Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬

ছবি
কিশলয়  ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬ সম্পাদক-বন্ধুর কলম প্রিয় বন্ধুরা, দুর্গাপূজার আনন্দ, ঢাকের বাদ্যি, আলোর রোশনাই, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল আর প্রিয়জনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজ স্মৃতির পাতায়। মা দুর্গা কৈলাসে ফিরে গেছেন, কিন্তু রেখে গেছেন আনন্দ, সম্প্রীতি, সাহস ও নতুন করে বাঁচার প্রেরণা। উৎসবের রেশ কাটলেও তার আনন্দ যেন আমাদের মন থেকে কখনও মুছে যায় না। এই আনন্দময় আবহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আমাদের প্রিয় ‘কিশলয়’ মাসিক শিশুকিশোর অনলাইন পত্রিকার উৎসব সংখ্যা। এই সংখ্যাটি প্রকাশের পথ মোটেই সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সময়ের সীমাবদ্ধতা, নানান ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার মধ্যেও আমাদের এই প্রয়াস থেমে থাকেনি। অনেক বাধা অতিক্রম করে, সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে অবশেষে আমরা তোমাদের হাতে তুলে দিতে চলেছি এই বিশেষ সংখ্যা। আমাদের কাছে ‘কিশলয়’ কেবল একটি পত্রিকা নয়, এটি ছোটদের স্বপ্ন দেখার, নিজেদের ভাবনা প্রকাশের এবং সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার একটি আপন মঞ্চ। এখানে প্রতিটি গল্প, কবিতা, ছড়া, ছবি কিংবা প্রবন্ধের মধ্যে লুকিয়ে থাকে এক একটি নতুন ভাবনা...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প ।। সুরভির কুয়ো ।। অর্পিতা মল্লিক


