Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। কৃষ্ণনাথ কলেজ ।। কেতাবুর সেখ

কৃষ্ণনাথ কলেজ

কেতাবুর সেখ


কৃষ্ণনাথ কলেজ-এর মুখটি দেখিনি বহুদিন,
সেই পুরোনো ইমারত, মাটির গন্ধ মাখা দিন।
যেখানে শালবৃক্ষ ছায়া দিতো ক্লান্ত বিকেলে,
সেই বারান্দা পড়ে আছে নীরব, নিঃসঙ্গ কোণে।
স্মৃতির অলিন্দে গুনগুন করে ইতিহাসের সুর,
কিন্তু তার গায়ে জমেছে অবহেলার ধুলোর নূপুর।
কালো বোর্ডে খেলা করে শুধুই শূন্যতা,
বাতাসে ভাসে হাহাকার, নেই শিক্ষার পূর্ণতা।
ক্লাসঘরে নেই সেই তর্ক, নেই উচ্চারিত কবিতা,
শিক্ষক-শিক্ষিকার উদাসীনতায়, 
এই কলেজের শিক্ষার্থীরা হতাশার জনতা।

গবেষণার টেবিল ফাঁকা, নেই নতুন ভাবনার আলো,
বইয়ের পাতায় জমে আছে শুধু ভাঙা স্বপ্নের আলো।
বেতন জমে আছে মাসের পর মাস,
শিক্ষক-শিক্ষিকার চোখে নেমেছে অনিশ্চিত নিরাশ।
প্রশাসনের টেবিলে জমে আছে ফাইলের স্তূপ,
শিক্ষার ভবিষ্যৎ সেখানে শূন্যতায় রূপ।

কৃষ্ণনাথ কলেজ- এর লাইব্রেরির বইয়ে লেগেছে নীরবতার মরচে,
কত দিন কেউ উল্টায়নি তার পাতা, জানে না সে।
কৃষ্ণনাথ কলেজ- এর লাইব্রেরির বইয়ের পাতায় জমেছে কালের মরচে,
নেই পাঠকের হাত, নেই উষ্ণ আলোর স্পর্শে।
ল্যাবে নেই কোনো পরীক্ষার সরঞ্জাম,
নতুন দিনের স্বপ্নগুলো সব‌ই যে বন্দি।
কৃষ্ণনাথ কলেজে-এর মাঠেও নেই আগের কোলাহল,
তবু কি শোনা যায় অতীতের সেই মধুর দোলাচল?
শিক্ষার মন্দির কি আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে?
নাকি সে জেগে উঠবে একদিন, আগুন হ‌ইয়ে?
কোথায় সেই শিক্ষক-শিক্ষিকা? 
যাঁর শব্দে জাগত বিদ্রোহ?
কোথায় সেই পাঠ, যা ভাঙত জড়তা, আনত নবজাগরণ রথ?
ক্লাসঘরে নেই আলো, জানালায় নেই হাওয়া,
শিক্ষার টেবিলে পড়ে আছে শুধু ক্লান্তির ছায়া।
কৃষ্ণনাথ কলেজ কি তবে মৃত্যুপথযাত্রী?
জ্ঞান কি নিভে যাবে এভাবে, হবে কেবল ছায়াপথযাত্রী?

বিদ্রোহের সুর বেজে ওঠে আকাশের চিলতে,
আমরা কি শুধুই দেখব, হাত গুটিয়ে চুপটি?
চুপ করে বসে থাকব না আর, নয় নির্লিপ্ত দর্শক,
নতুন দিনের আলো আনব, ভাঙব অনিয়মের নর্দমা-নরক।
কৃষ্ণনাথ কলেজ জেগে উঠবে আবার, সগর্বে উচ্চকণ্ঠে বলি—
শিক্ষার মশাল জ্বলবেই, নেভাবে না কেউ কোনো দিন!
উঠুক গর্জন, জাগুক আলো, ভাঙুক শিকল,
ফিরে আসুক কৃষ্ণনাথ কলেজ এর শিক্ষা, গড়ুক নতুন বিকল! 
গড়ুখ উচ্চশিক্ষা, গড়ুক মানবতার সমাজ!

===================

Ketabur Saikh
Village: Udaychand pur, Post office: Jibanti BO, Landmark: Jannat Enterprise, Block: Berhampore, District: Murshidabad, State: West Bengal, Country: India, Pin code: 743136

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ছড়া ।। কাশের শোভা ।। বুবুন মাইতি

কবিতা ।। অতিমারীতে স্বপ্নভঙ্গ ।। সুব্রত কুণ্ডু

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচীপত্র ।। 29th Issue: February

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। বকবক ।। সুশান্ত সেন

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

মাসের পছন্দ

কবিতা ।। বাগানে ।। সুশান্ত সেন

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

ছড়া ।। জীবন গড়ো ।। গৌর গোপাল পাল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কবিতা ।। সকালের ছোঁয়া ।। শাহীন খান

কবিতা ।। মেঘলা মন ।। সুদামকৃষ্ণ মন্ডল

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

ছড়া ।। কাশের শোভা ।। বুবুন মাইতি

নিবন্ধ ।। কবিতায় কল্পকথা ও কল্পচিত্র ।। রণেশ রায়

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২