Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। বাঁচিয়ে দিল ঠাকু্মা ।। সঞ্জয় কুমার নন্দী

বাঁচিয়ে দিল ঠাকু্মা

সঞ্জয় কুমার নন্দী


পড়া না করে যাচ্ছিস 
কোথা? ওইখানে দাঁড়া—
উপায় কি! না কথা শুনে,
বুঝি মাথার উপর 
ঝুলছে এবার খাঁড়া!

যে পড়াটা আমি করেছি 
ওই পাতাটাই ধরো, 
ওই পাতাতে জগা-মাধা 
ধুলোর উপর 
ছবি আঁকছে কার‌ও!

যে পাতাটায় বিজ্ঞান—
পড়তে গিয়ে, কেমন 
করে তুই হলি অজ্ঞান!
লাল কালির‌ আছে দাগ;
পড়ে শোনা ওই স্থান।

আজ বাঁচা বুঝি গেল না 
মনে ভয় পিছুটান 
মাটি করে দিল সব—
ওঠ-বোস নাকখত 
নাকি, টেনে ধরবে কান!

এমন সময় ঠাকুমা 
ডাকে, বাবুসোনা আয়; 
দেখে যারে, নমো কর 
দাদু দিদা বাড়ি যায়।
______________________

Name - Sanjoy Kumar Nandi 
Village - South sura 
Post office - Chakdighi
District - Purba Bardhaman 
Pin code number 713404

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়