Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। স্বপ্নের পরি ।। আরতি মিত্র



 

স্বপ্নের পরি

আরতি মিত্র



           ঘুম থেকে উঠে দেখে, বুবাই বিছানায় নেই।সুমিতা অবাক হল। এমনটা তে কখনও হয় না।
তার ওঠার আগে বুবাই কোনদিনই ওঠে না। সুমিতাই তার ঘুম ভাঙায়। স্কুলে যাওয়ার তাড়া দেয় তাকে। বুবাইয়ের স্কুলের গাড়ি দশটায় আসে। বুবাই ক্লাস টু-তে পড়ে, সাত বছর বয়স।
 সুমিতা বিছানা থেকে নেমে দেখল, বাইরে বেরোবার দরজা তো খোলা তবে গেল কোথায়?
ছাদে? মায়ের দুশ্চিন্তার অন্ত নেই 
মনের কোণে একটা সন্দেহ উঁকি মারল
ছেলে তো মাঝে মাঝেই ছাদে গিয়ে একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। তারা দেখে।
ছাদে গেল না তো? বুবাই বুবাই করে ডাকতে ডাকতে শুক্লা উপরে ছাদে গিয়ে দেখলেন বুবাই সকালে উঠে ভোরের আকাশ দেখছে, তবেও সুমিতাও কম অবাক হল না ছেলের এই কান্ড দেখে।
ভাবলেন, কত বড় হয়ে গেছে তার ছেলে। বুকটা তার গর্বে ভরে উঠল।
তিনি বুবাইকে বললেন, কিরে কি করছিস এখানে? 
প্রশ্ন করতেই উত্তর এল , আকাশ দেখছি।
রোজই তো দেখিস,এখন হিম পড়ছে। ঠান্ডা লাগবে যে , চল,  নীচে চল। আজ এত সকালে উঠে পড়েছিস কেন?
সে অনেক কথা মা। চল, নীচে গিয়ে তোমায় বলব।
সে যাই হোক,সুমিতা তো বুবাইকে নীচে নিয়ে এলেন। 
তাকে বললেন, পড়তে বস,সামনে পরীক্ষা যে।
বুবাই বই নিয়ে বসলো বটে , কিন্তু তার পড়ায় যে মন নেই , বোঝাই যাচ্ছে তাকে দেখে।সুমিতা  আর তাকে কিছু না বলে, বাথরুমে ঢুকে পড়ল প্রাত্যহিক কাজ সারতে।

রূপকথার গল্প শুনে শুনে সব সময়  আনমনা হয়ে কি যেন ভাবে বুবাই। কে জানে? 

বাবা এসে তো যত দোষ মায়ের ঘাড়েই চাপাবে।
বলবেন, ছেলেকে শাসনও করতে পার না?
ওদিকে বুবাই ভাবছে চাঁদের বুড়ি আর পরীদের কথা। ওদের দেশে গেলে কি মজাটাই না হবে
পড়তে হবে না। দুটো পাখা লাগিয়ে সারা আকাশটাই ঘুরে বেড়াবে সে। ইচ্ছে হলে চাঁদের দেশে চলে যাবে। কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা। বুবাই এক গানটা একদিন স্কুল থেকে ফেরার পথে, ট্রাফিক সিগনালে শুনেছিল।
তারও গানটা গেয়ে উঠতে ইচ্ছে হল।

            বুবাই কে রেডি করে স্কুলের গাড়ি দশটায় আসতেই তাকে গাড়িতে তুলে দিল সুমিতা, তারপর ঘরে ফিরে এসে সংসারের কাজে মন দিল।

                স্কুলে মিতা আন্টি গল্পের ক্লাসে সুন্দর সুন্দর গল্প বলে।  আজও সে বলল, নীল পরী, লাল পরীর গল্প। বুবাই তার বলা গল্প বিভোর হয়ে শুনছিল। ক্লাস শেষ হওয়ার ঘন্টা বাজতেই,বুবাই বেশ হতাশ হল। কি আর করা। তারপর স্কুল শেষ হতেই, স্কুলের গাড়িতেই বুবাই বাড়ি ফিরে এল।

                  সন্ধ্যায় বাড়িতে পড়তে বসে, আন্টির গল্পের কথা তার মনে পড়ছিল। সে যাই হোক রাতের খাওয়া দাওয়া শেষ করে সে মায়ের সঙ্গে ঘুমোতে এল বিছানায়।

