Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। একুশে ফেব্রুয়ারি ।। অশেষ মাজি

একুশে  ফেব্রুয়ারি 

অশেষ মাজি 


                ----মনে  রেখো ------                            
একুশে ফেব্রুয়ারি মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
একুশে ফেব্রুয়ারি মানে "শহীদ দিবস ",
এ হেন দিনকে কী কখনো ভোলা যায়!
ইতিহাসের পাতায় এ যে গৌরবোজ্জ্বল অধ‍্যায় ।

বঙ্গীয় সমাজে বাঙালির আত্ম অন্বেষণায় জাত,
বাংলা ভাষা চেতনার সুসজ্জিত কুসুম -কলি  -----
ভাষা -বিক্ষোভের সূত্র ধরে হাজির হোল ঢাকায় ;
সাতচল্লিশে বিভাগোত্তর পূর্ব বঙ্গের সদর দরজায় ।

বাংলা ভাষার প্রতি অবমাননার জ্বালা, বেদনা -----
বুকে ভর করে তুষের আগুনের মতো ধিকিধিকি 
            ---জ্বলতে --জ্বলতে -------                          
পার হয় সূদুর কণ্টকময় চড়াই- উৎরাই পথ  ;
যা আটচল্লিশ--একান্ন সাল আন্দোলনের জোয়ার
          -----বইতে- বইতে --------                           
ভরাকোটাল 'রূপে প্রকাশ পায়,বাহান্নর একুশে 
           ফেব্রুয়ারি  দিনটায় ।             
                    
                  সে-  দি- ন-----                                                                                

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ সুসজ্জিত হয়ে ওঠে
ছাত্র যুবার তেজোদীপ্ত উপস্থিতি ও বাংলার মান
               -------রক্ষার্থে-----
উচ্চকণ্ঠে ধ্বনিত হয় আন্দোলনের বাণী আকাশে -
                     ---------বাতাসে-------
অমান্য হয় একশো চুয়াল্লিশ ধারা ছাত্রোদম‍্য ঈপ্সার কাছে ।

হতচকিত,সরকারের আজ্ঞাবহ পুলিশ চালায় গুলি  
নির্বিচারে,নিরপরাধ আন্দোলনরত তরুণ ছাত্রের'পর ।
অকালে পড়ল ঝরে তাজা তরুণ নিষ্পাপ ক'টি প্রাণ;
বরকত, রফিক, জব্বার, সালাম, শফিউরের হোল স্থান শহীদ স্মৃতি মঞ্চ' প'র ।

তাইতো বলি বারবার,মাতৃভাষা তোমাকে পেয়েছি মোরা,ত‍্যাগ,প্রতিবাদ বুকের ঝরারক্তের বিনিময়ে  -
শত বাধা- বিপত্তি, রাজনীতি আর বিভেদ ভুলে --
একুশে ফেব্রুয়ারি 'তুমি অন্তরে থাক "চির অমর " হয়ে ।

-----"""""""""""--------------------------""""--"""""""""""""---"""----

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। মাছ ধরতে ।। আজিজ উন নেসা

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

ছড়া ।। ফাগুন ।। অজিত কুমার জানা

কবিতা ।। খোঁজ ।। নিরঞ্জন মণ্ডল

গল্প ।। পোড়ো বাড়ির রহস্য ।। উত্তম চক্রবর্তী

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

ছড়া ।। তিনি আমার শিক্ষাগুরু ।। ইলিয়াস পাটোয়ারী

কবিতা ।। খানা ।। সুশান্ত সেন

ছড়া ।। গ্রীষ্মের দাবদাহে ।। প্রদীপ কুন্ডু

মাসের পছন্দ

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

ছড়া ।। গ্রামের হাট ।। গোবিন্দ মোদক

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

নিবন্ধ ।। বায়ুদূষণ: একটি নীরব ঘাতক ।। ডঃ চিত্তরঞ্জন দাস

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

গল্প ।। শিশুদের প্রাণ শিশু উদ্যান ।। মিঠুন মুখার্জী

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২