Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

 


 

মূল্যহীন শব্দ

 কৃষ্ণেন্দু হাইত



শিক্ষার সার্কাসে আজ সবাই 
বেড়ি দিয়ে খাঁচায় বন্দি।

জানার পালা নেই, জ্ঞানের আলো নেই
শুধু বড়ো বড়ো নম্বর ।
নম্বর আর নম্বর, ডিগ্রী আর ডিগ্রী 
ছুটছে এদের পেছনে ছুটছে  -
রেল গাড়ির মতো ছুটে চলেছে সমাজ ।
স্থান,কাল,সময় আর সমাজ
কান খাড়া করে বসে আছে,
নম্বর আর ডিগ্রী শুনবে বলে ।
তাতে কেউ মানুষ হোক আর না হোক
তাদের কিছু এসে যায়না ।
মনুষ্যত্ব আর মানবিকতার সংঙ্গা
তারা কেউ শুনতে চায় না ।
তাদের কাছে এগুলো, খাওয়ার শেষে 
পড়ে থাকা এঁটো,কাটার মতো
মূল্য হীন অবশিষ্টাংশ ।

তারা বলে না মানবিকতার কথা
বলে না কেউ মনুষ্যত্বের কথা,
বলে না কেউ মানুষের ভালো করার কথা ।
মনুষ্যত্ব,মানবিকতা কেবলই শব্দ,
হ‍্যাঁ বাংলা শব্দ ভান্ডারে
বেঁচে থাকা এক একটা শব্দ মাত্র ।
_____________________________________

কৃষ্ণেন্দু হাইত
ঠিকানা - তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
বয়স - 18
ক্লাস - 12
স্কুলের নাম - টুল‍্যা শীতলা আদর্শ উচ্চ বিদ‍্যালয়
          
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়