Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 12th issue: September 2022,

 

শব্দখেলা -১২।। কার্তিক চন্দ্র পাল

 

 

 

পাশাপাশি

১। খুব অল্প সময়, মুহূর্ত ৩।  পর্বতের গুহা ৫। বনদহনকারী অগ্নি ৬। শুশুক; গঙ্গার বাহন  ৮উপবাস; অনাহার  ১০। সর্বদা, অনবরত ১২। আলমারি, টেবিল প্রভৃতির মধ্যে অবস্থিত বাক্সবিশেষ ১৪। শঙ্কর, শিব, শ্রেষ্ঠ দেবতা ১৫। সযত্নে পালন, একজন বাঙালি ফকির ও মানবতাবাদী সাধক ১৬। নক্ষত্র, পৌরাণিক রাক্ষসী।
 

 

উপরনিচ

১। ললাট-ভূষণ, তিলক  ২। লকুচ ফল বা তার গাছ ৩। মধুর সুর ৪। হিজরি বছরের নবম মাস; রোজার মাস ৭। সমাধি, গোর ৯। চিনি, কাঁকর, দানা  ১০। বিভিন্ন পশু-পক্ষীর ডাক নকল করে যে ব্যক্তি  ১১। চারশো সের   ১২। স্রষ্টা, ঈশ্বর, ভগবান   ১৩। জোঁক।

কার্তিক চন্দ্র পাল
বর্ধমান

 

(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:

kishalaymag@gmail.com

কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। )
 ____________________________________________________________________________________
 
  গত মাসের শব্দখেলা ১১-এর উত্তরঃ

 পাশাপাশি

১। দজ্জাল ৩। চরস ৫।  হরদম ৬। মাদুর ৮। সমবেত ১০। জমকালো ১২।  কাগজ ১৪। গাত্রদাহ ১৫। রবার ১৬। নগর

উপর নিচ 

১।  দরমা ২। লহর ৩। চমচম ৪। সহমত ৭। দুর্গম ৯। বেহাগ ১০। জলধর ১১। কারাগার ১২। কাহন ১৩। জবর

 

_______________________________________________________________________________________

🎇🎇🎇 ক্যুইজ-১২🎇🎇🎇

                     প্রিয়ব্রত দত্ত

১। প্রথম খসড়া তে ফেলুদা কে নিয়ে লেখা কোন গল্পের নাম সত্যজিৎ রায় 'তোতা রহস্য' রেখেছিলেন ?🤔
 
২। কোন দেশে প্রথম কাগজের তৈরি টাকা চালু হয়েছিল ?🤔
 
৩। 'চিত্রভানু' ছদ্মনামে লিখেছেন কোন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব?🤔
 
৪। ওয়াল্ট ডিজনির মধ্য নাম কী ছিল?🤔
 
৫। নেতাজি সুভাষচন্দ্র বসুর জার্মানিতে যে বেতার কেন্দ্র স্থাপন করেন তার নাম কী ছিল?🤔

__________________________________________________________________________
_

 🌈🌈🌈ধাঁধা-১০🌈🌈🌈

                  🎯

               প্রিয়ব্রত দত্ত

১। একাল ও সেকালের মধ্যে তফাৎ কী?🤓

২।  কখন ১১-এর সাথে ২ যোগ করলে ১ হয় ?🥸
 
৩। ইঁদুর ধরার জিনিসকে তিন অক্ষরে কী বলবে?🤩
 
                             🎯🎯🎯
__________________________________________________________________________ 

(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:

kishalaymag@gmail.com

যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)

_______________________________________________________________________________________

  গত মাসের ক্যুইজ ১১-এর উত্তরঃ 

১। ঘুরঘুটিয়ার ঘটনা ২। চিন    ৩। বি.আর আম্বেদকর ৪। এলিয়াস ৫। আজাদ হিন্দুস্থান। 🤠🤠🤠

_________________________________________________________________________

গত মাসের ধাঁধা ১০-এর উত্তরঃ 

 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়