Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। খাপছাড়া ।। পার্থ প্রতিম দাস

খাপছাড়া

পার্থ প্রতিম দাস


ছন্দ ভাষায় মনকে দোলায় 
      সুবাস ছড়ায় দিকবিদিক 
সত্য কথা শুনলে পরে 
        টিকটিকি কয় টিকটিক। 
স্বপ্নে দেখার রাইকমল 
উঠানে তার মাকাল ফল 
ছাইপাশ রোজ লেখালেখি 
          বালির কণার চিকচিক। 

গুলিয়ে গিয়ে খিচুড়ি রাঁধে 
              মনের কোনের গন্ডগোল 
ওই বধুরাম আয় ছুটে আয় 
              নিয়ে তোর ওই মস্ত ঢোল। 
খাপছাড়া সব সুরের তালে 
নাচবে আকাশ আঁধার কালে 
সাজছে নতুন বিনুর বধূ 
           ফেলবো কোথায় পানের পিক। 

===============
✍️পার্থ প্রতিম দাস 
আকন্দা, বেলদা, পশ্চিম মেদিনীপুর 



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়