Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। পূজার কাহিনি ।। অবশেষ দাস


পূজার কাহিনি
অবশেষ দাস

পূজা এসে গেল, আর একটিবার, সেজে ওঠে অলিগলি
তোমাদের কাছে একটি মায়ের পূজার গল্প বলি -
নদীর পাড়ে টুমটুমে ঘর, চিরকাল একা থাকে
ঝড়-জল এলে ভেসে যায় ঘর, জয় মা দুর্গা ডাকে।
কতবার ডাকে ,দুর্গা আসে না, দুর্গতি বাড়াবাড়ি
পূজার সময় ওই মা পরে পঞ্চায়েতের শাড়ি।
 প্রশ্ন শূন্য লোকজন জানে, বুড়িটা কেমন আছে
শরতের আলো, পেঁজা তুলো মেঘ খেলা করে গাছে গাছে।
বুড়ি মা কখনও হাত তো পাতে না,ভাত না পেলেও সয়ে
ফকিরের গান একটানা গায়, বুক পোড়ে বিস্ময়ে।
প্রায় প্রতিদিন বুড়ি মা দেখি, অঞ্জলি দেয় জলে
তর্পণ সেরে সূর্যের দিকে মনে মনে কথা বলে।
ভাল থেকো মা,ভাল রেখো তাকে, আমার বুকের তাপে
জায়গা হয়নি ছেলের কাছে , হয়তো নিজের পাপে।
তাকে কোনও দিন দোষ তো দেব না , ভাল থাক সোনা ছেলে
পথ চেয়ে আছি, পথ তো জানে না, সুখী হবো তাকে পেলে।

ছেলে হয়েছে বড়ো ডাক্তার, বউমা তো এক পরী
সবকিছুতেই খবরদারি,বউমা চালায় ছড়ি।
কথা কিছু নয়, দু-একটি কথা, মানে তো সহজ অতি
মায়ের জন্যে ছোট শিশুটার হয়েছে অনেক ক্ষতি।
মুখে মুখ রেখে কথা বলা চায়, কতকিছু হতে পারে
কঠিন ব্যাধি একবার হলে কেমন করে তা সারে ?
নাতি আর ঠানু খুব মেলামেশা বউমা চায় না মোটে
ঠাকুমার বুকে মান-অভিমান , বিষ কাঁটা হয়ে ফোটে।
ভাববার মতো অবকাশ নেই, বুড়ি মা বলল, আসি
সংসারে আর মন বসে না, যেতে চায় চলে কাশী।
কাশীটাসি নয়, নদীর পাড়ের খোলা আকাশের নিচে
জীবনের মেলা হাট বসিয়েছে, বাকি সবকিছু পিছে।
নিঃসংশয়ে বাড়ি ছেড়ে এলো, টুমটুমে ভাঙা ঘরে
বুড়ি মা ভাবে, ব্যস্ত ছেলের হয়তোবা মনে পড়ে।
নাইবা পড়ুক তাদের স্মরণে, মন তো সোনার পাখি
পূজার ক'দিন বুকের তাপে আগলে তাদের রাখি।
কেউ তো খোঁজে না, পথের ভিখিরি, বুড়ি মা এখন একা
ধান-দুর্বা হাতে তুললেই ছেলে-নাতিকেই দেখা।
চিকচিকে রোদ, কাশবন হাসে,বুড়ি মা একলা কাঁদে
গল্পের মতো শোকের নৌকা উঠে তো যায় না চাঁদে।
বুড়ি মা ভাবে, এবার পূজাতে নতুন জামাটা কিনে
নাতির বয়সী কাউকে তো দেবে, ঠিক মহালয়া দিনে।
আশীর্বাদের হাতটুকু থাক, চন্দন সুবাসিত
আঁজলা ভরা গঙ্গার জল দুহাত ভরে তো দিত।
নীলপদ্মের ইচ্ছে অনেক চোখের তারায় আঁকা
স্মৃতির ঝাঁপিটা পোঁটলাতে বাঁধা, বহু উত্তাপে রাখা।
কোথায় বা ছেলে,কোথায় বা নাতি, খোঁজ নিতে সেই আসা
মাটি,গাঁ-র মতো ভাটিয়ালি সুর,ধানখেত ভালবাসা।
নাতির মতো কাউকে পেলেই দুঃখরা যাবে উড়ে
মনের হতাশা, একার লড়াই হয়ে যাবে ভবঘুরে।
তাহলেই হবে, স্বপ্ন পূরণ, পূজার ক'দিন বাকি
ঝুপড়ি ঘরে পূজার আলোর অপেক্ষাতেই থাকি।
__________________________________________

  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]




মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ছড়া ।। কাশের শোভা ।। বুবুন মাইতি

কবিতা ।। অতিমারীতে স্বপ্নভঙ্গ ।। সুব্রত কুণ্ডু

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচীপত্র ।। 29th Issue: February

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

কবিতা ।। বকবক ।। সুশান্ত সেন

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

মাসের পছন্দ

কবিতা ।। বাগানে ।। সুশান্ত সেন

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

ছড়া ।। জীবন গড়ো ।। গৌর গোপাল পাল

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। চ্যাটার্জি বাড়ির চার পোষ্য ।। জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কবিতা ।। সকালের ছোঁয়া ।। শাহীন খান

কবিতা ।। মেঘলা মন ।। সুদামকৃষ্ণ মন্ডল

গল্প ।। আগুন ।। ভুবনেশ্বর মন্ডল

ছড়া ।। কাশের শোভা ।। বুবুন মাইতি

নিবন্ধ ।। কবিতায় কল্পকথা ও কল্পচিত্র ।। রণেশ রায়

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২