Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছোটগল্প ।। তাল কুড়োতে গিয়ে ।। অঞ্জলি দেনন্দী, মম

 


 

তাল কুড়োতে গিয়ে



অঞ্জলি দেনন্দী, মম



ঘরের বিছানায় শুয়ে শুয়ে শুয়ে ছোট আশিস শুনছে বাড়ির পাশের খিরকি পুকুরের পাড়ে ধুপধাপ শব্দে পরছে কত কত কত তাল, একের পর এক। উঠে বস্তা কাঁধে ও হাতে লণ্ঠন নিয়ে গেল ছুটে তাল কুড়োতে। ঘুটঘুটে অন্ধকার। কেউ কোথাও নেই। অমাবস্যার রাত। গিয়ে দেখে কয়েকটা তাল পাড়েই পরে আছে আর কয়েকটা পুকুরের জলে ভাসছে। ও পাড়েরগুলো ফটাফট বস্তায় পুরে নিল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, জলে নেমে সাঁতার কেটে ওই তালগুলিও কি নেবে! নাকি এগুলি নিয়েই বাড়ি ফিরে যাবে! এমন সময় হঠাৎ ওর ঘাড়ে কে যেন সুড়সুড়ি দিল। হাতেও দিল। পায়েও দিল। গালেও দিল। এরপর কে যেন ওকে কাতুকুতু দিতে শুরু করল। কিছুতেই আর সে থামে না। কে? দেখার চেষ্টা করল। কাউকেই তো দেখতে পেল না। এবার আশিস খুব হাসতে শুরু করল; কাতুকুতুতে যে তার বড্ড হাসি পায়। কি আর করে! হেসেই লুটোপুটি করছে। ঠিক এই সময় কে যেন নাকি কণ্ঠে বলল, " আঁরোও তাঁল চাঁই? আঁচ্চা আঁচ্চা আঁমি আঁনচি! দাঁড়া এঁকানে!" এরপর সে শুনলো কে যেন জলে আওয়াজ করে করে করে হাত, পা ছুঁড়ে ছুঁড়ে সাঁতার কাটছে। কিছু তো দেখতে পাচ্ছে না। খানিকটা পরে সাঁতারের শব্দ থেমে গেল। আর ওর বস্তার ভেতরে একগাদা তাল আপনাআপনিই ঢুকে গেল। ওঃ কি ভারী! ভার সামলাতে পারল না। কাঁধ থেকে পরে গেল। কে যেন সেটাকে আবার তুলে নিল। কারণ ওটা যে আশিসের পায়ের ওপরেই পরেছিল। আর তুলতে তাই বুঝতে পারল। এবার অদৃশ্য কন্ঠ আবার শোনা গেল, "তুঁইঁ চোঁল এঁবাঁর! আঁমি তাঁলগোঁলো বোঁয়ে নিঁয়ে গিঁয়ে বাঁড়ি পৌঁছে আঁসচিঁ! আঁয়! আঁয়! আঁয়!" আশিস হেঁটে চলল। আর তালের বস্তাটা শূণ্যে এগোতে লাগলো। কিছু পরে ও বাড়ি পৌঁছল। তালের বস্তাটাও পৌঁছল। উঠোনে বস্তাটা মাটিতে ধপাস করে কে যেন রাখল। আশিস এবার বাড়ির ভেতরে সেটা টেনে টেনে টেনে নিয়ে গিয়ে ঢোকাল। খুব ভারী। এবার হাত, পা ধুয়ে ফের শুয়ে পরল। 

সকালে তো বাড়ির সবাই অবাক। ছোট আশিস এতো ভারী বইল কি করে! সকলেই জানে যে আশিস রাতে একাই তাল কুড়িয়ে আনে। তবে এতোগুলো তো সে কখনই আগে আনেনি। ব্যাপারটা জানার জন্য এবার মা এসে আশিসকে ঘুম থেকে ওঠাল। আশিস চোখ রগড়াতে রগড়াতে উঠে বসল। মা জিজ্ঞাসা করল, " হ্যাঁ রে আশিস! তুই অতো ভারী তালের বস্তাটা বয়ে নিয়ে এলি কি করে রে? " সে উত্তর দিল, " আমি তো বই নি। ওটা নিজে নিজেই বাড়ির উঠোন পর্যন্ত এসেছিল। আমি শুধু টেনে এনে ভেতরে রেখেছিলাম। " সকলেই আশ্চর্য হয়ে গেল। 

     এরপর আশিস, মা, বাবা, দিদি, ঠাকুরমা, ঠাকুরদা সবাই মিলে তাল খেল।
____________________________________________________________________________
 
 অঞ্জলি দেনন্দী, মম
  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

অনুবাদ ।। কথা না-বলা টিয়া ।। সুস্মিতা পাল

ছড়া ।। ফুলে ফুলে প্রজাপতি ।।ইমরান খান রাজ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

কবিতা ।। কৃষ্ণনাথ কলেজ ।। কেতাবুর সেখ

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২