Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। বোধন ।। নিরঞ্জন মণ্ডল

 

বোধন
নিরঞ্জন মণ্ডল

আকাশ ভরা হাজার তারার ফাঁকে
একটা জোনাক মিটমিটিয়ে শিউলি ফুলে ডাকে।
তার সে ডাকে শিউলি ডালে দোল দিয়ে যায় হাওয়া,
খড়ের ঘরে শিশির ঝরে,উজিয়ে মাটির দাওয়া
পুব আকাশের কপাল জোড়া আলতা আলোর উঁকি ;
খেত ভরানো ধানের পাতায় অলোক আঁকিবুকি।
 

কোন সে গোপন সুর ঝুরঝুর টানে
টুকরো মেঘের বেবাক ছোটা দূর অজানার পানে!
শাপলা ফুলে পাখনা খুলে জলঝিঁঝিদের গান
শিশির নাওয়া পথের ঘাসে রূপ-ঝলমল টান।
কাশের বনে আপন মনে নড়ছে ঘুঘুর ডানা
মন উচাটন নিথর বসে ঘাসফড়িঙের ছানা।

খলশে ঝিলের ঢেউ-তিরতির জলে
খেলছে সাঁতার সুখ-ফুরফুর বালি হাঁসের দলে।
হোগলা পাতার ফোকর গলে পানকৌড়ির ডাক
চিকন পাতার কলমি দামে আলতো খেয়ে পাক
ছড়িয়ে পড়ে আকাশ মুখো ধবল বকের ডানায়
শুকতারাটার মিটমিটানি তাকেই সেলাম জানায়।

চমকে ওঠে মৌমাছিদের প্রাণ,
যায় কেটে তার কলকে ফুলের অমল মধুর টান।
ভাসল হাওয়ায় ড‍্যাম-কুড়-কুড় নিটোল ঢাকের স্বর
ঝিকমিকানো বালির দানায় বিদ‍্যাধরীর চর
ব‍্যস্ত পায়ের আসায় যাওয়ায় চুপ-কথাতে বলে
বছর ঘুরে শারদ বোধন আসল ধরাতলে।
_____________________________________
রঞ্জন মণ্ডল
উত্তর 24 পরগণা।

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়