Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। পাঁচটি লিমেরিক ।। অরবিন্দ পুরকাইত




পাঁচটি লিমেরিক

  অরবিন্দ পুরকাইত


মিলই সব নয়

নবীর বাবা কবি বড়, 'কাক'-এর সঙ্গে মেলান 'ডাক'
সেই গরবে নবীর উপর যখন তখন পাড়েন হাঁক।
মিল দিতে শিখলি না মুখ‍্যু
যাবে না আমার এ দুঃখু।
নবী বলে, চলি তবে – তোমার কেবল মিলই থাক!

 

শূন্য তারা দেয় ভরে

নতুন বাড়ির পাঁচিলে সারি সারি ইটের টব
উঠল হেসে বসল যখন ফুলের গাছ কত্তো সব!
প্রথম প্রথম যত্ন কত
দু-এক বছর হল গত।
শেষে কেবল বর্ষাকালে ঘাসেরই মহোৎসব!

 

অভিন্ন

গোরার বাড়ি গোফুর এল পুজোর শিন্নি খেতে
তফাৎ নেই সত‍্যনারায়ণ আর সত‍্যপিরেতে।
বাস আমাদের পাশাপাশি
দুঃখ-সুখে কান্নাহাসি।
এক পুকুরে ঘাটসরা, কর্ম জমিজিরেতে।

 

নিত্য নতুন

একই মাঠ, অরণ্য দেখ তবু কীসের এমন টান
একই নদী, পাহাড় নিয়ে কীসের এত গাও যে গান!
– একই তবু একই তো নয়
মেঘ ও রোদে ঋতু যে ছয়।
প্রতিদিন ওই আকাশ, বাতাস নতুন করে ভরে প্রাণ!

 

ঝরাফুলের মা

মাটির পরে পড়লে ঝরে ব‍্যর্থ ফুল!
নিত‍্য ফোটা অজস্র ফুল বেবাক ভুল!
মাটি মানে ধরিত্রী মা –
নেইকো সীমা-পরিসীমা।
প্রতিটি ফুল বক্ষে ধরেন শিশুর তুল।

______________________________________

 

 অরবিন্দ পুরকাইত 

গ্রাম ও ডাক – গোকর্ণী,
থানা – মগরাহাট,
জেলা – দক্ষিণ চব্বিশ পরগনা,
ডাসূচক – ৭৪৩ ৬০১।

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়