সুরভির কুয়ো

অর্পিতা মল্লিক 


জৈষ্ঠ্য মাসের কাঠফাটা রোদের তাপে চোখমুখ ঝলসে যাচ্ছে। মাটিতে পা দেওয়া যাচ্ছে না।পুড়ে যাবার অবস্থা। গাছপালা শুকিয়ে গেছে। বৃষ্টির টিকিও দেখা যাচ্ছে না। রাস্তায় একটু বেলা হলে মানুষ তো দূরের কথা একটা কুকুরকেও বাইরে ঘুরতে দেখা যায় না।এমত অবস্থায় সুরভিকে জল আনতে বেরোতে হয় অনেক দূরের এক ক্যানাল থেকে। সুরভি বড়ই দুঃখী ,অনেক ছোটতে ওর বাবামা মারা গেছে । মাঠে চাষের কাজ করার সময় প্রবল বজ্রপাতে একসাথে বাবা মা দুজনকেই হারায় সুরভি।তারপর থেকে ওর ঠাকুমাই ওকে দেখভাল করে বড়ো করেছে। ও এখন পনেরো বছরের কিশোরী, ওর ঠাকুমা লোকের বাড়ি কাজ করে কোনোমতে নাতনি ও নিজের খরচ চালাত। কিন্তু বেশ কিছুদিন ধরে ঠাকুমা অসুস্থ তাই সুরভিকেই সব দায়িত্ব নিতে হয়েছে।
ওড়না দিয়ে ভালো করে মুখের চারপাশে ঢেকে নিয়ে পা চালায় সুরভি।জল নিয়ে বাড়ি ফিরে ওকে রান্না করতে হবে তারপর কাজেও যেতে হবে। তবেই তো ঘরখরচা আসবে।গ্ৰামের পথে হাঁটতে হাঁটতে সুরভি বড় একটা কুয়োর কাছে এসে এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করে আশেপাশে কেউ ওকে লক্ষ্য করছে কিনা।
কাউকে দেখতে না পেয়ে নিজের মনেই বলে , "আজ তো সবাই যে যার বাড়িতে কাজেই আমাকে জল নিতে দেখতে পাবে না।ক্যানাল এখনো অনেক দূর।এই গরমে মাথা ঘুরছে অতোটা আর হাঁটতে পারছি না"... 
খুব সাবধানে কুয়োতে যেই না বালতি ফেলতে যাবে অমনি এক মহিলা ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, "দেখবে এসো সবাই ঐ ছোট জাতের মেয়ে আমাদের জল ছুঁয়ে অপবিত্র করে দিল"..
মহিলার তারস্বরে চিৎকার শুনে আরো কয়েকজন জড়ো হয়ে সুরভিকে নানা কটুক্তি করে অপমান করতে লাগল।ওর তখন ভ্যাবাচ্যাকা অবস্থা , মিনমিন করে বলল, "আজ খুব গরম, ঘরে একটুও জল নেই ঘরে অসুস্থ ঠাকুমা তাই একটু জল নিতে যাচ্ছিলাম।" 
জনৈক বলল, "গরম তো কি হয়েছে, এটা আমাদের উঁচু জাতের কুয়ো তুই জানিস না? তোদের জন্য ক্যানাল বরাদ্দ আছে।" 
সুরভি কেঁদে ফেলে, " তেষ্টার জলের কি জাত বিচার হয়?"
"একদম বেশি কথা বলবি না ।একে তো সব অপবিত্র করে দিলি ! শুদ্ধিকরণ করতে হবে আমাদের।" 
"আমি তো জল স্পর্শ করিনি কিকরে অশুদ্ধ হলো?" 
"ছোট জাতের মেয়ের বড় বড় কথা! মোড়ল মশাইকে বলে গ্ৰাম থেকে বের করে দেব আর যদি দেখি এই কুয়োর আশেপাশে।" 
চোখের জল মুছতে মুছতে ক্যানাল থেকে কোনোমতে জল নিয়ে বাড়ি ফেরে সুরভি।
বৃদ্ধা ঠাকুমা নাতনির দেরি হ‌ওয়ায় চিন্তায় পড়ে গেছিলেন । সুরভির কাঁদো কাঁদো মুখ দেখে সব বুঝতে পারলেন। সুরভিকে ডেকে নিজের কাছে বসালেন । সস্নেহে পিঠে হাত বুলাতেই সুরভির আবেগ কান্না হয়ে ঝরে পড়ল। ""ঠাকুমা,আমরা ছোট জাত তা কি আমাদের দোষ? ওরাও মানুষ আমরাও মানুষ । তেষ্টার জল নিয়ে এতো বিভেদ কেন ? তোমার আমার হাতে কাজ নিতে তো অসুবিধা হয় না?" 
"কি করবি মা এমনটাই হয়ে আসছে সেই কতো কাল থেকে"..
"সময়ের সঙ্গে অনেক কিছুই তো বদলায় এই নিয়ম কেন বদলায় না?" 
কুসুমডিহা গ্ৰাম যুগের সাথে তাল মিলিয়ে চলাতে বেশ পিছিয়ে আছে।এখনো জাতপাতের বিচার মেনে চলে সবাই। সুরভির কিশোরী মন বিদ্রোহ ঘোষনা করলেও কিছু করার থাকে না। গ্ৰামের কেউ কেউ শহরে গিয়ে চাকরি বা পড়াশোনা করে এসে বোঝানোর চেষ্টা করে কিন্ত গোড়া কিছু লোকের জন্য‌ বদলানো যায় না এই নিয়ম। বাকিরা দেবতার অভিশাপের ভয়ে মুখ খোলে না।ঐভাবেই তাদের বোঝানো হয়।
 এরকম ভাবে আরো কয়েকদিন কেটে যায়। বৃষ্টির নাম নিশানা নেই। একটু বেলা হলেই লু ব‌ইতে থাকে। এরকম একদিন ভোরবেলা ঘুম থেকে উঠেই সুরভি জল আনতে ক্যানালের পথে র‌ওয়ানা হয়।ক্যানালের জল‌ও শুকিয়ে এসেছে। বৃষ্টি না হলে কি যে হবে -- এসব ভাবতে ভাবতে সুরভি বাড়িতে ফিরতে থাকে। হঠাৎ একটা গোঙানি শুনে তাকিয়ে দেখে গাছের ছায়ায় এক বৃদ্ধা মহিলা বসে জলের জন্য আকুলি বিকুলি করছে। সুরভি বৃদ্ধার কাছে গিয়ে তাকে ওর ভরে আনা ক্যানালের জল পান করায়। তেষ্টা মিটতে বৃদ্ধা আশীর্বাদ করে বলে ,"এতো কষ্ট করে এতো দূর থেকে জল নিয়ে যাচ্ছো , আমাকে তো অর্ধেক খাইয়ে দিলে । তোমাদের কি করে চলবে?" 
"ও ঠিক চলে যাবে । তোমার কতো তেষ্টা পেয়েছিল। আমার ঠাকুমা সবসময় বলে, তৃষ্ণার্তকে জল দান বড়ো পুণ্য কাজ।" 
"তুমি কোথায় থাকো? চলো আমি পৌঁছে দেব"..
বৃদ্ধা একগাল হেসে বলেন আমি এই কাছেই থাকি।তা বাছা , তুমি তো কাল‌ও আসবে জল নিতে। আমার এই ঘটিটি নিয়ে যাও , জল ভরে এনে দেবে।"
ঘটিটা নিয়ে সুরভি বলে , " এনে তো দেব কিন্তু তুমি এখানেই থাকবে তো?"
বৃদ্ধা বলে, "এখানেই পাবে আমায় । তবে ঘটিটা ঘরের ভেতরে রেখো না। উঠোনের মাঝখানে রেখে দেবে ।আমি এখান সেখান ঘুরে বেড়াই তাই আর কি।"
সুরভি বাড়িতে ফিরে ঠাকুমাকে সব জানালে খুশি হয় ঠাকুমা।বলেন,"আমরা একদিন একটু কম জলে কাজ চালিয়ে নেব কিন্তু তৃষ্ণার্তকে জল দিয়ে তৃপ্ত করেছিস এটাই বড়ো।" 
পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে উঠোনে আসতেই সুরভি তাজ্জব হয়ে যায়।চোখ কচলে আবার দেখে, ঠাকুমাকে চিৎকার করে ডাকে। উঠোনের মাঝখানে বিরাট একটা টলটলে জল ভরা কুয়ো। দুজনেই আশ্চর্য হয়ে যায়।কি করে রাতারাতি এমনটা হলো !
ঠাকুমা সুরভিকে বলেন ,"এ নিশ্চয় ঐ বৃদ্ধার বরদান ।উনি নিজেই কোনো দেবী হবেন।" 
কৃতজ্ঞতায় দু হাত জোড় করে তার উদ্দেশ্যে প্রণাম জানায়। কুয়োর জল পশুপাখিকে খাওয়ায়,গাছে দেয়। গাছপালা সজীব হয়ে ওঠে।
এদিকে প্রচন্ড গরমে গ্ৰামের বড়ো কুয়োর জল শুকিয়ে যায়।জলের হাহাকার পড়ে যায় বাড়িতে বাড়িতে। ক্যানালের জল‌ও শুকিয়ে গেছে। অসুস্থ হয়ে পড়তে থাকে অনেকে। এরমধ্যে একজন সুরভির কুয়োর খবর নিয়ে আসে ।সবাই তখন সুরভির বাড়ি গিয়ে জল চাইতে থাকে।
সুরভি বলে ,"সেকি আমরা ছোট জাত , আমাদের ছোঁয়া জল খেলে তোমরা তো অশুচি হয়ে যাবে।" 
গ্ৰামের মোড়ল ক্ষমা চেয়ে বললেন, "সেদিন তুই ঠিক কথা বলেছিলি। তেষ্টার কোনো জাত হয়না। আমরা ভুল করেছি।জল ,বাতাস এসব ঈশ্ব‌রের দান ,সবার সমান অধিকার এগুলোতে। বয়সে ছোট হলেও তোর মন অনেক বড়ো।তাই ভগবান কৃপা করেছেন তোকে।" 
গ্ৰামের অন্যান্যরা সমর্থন জানালো। সবাই মন ভরে কুয়োর ঠান্ডা জল পান করল।এরপর থেকে কুসুমডিহা গ্ৰামে আর জাত পাতের বিচার হয় নি।আর সুরভি তো সবার ঘরের মেয়ে হয়ে উঠলো।
কিছুদিন পর বনের পথে যাবার রাস্তায় সুরভি সেই বৃদ্ধার সাক্ষাত পেল। পায়ে হাত দিয়ে প্রণাম করতেই বৃদ্ধা বললেন,"আমি বনদেবী মা, একটু জলের জন্য তোমাকে কতো লাঞ্ছিত হতে হয়েছে তাই ওদের শিক্ষা দিলাম।তবে জলের অপচয় যাতে না হয় সেটা দেখবে তুমি।আর অনেক গাছ লাগাবে তবে তো বৃষ্টি হবে।"
তারপর থেকে সুরভি অনেক গাছ লাগাতে থাকে।আর ওর কুয়োর জল যতোই ব্যবহার হয় পরদিন আবার টলটলে জলে ভরে থাকে।

