Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প।। হাঁস চোর ।। জীবন পাইক





     হাঁস চোর

        জীবন পাইক

বাঁটলের বাড়িটা ছিল পাড়াতুতো খোকন কাকার বাড়ি  ঘেঁষা৷ খোকন পাড়ার ছেলে বুড়োসকলের কাকা ৷শিক্ষিত মানুষ,একটু বুদ্ধি দীপ্ত৷পাড়ায় কোন সমস্যা হলে তার ডাক আসে ৷ কোনবিচার হলে প্রথমেই লোক খোকনকে খবর দেয়৷
সে দিন সবে মাত্র সকাল হয়েছে,গামছা পরে খোকন বেরিয়েছে বাথরুম থেকে,দরজার সামনে চিৎকার জুড়ে দেয় বিভূতির বৌ ৷
বড়ো অপ্রস্তুত হয়ে পড়ে খোকন ৷ কি ব্যপার সে ঠাওর করতে পারে না৷ রীতি মতো গালিগালাজ করে বসে বিভূতির বৌ ৷
খোকনের ভয় হয় নন্টেকে নিয়ে ৷নন্টে খোকনের ছেলে ৷
দিনেদিনে তার ঔদ্ধত্য হয়ে হয়ে পড়ছে লাগাম ছাড়া ৷
এবার কি তবে খোকনকে নিয়ে তাকে বিচার করতে বসতে হবে? লোকে শুনলে বলবে কি?
পাড়ার লোকে আর কি তাকে আগের মতো মান্যি করবে?
          কয়েকটা প্রশ্ন করেই খোকন ধাতস্ত হয় ৷ নাহ্,যাক এ যাত্রায় রক্ষে পায় সে ৷ নন্টের নামে কোন নালিশ আসে নি ৷ নালিশ কার নামে তাও স্পষ্ট নয় ৷
     বিভূতি গিন্নির দুটো দুটো হাঁস উধাও হয়েছে গত কাল ৷ খালের হাঁটু জলে রোজ চরে বেড়ায়৷ সন্ধ্যের ঠিক নিয়ম করে খোঁড়ে ঢুকে যায়৷ অথচ গতকাল ঘটল উল্টো ঘটনা ৷
               বিচারক খোকন বুঝে পায় না, এমন কাজ কার হতে পারে ৷ তবে বাঁটলেরউপরে তার সন্দেহ যে নেই তা নয় ৷ বাঁটলেরঘর থেকে কাল রাতে ভুরভুর করে মাংস রান্নার গন্ধ
ছড়িয়ে ছিল ৷ ওদের কি ঘরের হাঁস? নাকি চুরি করা?
      বিভূতি গিন্নি কারোর নাম না করে এক প্রকার অলিখিত নালিশ জানিয়ে বাড়ি ফিরে গেল ৷ দিন কয়েক যেতে না যেতে আসলসত্য খোলস ছেড়ে বেরিয়ে এল ৷
                   বাঁটলে মানে পাড়ার বদ ছেলেদে দাদা বাঁটুল চন্দ্র সরকার  পাড়ায় ছড়িয়েছে দিন কয়েকের মধ্যে সে পুলিশের চাকরিতে জয়েন করবে ৷ পুলিশের চাকরি তো আর ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই পাওয়া যায়। তাতে অনেক কাঠ খড় পোড়াতে হয় ৷ অনেক কসরত করতে হয় ৷বাঁটল সকলকে ডেকে ডেকে বলে দেখো আমি কেমন দৌড়চ্ছি ৷ শুধু মাঠে নয় ,এক হাঁটু জলে আমি রোজ ছুটি ৷
সে দিন দুটো হাঁসের পিছনে ও যখন ছুটছিল কেউ তখন ওকে সন্দেহ করে নি ৷আর সন্দেহ করবে কেন ওকে ? ও তো আগে নাটক করে রেখে দিয়ে ছিল ৷প্রত্যেক দিন একটা হাঁস খালের হাঁটু জলে ছেড়ে তাকে ধরার  নাটকীয় চেষ্টা করত ৷
               তাই হাঁস চোরকে ধরাটা খুব সহজ কাজ নয় খোকন কাকার কাছে ৷

_________________________________________

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

ছড়া ।। ফাল্গুনে ।। মশিউর রহমান

নিবন্ধ ।। বায়ুদূষণ: একটি নীরব ঘাতক ।। ডঃ চিত্তরঞ্জন দাস

কবিতা ।। তফাত ।। বন্দনা কুন্ডু

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ভ্রমণকাহিনি ।। ভুবনমোহিনী ভুটান ।। জয়ন্ত দাস

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।

ছড়া ।। একটু ভালোবাসা ।। তপন চক্রবর্তী

ছড়া ।। বাড়ির উঠানে খেলুক শিশু ।। রানা জামান

মাসের পছন্দ

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

ছড়া ।। গোলরক্ষক ।। সুশান্ত সেন

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২