Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। ওরে টিয়ে আয় না কাছে ।। দীনেশ সরকার


১২ টি ভিন্ন প্রজাতির পাখির ছবি » লেখক ডট মি
 
ওরে টিয়ে আয় না কাছে

দীনেশ সরকার

ওরে টিয়ে আয় না কাছে
বোস্‌ না একটু পাশে,
ঘুরিস্‌ কেন গাছে গাছে
বল্‌ না রে কিসের আশে ?

উঁকি দিয়ে যাস্‌ যে চলে
দাঁড়িয়ে যা একটুখানি,
দু'টো কথা যা না ব'লে
তোকে যে বন্ধু মানি ।

বল্‌ না এখন কিসের তাড়া
আছে কি অঙ্ক কষা ?
আছে কি তোর ভূগোল পড়া ?
শুধুই তো ওড়া-বসা ।

উড়িস্‌ যে তুই মহাসুখে
মেলে ওই ডানাদুটি,
পাকা লংকা নিয়ে মুখে
খাস্‌ কেমন লুটোপুটি ।

আমার যদি থাকতো ডানা
তোর সাথে দিতাম পাড়ি,
শুনতাম না কোনো মানা
যেতাম ওই মেঘের বাড়ি ।

কিন্তু আমি করবো কি বল্‌
আমার যে নেই রে ডানা,
দুচোখ দিয়ে তাই ঝরে জল
পড়া ছাড়া সব যে মানা ।

ডাকি যে তাই আয় না টিয়ে
বোস্‌ না রে একটু কাছে,
আয় না খেলি খেলনা নিয়ে
দেখ, কত খেলনা আছে ।

পাকা পাকা লংকা খাবি ?
দেবো রে আদর করে
ভেজানো ছোলা পাবি
যদি তুই আসিস্‌ ঘরে ।

যদি উড়ে ফুড়ুৎ করে
পালাস্‌ তুই গাছের ডালে
'আড়ি' করে দেবো তোরে
ডাকবো না কোনো কালে ।
______________________
 
 
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬

  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়