............................

অর্পিতা মল্লিক

অর্পিতা মল্লিক 
Sonarpur Station Road, Kolkata:700103



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। হারিয়ে গেছো তুমি শরৎ ।। দীপক পাল

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

ছড়া ।। আমরা সবাই ।। ফরমান সেখ

ছড়া ।। হোমিও বুড়োর গল্প ।। গোবিন্দ মোদক

ছড়া ।। শরৎ এল ।। কান্তিলাল দাস

ছড়া ।। যুদ্ধে যাবে খোকা যে আজ ।। জয়শ্রী সরকার

ছড়া ।। শিশুশ্রম ।। সৌমেন দেবনাথ

ছোটগল্প ।। রক্ষা কালী ।। উত্তম চক্রবর্তী

মাসের পছন্দ

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

নিবন্ধ ।। ভাষাচর্চায় রামমোহন রায় ।। অরবিন্দ পুরকাইত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

নিবন্ধ ।। প্লাস্টিক সম্বন্ধে ১00 টি আকর্ষণীয় তথ্য ।। ডঃ চিত্তরঞ্জন দাস

ছড়া ।। ফাগুন ।। অজিত কুমার জানা

ছড়া ।। ভিজে বসন্ত ।। শীলা সোম

কবিতা।। ফাগুন বেলার গান ।। নিরঞ্জন মণ্ডল

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

কবিতা ।। সুরকার পঞ্চম ।। আনন্দ বক্সী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২