Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 19th issue: April 2023


   [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

সম্পাদকীয়

নববর্ষ আগতপ্রায়। সামনেই চড়ক উৎসব। মেলার দিন। গ্রামে যারা আছো তাদের এখন ভারি মজার দিন। নতুন জামা কাপড় কিনে আনন্দ করে নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত সকলে। বেশ আনন্দে কাটাও দিনগুলো। গাছে গাছে এখন কাঁচা আম। কালবৈশাখী ঝড়ের পর আম কুড়ানোর মজা। তবে গরম পড়ছে। তাই একটু সাবধানে থেকো সকলে, শরীর খারাপ যাতে না হয়। প্রচুর জল খাও, আর রোদ থেকে দূরে থাকো। আর সময় করে গল্প পড়া, গল্প- কবিতা লেখা বা ছবি আঁকার চর্চা চালিয়ে যাও। আমাদের কিশলয়ের লেখা আঁকা কেমন লাগলো জানিও। ভালো থেকো সকলে।

   শুভকামনাসহ--

কার্তিক চন্দ্র পাল ও প্রিয়ব্রত দত্ত।
কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক,
কিশলয় মাসিক শিশুকিশোর ই-ম্যাগ।
১০ই এপ্রিল, ২০২২ 
 =============
 
বিঃদ্রঃ অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার নয়, লেখার লিঙ্ক শেয়ার করুন। যত্ত খুশি।
 
-------------০০০------------- 
 সূচীপত্র 
 

মন্তব্যসমূহ

  1. আমি আনন্দিত আপ্লূত ও অনুপ্রাণিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্পাদক মহোদয় কে আমার লেখা ছড়া প্রকাশ করার জন্য। এটি আমার লেখার অনুপ্রেরণা ও উৎসাহ দিবে আশাবাদী।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়