Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। ঐক্যতান ।। সুদানকৃষ্ণ মন্ডল


ঐক্যতান

সুদানকৃষ্ণ মন্ডল


ফটিক দাদু বললে হেসে শোন রে  খোকা তুই
এত যে সব পূঁথি শাস্ত্র মানুষের লেখা বই ।
হাসতে খেলতে ভাঙছে সবাই মানব জাতির বেড়া,
জাত  ধর্ম মিছে দেয়াল বইর মধ্যে পড়া  ।

ঠান্ডা গরম ক্ষুধা তৃষ্ণা  কান্না হাসি দৃষ্টি 
সব মানুষের ঐক্য মত এক বিধাতার সৃষ্টি ।
ধর্ম বর্ণ জাত আকৃতি রঙিন ফুলের বাগান
ফাগুন মাসে বসন্ত সুবাস ভিন্ন জাতির ঐকতান।

আলো আঁধার জীবন মরণ একই আলোর খেলা
সাতটা রঙের সবই ভিন্ন বিশ্ব ভূমির মেলা ।
যার যেমন রুচি খায় ইচ্ছে নিজের কাছে 
সভ্য পথের সবাই পথিক তবেই আগাম বাঁচে।

মানব ধর্ম সেরা ধর্ম জাতের নেই তো শেষ 
সেবা হলো পরম কর্ম সাজাও নিজের বেশ।


==================

সুদানকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়