Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কল্পবিজ্ঞানের গল্প ।। টাইম মেশিন ।। শোভন লাল ব্যানার্জি


 

টাইম মেশিন

শোভন লাল ব্যানার্জি

এবছর বৈশাখের দুপুরেই ভয়ংকর তাপপ্রবাহ চলছে । সরকারি স্কুলগুলো সবে ছুটি ঘোষণা করেছে । গ্রাম পুটুসপুর , ঠিক রঘুনাথপুর এর জয়চন্ডী পাহাড়ের কোল ঘেঁষে এক চিলতে চাষ খেতের  আল ধরে যেতে হয় । পুটুস পুরে বলায় , মধু , টেরা আর মাধবের একটা ছোট্ট বাচ্চা দের দল আছে। তারা কৌতুহলী , সব সময় খুঁজে চলেছে পরশপাথর। যার ম্যাজিকে গুপিবাগার মতোই চলে আসবে নতুন পোশাক, খাবার ,আরো কত কি । এই গ্রামেরই শেষে , ঠিক পাহাড়ের গুহায় ফটিক মাস্টারের একটা আস্ত ল্যাবরেটরি আছে । গরমের ছুটি পড়াতে বাচ্চাদের দল আজ ফটিক কাকাকেই ধরেছে ।একটা ছোট্ট আবদার,  কিছু মিচু চায় । যেমন আবদার, তেমন কাজ । ফটিক কাকা খানিক ভেবে আলমারির ভিতর খুজে একটা যন্ত্র বলায়ের হাতে দিয়ে বলল, শোন খুড়া , এটা টাইম মেশিন বটে বুঝলি নাই ।বলাই বললে হ্যাঁ , মানে আমরা অতীতে বা ভবিষ্যতে যেতে পারবো তাইতো কাকা ? ফটিক কাকা একরাশ হেসে বললে, খাসা বলেছিস । তা যাবিক নাকি? বাচ্চাদের দল কানাকানি ফুসফাস করে বললে , কি করতে হবে কাকা বল দেখি নি ! ফটিক কাকা টাইম মেশিনের তিনটি রং এর ব্যবহার বুঝিয়ে বললে সবাই একে অপরের হাত ধরে একসাথে নীল রং চিপলে আর সবাই মুখে সময়টা বললে ঠিক পৌঁছে যাবে সেই সময়ে ।আবার সবুজ চিপলে বর্তমানে আর লাল চিপলে সবাই ভ্যানিশ, কেউ দেখতে পাবে না । বলায় সবার হাত একসাথে ধরাধরি করে নিল বোতাম চিপে বলল আইনস্টাইনের ঘরে যাব । পরের মুহূর্তেই হাজির বিখ্যাত পদার্থবিদ আইনস্টাইনের ঘরে । কত বই, কত আবিষ্কার , সব দেখে বলাইদের চোখ ছানাবড়া । সবাই এবার ঠিক করল আলাদিনের ঘরে যাবে ।যদি সত্তি আশ্চর্য প্রদীপ পাই । তাই যা বলার তাই কাজ ।সঙ্গে সঙ্গে চোখের সামনে আস্ত প্রদীপটা দেখে পেল্লায় খুশি বাচ্চাদের দল । সঙ্গে সঙ্গে প্রদীপ টা নিয়েই সবুজ বোতাম টিপে ফটিক কাকার ল্যাবে । এবার পালা প্রদীপের জিনকে বের করার । কিন্তু কই! কোন ঘষাতেই আর জিন বের হয় না । তখন ফটিক কাকা বললে, বোকারা এই টাইম মেশিনে শুধু যেতে পাবি আর আসতে পাবি । যা নিয়েছিস সেটা এই যুগের নয় ।তাই সেটা শুধুই কল্পনা  আর চোখের ভ্রম । কিছু পরে সে এমনই ভ্যানিশ হবেই । যাক এই যাত্রায় প্রদীপের জিন রক্ষা পেল বটে কিন্তু টাইম মেশিনের এই ছোট্ট ভ্রমণ বলাইদের অনেক আনন্দের হলো । কি যাবে নাকি এবার আরো কোন দেশে?

_________________________________________________________________________________________


Sovanlal Banerjee,

 Kalajharia Road, Asansol,

 West Bengal, Pin-713301

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জাগাতে হবে ।। কাজল আচার্য

কবিতা ।। কবিপ্রণাম ।। রণেশ রায়

ছড়া ।। ভূতের নাতি ।। বদরুল বোরহান

ছড়া ।। শারদীয় ।। নিরঞ্জন মণ্ডল

ছোটদের পাতা ।। গল্প ।। ইচ্ছা ।। ফারহান আহমেদ মল্লিক

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

মাসের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

গল্প ।। সূর্যোদয় ।। দীপক পাল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

বিশেষ রচনা ।। আকাশের কথা ।। মনোরঞ্জন ঘোষাল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২