                     ঘুমের ভিতর আচমকা শুনতে পেল, কে যেন ডাকছে তাকে,  বুবাই বুবাই বলে।
সে তাকিয়ে দেখল কি সুন্দর একটা নীল পরী তাকে ডেকে বলল,আমার সঙ্গে যাবে?
- কোথায়?
- আমাদের দেশে। 
- কোথায় তোমাদের দেশ?
- চাঁদে
বুবাইয়ের তো খুব আনন্দ, তক্ষুনি রাজী হয়ে গেল সে নীল পরীর কথায়।
পরীটা ওর গায়ে একটা রঙীন পালক ছোঁয়াতেই  বুবাইও পরী হয়ে  গেল।
কী আনন্দ!  কী আনন্দ! 
আর পড়াশোনা করতে হবে না তাকে।
শুধু  সুন্দর রঙিন পাখা মেলে উড়ে বেড়াবে সে।

          জ্যোৎস্নার আলো ডানায় মেখে উড়তে শুরু করলো বুবাই। ও ভাবল চাঁদে গিয়ে নিশ্চয়ই চরকা কাটা বুড়িকে দেখতে পাবে।
ঠিক তাই হল।
চড়কাকাটা বুড়ির কাছে গিয়ে বুবাই দেখল
বুড়ি তখনও চড়কা কেটে চলেছে।
সে বলল, এই সুতোগুলি দিয়ে কি হবে
বুড়ি মা?
বুড়ি ফোকলা দাঁত বের করে একগাল হেসে বলল, আমার পরী মেয়েদের জন্য পোষাক বানানো হবে।  তুমি নেবে একটা জামা তোমার জন্য?
বুবাই খুশি হয়ে বলল,
আমায় দেবে বুড়ি মা একটা জামা তৈরী করে?
- কেন দেব না বাছা আমার?

                বুবাই সেই জামা নিয়ে বাড়ি ফিরে এল, মা দেখে তো অবাক হয়ে বলল, এ জামা তুই কোথায় পেলি বুবাই।
বুবাই মাকে সব খুলে বলবে ভাবল। মা শুনে খুব অবাক হবে নিশ্চয়ই। আবার বিশ্বাস না-ও করতে পারে বুবাইয়ের কথা।

                হঠাৎ কে যেন আবার তাকে ডাকতে লাগল, এই বুবাই, ওঠ ওঠ। কত বেলা হয়ে গেলো যে, স্কুলে যাবি না আজ?
ধরমর করে বিছানা থেকে উঠে চোখ রগরাতে রগরাতে দেখল, ওমা কোথায় পরী? 
ও তো তার বিছানাতেই শুয়ে আছে, মা তাকে ডাকছে।
তাহলে কি সবটাই স্বপ্ন ছিল?
স্বপ্নের জগৎ ছেড়ে বাস্তবে নেমে এসে তার মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু কি আর করা? এই জীবনটাই তো তার সত্যিকারের জীবন,
একে মেনে নেওয়া ছাড়া আর  উপায় কি বল?
বুবাই বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে ঢুকল, ফ্রেস হতে। 
বাথরুমে ঢুকে মনে মনে ভাবল, আজ গল্পের ক্লাসে মিতা আন্টিকে তার স্বপ্নের কথাটা বলতে হবে।
__________________________________________________________________________
 


Arati Mitra.
267/3 Nayabad,Garia
 
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: November2021

কবিতা ।। তফাত ।। বন্দনা কুন্ডু

ছড়া ।। একটু ভালোবাসা ।। তপন চক্রবর্তী

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ভ্রমণকাহিনি ।। ভুবনমোহিনী ভুটান ।। জয়ন্ত দাস

ছড়া । আলোর তৃষা ।। সুদামকৃষ্ণ মন্ডল

ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।

ছড়া ।। অবশেষে ।।বদ্রীনাথ পাল

ছোটোদের আঁকা ।। মনামি মন্ডল, অহনা বিশ্বাস, সৃজা দাস, সিমিকা বৈরাগ্য

মাসের পছন্দ

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

কবিতা ।। খুকির বায়না ।। খগেশ্বর দেব দাস

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২