Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬

ছবি
কিশলয়  ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬ সম্পাদক-বন্ধুর কলম প্রিয় বন্ধুরা, দুর্গাপূজার আনন্দ, ঢাকের বাদ্যি, আলোর রোশনাই, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল আর প্রিয়জনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজ স্মৃতির পাতায়। মা দুর্গা কৈলাসে ফিরে গেছেন, কিন্তু রেখে গেছেন আনন্দ, সম্প্রীতি, সাহস ও নতুন করে বাঁচার প্রেরণা। উৎসবের রেশ কাটলেও তার আনন্দ যেন আমাদের মন থেকে কখনও মুছে যায় না। এই আনন্দময় আবহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আমাদের প্রিয় ‘কিশলয়’ মাসিক শিশুকিশোর অনলাইন পত্রিকার উৎসব সংখ্যা। এই সংখ্যাটি প্রকাশের পথ মোটেই সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সময়ের সীমাবদ্ধতা, নানান ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার মধ্যেও আমাদের এই প্রয়াস থেমে থাকেনি। অনেক বাধা অতিক্রম করে, সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে অবশেষে আমরা তোমাদের হাতে তুলে দিতে চলেছি এই বিশেষ সংখ্যা। আমাদের কাছে ‘কিশলয়’ কেবল একটি পত্রিকা নয়, এটি ছোটদের স্বপ্ন দেখার, নিজেদের ভাবনা প্রকাশের এবং সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার একটি আপন মঞ্চ। এখানে প্রতিটি গল্প, কবিতা, ছড়া, ছবি কিংবা প্রবন্ধের মধ্যে লুকিয়ে থাকে এক একটি নতুন ভাবনা...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়াগুচ্ছ ।। সুশান্ত সেন

 ভাবনা

ছড়াগুচ্ছ ।। সুশান্ত সেন 


ভাবনা-১

 
বড়রা কখন দেখি ছোটদের দলে
উড়ে এসে জুড়ে বসে নানাবিধ ছলে।
বলে হেকে কথা শোন বড় হতে গেলে
পড়তে বসতে হবে সব কাজ ফেলে,
অঙ্ক টা জানলেই শুরু হয় জানা
বাংলা ও ইংরেজি মহাফেজ - খানা
সারাদিন খেটে পড়ে পাবেনাকো কুল
প্রতিপাতা ইতিহাসে ভরা থাকে ভুল। 
কি যে করি কি যে পড়ি ভেবে হই সারা
বড়দের কথাতেই হই দিশাহারা।




ভাবনা-২


ঝাঁকা মুটে খেলো লুটে - মিহিদানা
তরী বাও ছেড়ে দাও - বাবুয়ানা।
ফেলো ঝাঁপ বাড়ে তাপ - দোকানের
রং কর চাল সারো - মোকামের,
প্রিয় তাত চাই নাত - হেরে যেতে
রাত দিন বাজে বীণ - থাকে মেতে।
এই নদী আজ যদি - কুল হারা
ঘন মেঘে ওঠে জেগে - মাতোয়ারা।
তোমরা কি দেবে ফাঁকি - তাল বুঝে
মন সাদা বিশু দাদা - নেবে খুঁজে।


অন্ধকারে



ভূত পেত্নী দত্যি দানো 
তোমার কি তাদের জানো ?
      ভূত পেত্নী দত্যি দানো 
      তোমরা কি তাদের মান !

অন্ধকারের ভেতর যারা
শিকল ধরে দিলো নাড়া 
      অথবা বাঁশ ঝাড়ের কাছে
      আধো আলোয় দাড়িয়ে আছে,

হা হা হি হি উচ্চে হেসে
অথবা কি একটু কেশে 
         হাত বাড়িয়ে ধরবে কি হাত
         জ্বর এলো কি অকস্মাৎ।

আলাদিনকে কি ডাকতে হবে 
বোতল নিয়ে আসবে তবে
         তার ভেতরে ভরবে কি জিন
         নাচবে সবাই তা ধিন তা ধিন।


বড়দিন



বড়দিন বড়দিন   কি রঙিন কি রঙিন 
     শীতের বাতাস করে খেলা
চিড়িয়াখানায় যাব। আইসক্রিম খাবো
      দেখে দেখে কেটে যাবে বেলা।

শুনি পাটুলির মাঠে  ট্রাপিজের খেলা সাথে
       সার্কাসে দেখা যাবে হাতি 
চেপে হনু সাইকেলে  নানা কসরত খেলে
        দর্শক করে মাতামাতি।

ময়দানে জাগলার  বল লোফে বারবার
         দক্ষতা দেখি অতিশয়
জাদুঘরে ইতিহাস   অতীতের ফেলে স্বাস
          জানাইয়া দেয় পরিচয়।


খাই খাই


হ্যা রে হ্যা রে, যদি খেতে চাই পাস্তা
যেতে হবে কি বাম রাস্তা ?

বলি শোন খেতে হলে সাহেবি খানা
দিতে হবে অনেক জরিমানা
ধরতে হবে কাঁটা চামচ আর ছুরি
চলবে না অন্য কারি কুরি 

তার চেয়ে চল যাই বাগবাজারে 
রসগোল্লা পাবি সারে সারে,
দুর্গাপুরের পথে পড়ে শক্তিগড় 
ল্যাংচা পাবি ঘর ঘর ।
কোনখানে পাওয়া যাবে লাল দই
যত দূর হোক, সেখানে যাবই ।
বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা
খেতে নেই ত কোনো মানা।

এই সব ভালো ভালো খাওয়া ছেড়ে
উল্টো দিকে হাঁটে কে রে !!

================

সুশান্ত সেন 
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। হারিয়ে গেছো তুমি শরৎ ।। দীপক পাল

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

ছড়া ।। আমরা সবাই ।। ফরমান সেখ

ছড়া ।। হোমিও বুড়োর গল্প ।। গোবিন্দ মোদক

ছড়া ।। শরৎ এল ।। কান্তিলাল দাস

ছড়া ।। যুদ্ধে যাবে খোকা যে আজ ।। জয়শ্রী সরকার

ছড়া ।। শিশুশ্রম ।। সৌমেন দেবনাথ

ছোটগল্প ।। রক্ষা কালী ।। উত্তম চক্রবর্তী

মাসের পছন্দ

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

নিবন্ধ ।। ভাষাচর্চায় রামমোহন রায় ।। অরবিন্দ পুরকাইত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

নিবন্ধ ।। প্লাস্টিক সম্বন্ধে ১00 টি আকর্ষণীয় তথ্য ।। ডঃ চিত্তরঞ্জন দাস

ছড়া ।। ফাগুন ।। অজিত কুমার জানা

ছড়া ।। ভিজে বসন্ত ।। শীলা সোম

কবিতা।। ফাগুন বেলার গান ।। নিরঞ্জন মণ্ডল

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

কবিতা ।। সুরকার পঞ্চম ।। আনন্দ বক্সী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২