Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। ছড়া দাদুর ছড়া।। রণেশ রায়




ছড়া দাদুর ছড়া

রণেশ রায় 

দেখবি আয়

আয় আয় দেখবি আয়
কেমন হেঁটে যায়!
দেখ ওর একটা শিং
নাচে ধিন্ ধিন্,
শিংটা তার ভোঁতা
মুখ তার থোঁতা,
মারে না তাই গোত্তা
সে বাড়ির কর্তা,
হাতে পরে চুড়ি
মস্ত একটা ভুড়ি,
মুখে কথা নেই
লাফায় ধেই ধেই,
গায় ধেরে গলায়
ঘুমোয় খাটের তলায়,
কাউকে দেখলে  খুশ
নেই তার হুশ।

সব যে গন্ডগোল

পরীক্ষা দিয়ে  যাই
নাম ওঠে না ভাই,
সময় বয়ে যায়
হায় হায় হায় ! 

তাই তাই তাই
পড়াশুনা নাই
দৌড়াই সাঁই সাঁই
ডিগবাজি খাই।

করলে  পরে  ফেল্,
নেড়ার মাথায় বেল !
ফেল্ ফেল্ ফেল্
কেমন দেখ খেল্ !
বল হরি হরি বোল্
সব যে গন্ডগোল।

হেসে লুটায় 
বুড়ো মেঘ  আকাশে এলে 
ময়ূর ওই পেখম মেলে 
টাপুর টুপুর বৃষ্টি পড়ে 
রোদ বন্ধু খেলা করে 
শিশু মেঘ হেসে লুটায়
বুড়ো মেঘ ভয়ে পালায়।
___________________
 
   [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]  
 
  

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়