Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প ।। মহাদেবের টোটকা ।। উত্তম চক্রবর্তী




     
 

 

মহাদেবের টোটকা      

 উত্তম চক্রবর্তী

 

আজ শনিবার, অমাবস্যা। ভূতদের মিটিং বসেছে তালতলার সবচেয়ে বড় বটগাছের মাথায়। মিটিঙে রাজ্যের সমস্ত ভূত পরিষদের মাথাদের ডাক পড়েছে রাত বারোটার সময়। সবশুদ্ধ আশি জন ভূত পরিষদিয় নেতা এসেছেন রাত সাড়ে এগারোটার মধ্যে। মিটিঙের উদ্যোক্তা "পশ্চিমবঙ্গ ভূত সমাজ উন্নতি সংঘ"আজকের প্রধান বক্তা ভূত সাম্রাজ্যের মধ্যমণি ও নেতা হিতেন গোস্বামী তখনো এসে পৌঁছননি। আগত সমস্ত ভূত প্রধানদের আপ্যায়ন করবার জন্য প্রথমেই ওয়েলকাম ড্রিংকস হিসাবে কুকুরের রক্তের জুস বিতরণ করা হয়েছে। যারা নিরামিষ ভূত তাদের দেওয়া হয়েছে তরমুজের জুস। এরপর রাতের ডিনারে সমস্ত আমিষ ও নিরামিষ ভূতদের জন্য আছে অনেক রকম খাবার আয়োজন।

এই মিটিংটা আজ ডাকা হয়েছে করোনায় মৃত ভূতদের নিয়ে কী করা হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করবার জন্য। ইতিমধ্যেই পশ্চিম বঙ্গের কয়েক হাজার মানুষ করোনা রোগে মারা গিয়ে ভূত হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। মানুষদের জন্য কোভি শিল্ড বা কো ভ্যাক্সিন নামের কোভিড ইনজেকশন চালু হয়ে রোগটাকে বাড়তে না দেওয়ার সমস্ত প্রচেষ্টা চলছে। কিন্তু যারা ইতিমধ্যে এই করোনা রোগের শিকার হয়ে পরলোক গমন করেছেন, মানে মরে ভূত হয়ে গেছেন তাদের জন্য তো মানুষরা কিছু করতে পারবেনা। যা করতে হবে সব ভূতদেরই করতে হবে। এদিকে ভূতরা কেউই এদের সাথে একসাথে থাকতে রাজি নয়

ঠিক রাত সাড়ে বারোটার সময় ডিনার শেষ হবার পরেই হিতেন গোস্বামী এসে হাজির হলেন তালতলার বড় বট গাছের সবচেয়ে উঁচু ডালে। আশেপাশের ডালে "পশ্চিমবঙ্গ ভূত সমাজ উন্নতি সংঘের" সব হোমরা চোমরা ভূতেরা বসা। সংঘের সভাপতি কাঞ্চন বড়াল মিটিং শুরু করে বললেন, 'বন্ধু গন। আজ আমাদের এই সভায় প্রথমেই আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মিটিঙের উদ্দেশ্য আপনারা সবাই জানেন। আমাদের একটা কিছু করতে হবে যাতে এই মারাত্মক করোনা রোগে মারা যাওয়া ভূতরা আমাদের মত সুস্থ সবল ভূতদের কোনরকম বিপদে না ফেলতে পারে। এদিক ওদিক রাস্তায়, জঙ্গলে , পোড়ো বাড়িতে, গাছের ডালে, শ্মশানে বিভিন্ন স্থানে তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। আমি আমাদের এই মিটিঙের প্রধান বক্তা শ্রীযুক্ত হিতেন গোস্বামীকে অনুরোধ করছি এসে আপনাদের এই সমস্যার ব্যাপারে কিছু বলে ভূত সমাজকে আজ একটা দিশা দেখানোর জন্য।'

হিতেন গোস্বামী বলতে উঠে প্রথমেই হাতজোড় করে বললেন,' আমি আপনাদের সবার কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আসতে একটু দেড়ি হয়ে যাবার জন্য। আসলে আমি আমাদের ভূত সমাজের এই সমস্যা নিয়ে আলোচনার জন্য বদরিনাথ পাহাড়ে গিয়েছিলাম। আমি শুনেছি সেখানে স্বামী প্রচেদানন্দের ভূত দেবাদিদেব মহাদেবের কঠোর আরাধনা করে আমাদের দেশের ভূত সমাজের এই অদ্ভুত সমস্যার কথা তাকে জানিয়ে একটা সমাধান চেয়েছিলেন। স্বামীজির সেই কঠোর তপস্যায় খুশী হয়ে দেবাদিদেব মহাদেব নিজে তাকে দেখা দেন এবং একটা উপায় জানান। আমি আজ সেটাই জানতে গেছিলাম সেখানে।'

সমস্ত ভূতরা একযোগে চেঁচিয়ে উঠল,'কী সমাধান শীগগির বলুন আমাদের।'

হিতেন বাবু একটু হেসে বললেন,' স্বামীজি আমাকে বললেন শিব-জি বলেছেন যত করোনা রোগে মৃত ভূত এসেছে ওদের সবাইকে চীনে পাঠিয়ে দাও। চীন এবার বুঝুক কত ধানে কত চাল।'

মহাদেবের দেওয়া এই টোটকার কথা শুনে  উল্লাসে সমস্ত ভূতরা হাততালিতে ফেটে পড়ল। মিটিং-এ

 সবার চাহিদা ও দেবাদিদেব মহাদেবের পরামর্শে ঠিক হল চীনদেশকে সায়েস্তা করতে দেশের অন্যান্য রাজ্যের মত পশ্চিম বাংলার সমস্ত করোনা ভূতদের চীনে পাঠিয়ে দেওয়া হবে। এরপর সারারাত ধরে চলল ভূতদের আনন্দ উল্লাস আর নাচ গান। এক সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গের শহর ও গ্রাম থেকে খুঁজে খুঁজে সমস্ত করোনা ভূতদের ধরে ধরে বাক্স বন্দি করে পাঠিয়ে দেওয়া হল চীনে। এখন একটাও করোনা ভূত নেই সেখানে। বিশ্বাস না হলে গ্রামে গঞ্জে গিয়ে দেখে আসুন

________________________________________________________________________________
   
  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]                            

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

গল্প ।। মিনির পিতৃপ্রেম ।। মিঠুন মুখার্জী

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। জাগাতে হবে ।। কাজল আচার্য

কবিতা ।। কবিপ্রণাম ।। রণেশ রায়

ছড়া ।। ভূতের নাতি ।। বদরুল বোরহান

ছড়া ।। শারদীয় ।। নিরঞ্জন মণ্ডল

ছোটদের পাতা ।। গল্প ।। ইচ্ছা ।। ফারহান আহমেদ মল্লিক

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

মাসের পছন্দ

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

গল্প ।। সূর্যোদয় ।। দীপক পাল

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

গল্প ।। আজগুবি গ্রামের চাঁদড়া উৎসব ।। প্রদীপ কুমার দে

বিশেষ রচনা ।। আকাশের কথা ।। মনোরঞ্জন ঘোষাল

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২