Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। শিশু-কিশোরের ভুবনডাঙা ।। শ্রীমন্ত সেন

শিশু-কিশোরের ভুবনডাঙা

শ্রীমন্ত সেন

 
 

শিশু-কিশোর-মনের আসল ভাবটি বোঝা দায়,

এই দেখি কেউ শান্ত অতি, পরেই ছটফটায়।

এই রাগী, এই দমকা হাসি, হাসতে-হাসতেই কান্না,

থামে নাকো যতই বলি, 'ঢের হয়েছে, আর না।'

 

ফুলঝুরিটা ছুটছে কথার, সুখের নেইকো শেষ,

হঠাৎ দেখি বোবা মুখে আবছায়া ভাবলেশ।

দুচোখ জুড়ে দুখের ছবি, দেখেই লাগে মায়া,

ছোট্ট বুকে কোথা থেকে ঘনায় বিষাদ-ছায়া!

 

কাদের কথা হাসি হয়ে করে লুটোপুটি,

কাদের সঙ্গে আড়ি করে হাসিখুশির ছুটি।

কাদের দুখের কইতে কথা হঠাৎ কথা শেষ,

কাদের স্বপ্নে রেঙে ওঠে সব পেয়েছির দেশ!

 

বই নয়কো যে অনায়াসে মনটা তাদের পড়ি,

তাদের মনের হদিশ পেতে উলটো পথই ধরি।

শুধু বুঝি মনটা তাদের বড়ই অনুভবী,

তাদের মনে পড়ছে নিত্য ভুবনডাঙার ছবি।

 _______________________________


 

 

 

 

 

 

শ্রীমন্ত সেন

 ২৯/এ/১, ভাগীরথী লেন,

পোস্টঃ মাহেশ,

জেলা-হুগলী,

পিনকোডঃ ৭১২ ২০২

পশ্চিমবঙ্গ, ভারত,

      

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়