Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। ভারতের মানিক ।। আনন্দ বক্সী



ভারতের মানিক 

আনন্দ বক্সী


উচ্চতা বেশ ভালোই ছিল গুরুগম্ভীর গলা 
পায়জামা আর ফতুয়াতে সুপুরুষ যায় বলা।
বহুমুখী প্রতিভার সে ছিলেন অধিকারী
তাঁর সৃষ্টির ভক্ত যে আজও শিশু-নরনারী।
যাঁর প্রতিভা স্বদেশ ছেড়ে পৃথিবীর মাঝে ধায় 
সুকুমার-সুপ্রভার পুত্র তিনি সত্যজিত রায়।
তাঁর সৃষ্টির জোয়ারে আমরা সকলে প্লাবিত 
'মানিক' ডাক নামেই তিনি অধিক পরিচিত। 

বরেণ্য পরিচালক সে সাহিত্যিকও মস্ত 
গান লেখা, সুর তৈরিতেও ছিলেন সিদ্ধহস্ত। 
প্রযোজকরূপেও তিনি ছিলেন অগ্রগণ্য 
সুখ্যাতি লাভ করেন যে বেশ ছবি আঁকার জন্য। 
প্রচ্ছদ আঁকার হাতও ছিল দারুণ পরিপক্ক 
এ বিষয়ে নেই সন্দেহ নেই কোন বিতর্ক। 
কল্পবিজ্ঞানের গল্পতে দেখান কেরামতি 
'প্রফেসর শঙ্কু'র মাধ্যমে ছড়ালেন সে জ্যোতি।
ছড়া লেখার হাতটাও তাঁর ছিল অসাধারণ 
আলোড়িত করলো রে ভাই তাঁর লেখার ধরন। 
শিশুদের সে মনের মাঝে ধরান তিনি কাঁপন 
শিশুরা তাঁকে সানন্দে করে নিলো আপন। 

গম্ভীর ছায়াছবিতে তাঁর ছিল যেমন গতি 
মজার চলচ্চিত্রেও ভাই সাবলীল সে অতি।
'পথের পাঁচালি'তে শুরু আর 'আগন্তুক'-এ শেষ 
ছবি তৈরির পথটা যে তাঁর প্রশস্ত ছিল বেশ। 
'সোনার কেল্লা' বানান তিনি 'জয়বাবা ফেলুনাথ'
'পরশ পাথর ' ও 'জলসাঘর' মিটিয়ে মনের সাধ। 
শিশুদের ছায়াছবিও করেন তিনি নির্মাণ 
কচিকাঁচার কাছে দ্রুত বিখ্যাত হয়ে যান। 
ভালোবেসে সৃষ্টি করেন 'ফেলুদা' চরিত্র 
তাঁকে নিয়েই তৈরি করেন বহু চলচ্চিত্র। 
তাঁর নির্মিত ছবি সদাই মনকে দেয় নাড়া 
ছায়াছবির আশমানে সে উজ্জ্বল ধ্রুবতারা। 

দেশ-বিদেশে সম্মানিত বহু পুরস্কারে 
ফরাসিরা করলো বরণ 'লিজিয়ঁন দ্য নর'-এ।
ভারত সরকার এ বিষয়ে থাকলোনা পিছিয়ে 
সম্মানিত করলো তাঁকে 'ভারত রত্ন' দিয়ে।
'পদ্মশ্রী'-'পদ্মভূষণ'-'পদ্মবিভূষণ' পেয়ে 
ভারতবাসীর চিত্তে তিনি গেলেন পুরো ছেয়ে।
'দাদাসাহেব ফালকে' পেয়ে খুশি ছুঁলো আশমান 
ভারতীয় সিনেমার এটি সর্বোচ্চ সম্মান। 
সারা জীবনের স্বীকৃতি- পেলেন তিনি 'অস্কার'
হৃদয় হলো আন্দোলিত সুখটা পেলেন অপার। 

সিনেমা ও সাহিত্যের সে মস্ত বড় বোদ্ধা 
বিনম্রতার সাথে জানাই প্রণাম এবং শ্রদ্ধা। 
 
____________________________________


 
 আনন্দ বক্সী
 
Vill-Beliadanga, P.o-Dakshin 
Barasat, P.s-Jaynagar, 
Dist-South 24 Parganas, 
Pin-743372.
 

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জাগাতে হবে ।। কাজল আচার্য

কবিতা ।। কবিপ্রণাম ।। রণেশ রায়

ছড়া ।। ভূতের নাতি ।। বদরুল বোরহান

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছড়া ।। শারদীয় ।। নিরঞ্জন মণ্ডল

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

ছড়া ।। মায়ের অভাব ।। রূপালী মুখোপাধ্যায়

মাসের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

গল্প ।। সূর্যোদয় ।। দীপক পাল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

বিশেষ রচনা ।। আকাশের কথা ।। মনোরঞ্জন ঘোষাল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২