Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। দহন ।। দেবাশীষ মুখোপাধ্যায়



 দহন

 দেবাশীষ মুখোপাধ্যায়



ছাত্র ছাত্রীদের হাতে ধরা ব্যানার, পোষ্টার, ফেস্টুনে পথ নিরাপত্তার সতর্কতা মূলক প্রচার।আজ পথ নিরাপত্তা সপ্তাহের কর্মসূচি হিসেবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা রাস্তায়। বুকের আবেগ তাদের পথে টেনে নিয়ে এসেছে। কয়েকদিন আগেই বিদ্যালয়ের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র অঙ্কুশের মৃত্যু তারা মেনে নিতে পারছে না।অন্য একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিদ্যালয়ে আসতে থাকা অষ্টম শ্রেণীর অঙ্কুশকে রাস্তায় পিষে দিয়ে চলে যায় ট্রাকটা। ঘটনাস্থলেই মৃত্যু।ড্রাইভার পলাতক। পথচলতি মানুষ কিংকর্তব্যবিমূঢ়। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শোকাহত। কান্নায় ভেঙ্গে পড়ে ওর প্রিয় বন্ধুরা সেদিন। সেদিনের কান্না যেন আজও ওদের চোখে। পথ নিরাপত্তার পোষ্টারগুলো যেন রঙ নয়, বুকের রক্তে লিখেছে ওরা।
    পার্থ চলেছে অন্য শিক্ষকদের সাথে পা মিলিয়ে ওদের সাথে।হাতে ওর মাইক। পথচলতি সকলকে অনুরোধ ,পথ নিরাপদে চলুন। অপরকে নিরাপদে চলার সুযোগ করে দিন। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, গাড়ি চালাতে চালাতে মোবাইল ব্যবহার করবেন না, আপনার বাড়ির নিরাপত্তা আপনারই হাতে ইত্যাদি ইত্যাদি বলতে বলতে চলেছে পার্থ। পথচলতি মানুষের সাড়া পাওয়া যাচ্ছে বেশ। বড়ো ছাত্র ছাত্রীরা রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মীদের সাথে যানবাহন নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকের ভূমিকাও পালন করছে। সবকিছুই চলছে পরিকল্পনা মাফিক।
   কিন্তু পার্থর চোখ বার বার ঝাপসা হয়ে আসছে এক অবরুদ্ধ কান্নার নোনা স্রোতে। পয়লা জানুয়ারির বিকেলে পিকনিক থেকে ফেরার পথে হেলমেট ছাড়া প্রচন্ড গতিতে ছুটে চলা বাইকে ওর প্রিয় ছাত্রর দূর্ঘটনায় মৃত্যু আজও ওর চোখে ভাসছে যেন। মেধাবী অয়ন ডাক্তারীতে সুযোগ পেয়ে এন আর এস হাসপাতালে পড়ছিল। মা বাবার একমাত্র সন্তান অয়নের মৃত্যু ওর বাবা মা মেনে নিতে পারেন নি।আজও তারা কেঁদে কেঁদে ফেরেন। সেদিন রক্তাক্ত অয়নকে বুকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল পার্থ। বুকের মধ্যে অয়নের স্মৃতি আজ যেন বড়ো বেশি করে বেঁচে উঠছে। কান্নার ফোঁটাগুলো ঝরে পড়ছে মাইকের ওপর টপটপ করে সকলকে অবাক করে দিয়ে।
_________________________________________________________

 
 
লেখক : দেবাশীষ মুখোপাধ্যায়
ঠিকানা : রয়্যাল কমপ্লেক্স, ব্লক-ডি, ফ্ল্যাট নম্বর :২০৪, দ্বিতীয় তল,৪৬/১ চড়কডাঙ্গা রোড, কাঁঠাল বাগান, উত্তরপাড়া, হুগলি, পিন :৭১২২৫৮

    [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছড়া ।। শীতের মজা ।। ঈশিতা পাল

ছড়া ।। গ্রামের হাট ।। গোবিন্দ মোদক

ছড়া ।। খোকাবাবু ।। মেশকাতুন নাহার

গল্প ।। ধরিত্রীর সংসার ।। বিকাশকলি পোল‍্যে

ছড়া ।। শিশুপাঠ্য ।। কোয়েলী ঘোষ

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছড়া ।। একটু দূরে ।। বিদ্যুৎ মিশ্র

গল্প ।। চিরশত্রুতার জন্ম ।। নিরঞ্জন মণ্ডল

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

ছড়া ।। তাপের বহর ।। রঞ্জন কুমার মণ্ডল

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

কবিতা ।। হাবিজাবি ।। সুশান্ত সেন

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

গল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জী

কবিতা ।। মে দিবসের ডাক ।।চিত্তরঞ্জন সাহা চিতু

ছোটদের আঁকিবুঁকি ।। ত্রিত্বারিংশ সংখ্যা ।। জুন, ২০২৫

ছোটদের পাতা ।। কবিতা ।। মূল্যহীন শব্দ ।। কৃষ্ণেন্দু হাইত

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

কবিতা ।। দুষ্টু ছেলে ।। সুশান্ত সেন

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২