Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছোটদের পাতা ।। গল্পঃ দীপাবলি ।। সুনিষ্কা চক্রবর্ত্তী

দীপাবলি

সুনিষ্কা চক্রবর্ত্তী

আজ দীপাবলি। সন্ধেবেলা গুনগুন মায়ের সাথে চোদ্দ প্রদীপে সোলতে, তেল দিচ্ছে। মা বলছে, আজ ভূতচতুর্দশী। কোথাও যেন অন্ধকার না থাকে। ঠাকুরঘরে প্রদীপ দিয়ে ,সিঁড়ির ঘরে প্রদীপ দিয়ে মা গুনগুনকে নিয়ে বাগানে প্রদীপ দিতে গেল। মা তুলসী তলায় প্রদীপ দিয়ে গুনগুনকে বলল,যাও বাতাবি লেবু গাছটার তলায় প্রদীপ দিয়ে এস। গুনগুন লেবু গাছটার নীচে প্রদীপ দিয়ে আসার পর মা বলল, 'চল মা, কলা বাগানে প্রদীপ দিয়ে আসি। তাই শুনে গুনগুন মা কে বলল,কলা বাগানটা খুব অন্ধকার। ওখানে আমি যাবো না।আমার ভয় করছে যদি ভূত থাকে। মা গুনগুন কে সাহস দিয়ে বলল, কিচ্ছু নেই ,ভয় পাস না।আমি আছি তো। নিজের ওপর বিশ্বাস রাখ। গুনগুণের তাও একটু ভয় করছিল কিন্তু সে মায়ের কথা শুনে সাহস করে এগিয়ে গেল কলা বাগানের দিকে। হঠাৎ কেমন একটা ঠাণ্ডা হাওয়া বয়ে গেল, এমন ঠাণ্ডা যে ছোট্ট মেয়েটির হাড় কেঁপে উঠলো। কলা বাগানের দিকে তাকিয়ে গুনগুনের মনে হল কেউ একজন ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। একটু নড়াচড়া করছে মনে হল। গুনগুন শক্ত করে মায়ের হাতটা চেপে ধরে এগিয়ে গেল। মার হাতে প্রদীপের থালায় প্রদীপ গুলো জ্বলছে।  সেই আলোতে গুনগুন দেখল কলা বাগানের ভিতর থেকে ভুকভুক শব্দ করে ভুলু বেরিয়ে এল। ভুলু গুনগুনের পোষা কুকুর ছানা। আর যাকে দেখে গুনগুনের মনে হয়েছিল কেউ ঘোমটা মাথায় দাঁড়িয়ে আছে সেটা আসলে কলা পাতা। তখন সে নিজের মনেই হেসে উঠলো এই ভেবে যে শুধুশুধুই সে ভয় পাচ্ছিলো। আসলে, ভূত বলে কিছু নেই। আর শীতের  সময় এরকম ঠাণ্ডা হাওয়া হয়। মা কলা বাগানে প্রদীপ দিল, কল পারে প্রদীপ দিল, পাঁচিলে প্রদীপ দিল, ছাদে আকাশ প্রদীপ দিল। বাড়িতে কোথাও  আর অন্ধকার নেই। বাগানে প্রদীপের আলো মিটিমিটি জ্বলছে। বারান্দায় বসে গুনগুন মা'র গান শুনছে ''আকাশ প্রদীপ জ্বলে, দুরের তারার পানে চেয়ে…'' মার গান  শুনতে শুনতে  গুনগুন ভাবছিল প্রদীপের আলোতে বাড়িটা কতো সুন্দর লাগছে, কাল যখন বাড়িতে মোমবাতি লাগিয়ে, বাবাকে সঙ্গে নিয়ে মোমবাতি জ্বালাবে তখন আরও কত সুন্দর লাগবে দেখতে বাড়িটা।

 

_____________________________________________________




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Suniska Chakraborty
Age - 8
Class - III
Mount Zion School 
Barasat, Kolkata - 700124


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রবন্ধ ।। স্বদেশ পর্যায়ের গানে রবীন্দ্রনাথ ।। ভুবনেশ্বর মন্ডল

ছড়া ।। স্কুলের ঘন্টা ।। ইমরান খান রাজ

কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (প্রথম অংশ) ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। আমি কোথায় পাবো তারে ।। জয়শ্রী সরকার

ছড়া ।। পুজোর ধুম ।। গোবিন্দ মোদক

ছড়া ।। সত্যজিৎ রায় ।। অসীম মালিক

ছড়া ।। ছোট নদী ।। দীপঙ্কর বেরা

ছড়া ।। ভুলভাল ।। টুম্পা মিত্র সরকার

ছোটগল্প ।। ভুলুর ভুল ।। কার্ত্তিক চন্দ্র পাল

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 23rd issue: August 2023,

ছড়া ।। ভুলভাল ।। টুম্পা মিত্র সরকার

ছড়া ।। শিকার ধরে ব্যাঙ ।। রানা জামান

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। বর্ষা নেমেছে ওই গাঙে ।। বীরেন্দ্র নাথ মহাপাত্র

ছড়া ।। ভুতুড়িয়া ।। বিবেকানন্দ নস্কর

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২