Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। উৎসবের বদল।। ️মিনাক্ষী মন্ডল

উৎসবের বদল

️মিনাক্ষী মন্ডল


খেলার পিরিয়ড, আজকের বিষয়, নিজের ইচ্ছামত যা খুশি খেলা। পঞ্চম শ্রেণীর সকল ছাত্র  মাঠে ফুটবল খেলায় ব্যস্ত, খেলার শিক্ষকও দূরে বসে রয়েছে। হঠাৎ চিৎকার শোনা যায়, তুই এত বাজে ভাবে ট্যাকেল করেও এখনো কেন খেলছিস ? বেরো মাঠ থেকে নইলে তোকে মেরে ফেলে দেবো আজকে, বলতে বলতেই দু ঘা বসিয়ে দিল এদিকে কে যেন বলে চলেছে ...মার মার বেশি করে মার ! 
 দাঁড়াও, তোমরা মারপিট করবে না বলতে বলতে খেলার শিক্ষক এগিয়ে এসে উৎসব ধমক দেয়, ফের যদি স্কুলে মারপিট করেছ তোমার বাড়িতে রিপোর্ট করা হবে। 
তখনকার মত খেলা শেষ, উৎসব গজ গজ করতে করতে ক্লাসে চলে যায়।
              উৎসব আর ঋজু একই পাড়ার ছেলে। দু'জনে খুব বন্ধু।
উৎসব ডাকাবুকো স্বভাবের ছেলে। বন্ধুমহলে কারো একটু বেচাল দেখলেই আর রক্ষে নেই কারো আর সেই ব্যাপারে ইন্ধন যোগানোর জন্য ঋজু তো রয়েছেই, সে খুব চতুর এবং উস্কানিমূলক ছেলে একজন, উৎসবকে উস্কে দিয়ে নিজে তার থেকে দূরে থাকতো যেন ওর মত ভালো ছেলে হয় না । এদিকে স্কুলে উৎসবের খুব বদনাম মারমুখো ছেলে হিসেবে অথচ কেউ বিপদে পড়লেও উৎসব সবার আগে ঝাঁপিয়ে পড়ে সেটার সমাধান করতে কিন্তু তার এই ভালোগুণ ঢাকা পড়ে যায় বাকি দুষ্টুমির জন্য।
ঋজু শরীর খারাপ হয়েছে তাই ক'দিন স্কুলেও যাচ্ছে না ।
উৎসব একাই স্কুলে যায়, এইভাবে সাত দিন কেটে গেছে কিন্তু এই সাতদিনে উৎসবের সাথে কারো ঝগড়া, মারামারি হয়নি।
সবাই ভাবছে উৎসব খুব ভালো হয়ে গেছে। সকল বন্ধু তার সাথে স্বাভাবিকভাবেই মিশছে, এই ব্যাপারটা উৎসবেরও খুব ভালো লাগছে।
বাড়ি এসে দেখে উৎসবের দাদু তাদের বাড়িতে বেড়াতে এসেছে ।
দাদু উৎসব কে জিজ্ঞেস করল, 'কি দাদুভাই স্কুল কেমন চলছে'?
উৎসব বলল, খুব ভালো,জানো তো এখন আমার স্কুলে যেতে খুব ভালোলাগে, সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করে, আমার সাথে আর কারো ঝগরা, মারামারি হয়না।
উৎসবের দাদু বলল, ঝগড়া মারামারি করবে কেন? সেটা কি ভালো কথা? স্কুল তো তোমরা লেখাপড়া করতে যাও।
তাছাড়া তুমি যেমন ব্যবহার করবে সেটাই তো সকলের থেকে ফেরত পাবে। 
উৎসব দাদুর কথাগুলো মন দিয়ে শুনলো।
              আজ প্রায় দশ দিন পর ঋজু স্কুল যাচ্ছে। স্কুলের গেট দিয়ে ঢুকতেই ঋজু উৎসবকে বলল দ্যাখ দ্যাখ  সামনে যে ছেলেটা যাচ্ছে ;পেছন থেকে অভিরাজ তার চুল টানলো, 'দে এক ঘা ওর পিঠে।
উৎসব বলল," না রে , আর মারামারি করবো না, অন্যকে বদলানোর থেকে নিজে বদলে যাওয়া অনেক সহজ"।
 ঋজু ,হাঁ করে চেয়ে রইল উৎসবের দিকে!
 
___________________________________________________ 

 

 
 
 
 
 
 
 
 
 

মিনাক্ষী মন্ডল
গ্রাম- খামারপাড়া, রায়লেন
পো- বাঁশবেড়িয়া
জে- হগুলি
ডাক সূচক সংখ্যা- ৭১২৫০২

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ছড়া ।। খোকার বন্ধু ।। বিদ্যুৎ মিশ্র

তিনটি কবিতা ।। সুশান্ত সেন

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

ছড়া ।। কাশের শোভা ।। বুবুন মাইতি

কবিতা ।। স্বাধীনতা ।। তপন চক্রবর্তী

ছড়া ।। ছড়ায় ছড়া ।। ডাঃ তারক মজুমদার

কবিতা ।। নবীন বসন্ত ।। প্রবোধ কুমার মৃধা

কবিতা।। মায়ের পরশ আলোর স্বাদ ।। বিবেকানন্দ নস্কর

মাসের পছন্দ

কবিতা ।। বাগানে ।। সুশান্ত সেন

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

ছড়া ।। কাশের শোভা ।। বুবুন মাইতি

ছড়া ।। জীবন গড়ো ।। গৌর গোপাল পাল

গল্প ।। সূর্যোদয় ।। দীপক পাল

কবিতা ।। মেঘলা মন ।। সুদামকৃষ্ণ মন্ডল

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২