Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। বানরের বাঁদরামি ।। শেখ মোমতাজুল করিম শিপলু

বানরের বাঁদরামি 

শেখ মোমতাজুল করিম শিপলু 


তোর ঝুলিতে দেখ চেয়ে দেখ
বানর চেয়ে আছে, 
বৃক্ষ ছেড়ে আসছে তেড়ে 
তোর ঝুলিরই কাছে। 

বানর খেলা দেখতে চাস তুই! 
উল্টো রথে আজি, 
মানুষ নাচায় ভয় দেখিয়ে 
বড্ড ওরা পাজি। 

মানুষ তাড়ায় ফল নিয়ে যায় 
কোন্ পথে তুই যাবি, 
জোর জুলুমে ভেঙ্গেচুরে 
মেটায় তাদের দাবি।

মাথায় চড়ে উকুন বাছে
নড়লে থাপ্পড় খিঁচে, 
খিলখিলিয়ে হাসে বানর
লেজ বড় তার পিছে।

খেলা শেষে যাবে কোথায়?
নিদ্রা করে ভঙ্গ, 
রঙ্গ ছেড়ে চল বঙ্গে যাই
ছাড়বি কি সঙ সঙ্গ?

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়