আর একটাতে ডাল বসিয়ে দেওয়া হয়। টগবগ করে ভাত ফুটতে থাকে, আর একটাতে কুচি কুচি করে কাটা সবজি দিয়ে মুগের ডাল। বড় বড় বালতি করে নদীর জলও ধরে রেখে দেয় পাপানেরই সহপাঠীরা, রান্না-বান্নার জন্যে। পাপানরা ব্রেকফাস্ট বাসেই সেরে নিয়েছে, নদের ধারে ব্রেকফাস্ট সারতে গেলে, অযথা সময় লেগে যাবে, বাস থেকে নেমে রান্না বসিয়ে দিলেই এদিক ওদিক ঘোরার সময় পাওয়া যাবে হাতে আর তাড়াতাড়ি বাড়ীও ফিরতে পারবে সবাই, এই ভেবে। তাই বাস থেকে নেমেই, সঙ্গে সঙ্গে, নদের ধারে, তড়ি-ঘড়ি রান্নার সব বাসন পত্র, শাল পাতার থালা, মুরগীর ঝুড়ি, মশলাপাতি, আনাজপাতি যত ছিল, কুমড়ো, বেগুন, আলু, মূলো, বরবটি আদা, পেঁয়াজ, লঙ্কা, ইত্যাদি ইত্যাদি সব বাস থেকে নামিয়ে, নীচে সাজিয়ে সাজিয়ে রেখে দেয়। ইতিমধ্যে ডাল হয়ে গেলে, বেশ কয়জনা মিলে বটি নিয়ে, নিমেষেই সব সবজি ফালি ফালি করে কেটে, ,একটা বড় কড়ায়, সব সবজি ধুয়ে ছেড়ে দিয়ে, নাড়া চাড়া করে, পাঁচ-মিশালি একটা তরকারিও বসিয়ে দেয়, আর পাপানের কয়জন সঙ্গী সাথী একধারে বসে মুরগী ছাড়াতে বসে যায়। ভাত হয়ে গেলে, সেই উনানে কয়জন মিলে চিকেন কষাতে শুরু করে দেবে, এই ভেবে। অবশেষে, ভাত নেমে যায়, আর একটা বড় হাঁড়িতে করে চিকেন ধুয়ে, রান্নাও বসিয়ে দেয়, পাপানেরই কয় সহপাঠীরা। চারদিক গন্ধে ম ম করতে থাকে। যে ছেলে-মেয়ে গুলি পাপানের সাথে গল্প করছিল, তারা কখন ঘরে ফিরে গেছে, পাপান ও তার কয়েক সহপাঠী নদের ধারে এখন বসে আছে। তাদের কাজ হলো, রান্না হয়ে গেলে, সবাইকে পরিবেশন করা। নদের ধারে, বেলা বাড়ার সাথে সাথে ভীড় বেড়ে চলে, কেউ বাসন মাজতে আসে, কেউ বা নাইতে আসে, কেউ আবার ছোট ডিঙি নৌকা নিয়ে খেয়া পার করে দেয়, আরো কত কি! সব মিলে মিশে পাপানের অনবদ্য লাগে জায়গাটা।

বেলা যখন দেড়টা, পাপানদের সব রান্না শেষ। পাপানের মা সাথে একটা বড় প্যাকেটে আলুর চিপ্‌স আর একটা টিফিন বাটি করে আমের চাটনি বানিয়ে দিয়েছিলেন, এই দিয়ে পাপানরা খুব আনন্দ করে সবাই মিলে খাওয়া দাওয়া সারে। চিকেন সবাই বেশী বেশী করে খেয়েও শেষ করতে পারে না। এমন সময়, পাপান দেখে কিয়া দাঁড়িয়ে আছে, হাতে একটা শাল পাতার ঠোঙা নিয়ে। পাপানের কাছে এসে কিয়া ওই ঠোঙাটি বাড়িয়ে দিয়ে, বলে ধর, এটা বাড়ীতে নিয়ে খাবে। পাপান বলে কি আছে ওতে? কিয়া বলে মাছ ভাজা। পাপানের মন এক স্বর্গীয় সুখে ভরে উঠলো। এত সহজ-সরল অকৃত্রিম ভালোবাসা, এযুগে বিরল, মনে হলো তার। পাপানও কিয়াকে বললো, যদি কিছু মনে না করো, তুমি যদি একটু চিকেন নাও, আমারও ভালো লাগবে। তুমি আর তোমার বোনকেও দেবে। কিয়া প্রথমে ঘোর আপত্তি করলেও, পাপানের ইচ্ছের বিরুদ্ধে যেতে পারে না। অগত্যা, বেশ খানিকটা চিকেন নিয়ে তাকে ফিরতে হয়।

এরপর পাপানরা নদের জলে সব বাসন মেজে ধুয়ে, একেক করে সব বাসে তোলে। যেখানে যত জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল, সব তুলে নিয়ে বাসে উঠে বসে। বাস ছেড়ে দেয়, দামোদরের পাশ দিয়ে ধীরে, ধীরে। কিয়াদের বাড়ীর পাশ দিয়ে আস্তে আস্তে করে বাস বড় রাস্তায় ওঠে। পাপান জানালার ধারে বসে, দেখতে পায়, কিয়া ও তার বোন দাঁড়িয়ে আছে, পাপানদের বাসের দিকে হাত নাড়ছে, পাপানও হাত নাড়লো, আস্তে আস্তে বাস এগিয়ে যায়, কিয়া ও তার ছোট্ট বোন দৃষ্টির অগোচরে চলে যায়।।




মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। হারিয়ে গেছো তুমি শরৎ ।। দীপক পাল

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

ছড়া ।। আমরা সবাই ।। ফরমান সেখ

ছড়া ।। হোমিও বুড়োর গল্প ।। গোবিন্দ মোদক

ছড়া ।। শরৎ এল ।। কান্তিলাল দাস

ছড়া ।। যুদ্ধে যাবে খোকা যে আজ ।। জয়শ্রী সরকার

ছড়া ।। শিশুশ্রম ।। সৌমেন দেবনাথ

ছোটগল্প ।। রক্ষা কালী ।। উত্তম চক্রবর্তী

মাসের পছন্দ

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

নিবন্ধ ।। ভাষাচর্চায় রামমোহন রায় ।। অরবিন্দ পুরকাইত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

নিবন্ধ ।। প্লাস্টিক সম্বন্ধে ১00 টি আকর্ষণীয় তথ্য ।। ডঃ চিত্তরঞ্জন দাস

ছড়া ।। ফাগুন ।। অজিত কুমার জানা

ছড়া ।। ভিজে বসন্ত ।। শীলা সোম

কবিতা।। ফাগুন বেলার গান ।। নিরঞ্জন মণ্ডল

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

কবিতা ।। সুরকার পঞ্চম ।। আনন্দ বক্সী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২