Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। মায়ের অভাব ।। রূপালী মুখোপাধ্যায়





মায়ের অভাব 

রূপালী মুখোপাধ্যায় 


পৃথিবীতে এলাম আমি তোমার কোলে মা 
আমায় ফেলে গেলে চলে কোলেই নিলে না 
জানলে না মা কেমন করে বড় হলাম আমি
মনের মধ্যে কত কথা, জানেন অন্তর্যামী
মাতৃসুধার স্বাদ তো কেমন জানাই হলো না 
প্রশ্নগুলো করবো কাকে বলতে পারো মা ?
অনুভবে পাই তোমাকে শিউলি তলায় গেলে 
শিউলিগাছও দুঃখে কাতর তাকেও গেলে ফেলে 
গোয়ালঘরে কাজলি থাকে চক্ষে জলের ধারা
আমার মতো সেও কাঁদে  মনটা পাগল পারা
অমূল্যধন একটি ঘুঁটে তোমার হাতের ছাপ 
রেখেছি মা যত্ন করে আমায় করো মাপ 
বুকের মধ্যে কষ্ট যখন উথাল পাথাল করে 
ছুট্টে এসে বলবো কাকে ,তুমি তো নেই ঘরে 
তোমার কথা ছড়ায় লিখে স্মারক পেলাম যখন 
বাঁধভাঙ্গা সেই আনন্দ গান কাকে শোনাই তখন?
পৃথিবীটা খুব সুন্দর , সবাই বলে থাকে 
তার কাছে তো অন্ধকার,পেলোই না যে মাকে 
কত কথা বলার ছিলো শোনার তো কেউ নেই 
ছবির দিকে তাকিয়ে বলি ,মা তো আমার সেই ।
 
_____________________________________ 




রূপালী মুখোপাধ্যায়
দুর্গাপুর ,পশ্চিম বর্ধমান 
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়