Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। সংখ্যার গুচ্ছ ছড়া ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর

 

সংখ্যার গুচ্ছ ছড়া

 মুহাম্মদ আলম জাহাঙ্গীর

 
সংখ্যার ছড়া-১

এক, দুই, তিন
বই পড় প্রতিদিন।
চার,পাঁচ, ছয়
লেখা পড়া করতে হয়।
সাত,আট,নয়
পড়া লেখার নেই ক্ষয়।
দশ এবং শুণ্য
সমাজে সে মান্যগণ্য। 

সংখ্যার ছড়া-২
এক আর দুই
বই পড়ে জুই।
তিন আর চার
পড়ো বারবার।
পাঁচ আর ছয়
পড়লে মুখস্থ হয়।
সাত আর আট 
পড়ো সকল পাঠ।
নয় আর দশ
পড়লে বারে খ্যাতি যশ।

সংখ্যার ছড়া-৩
এক আর দু'য়ে 
বই পড়ো সব বর্ণ ছুয়ে।
তিন আর চারে
পড় লেখ বারে বারে।
পাঁচ আর ছয়ে
লেখা পড়া যায় না ক্ষয়ে।
সাত আর আটে
পড়ার সাথে খেলো মাঠে।
নয় আর দশে
এ ধরনী বেড়াও চষে।

সংখ্যার ছড়া-৪
এক,দুই,তিন,চার
খুকু পড়ে বই তার।
পাঁচ,ছয়,সাত,আট
খুকু পড়ে নামতা পাট
নয়,দশ আর শুণ্য
লেখা পড়াই জীবন ধন্য।

সংখ্যার ছড়া-৫
এক,দুই,তিন,চার,পাঁচ,
খোকা-খুকির পড়াই কাজ।
ছয়,সাত,আট,নয়,দশ,
লেখা পড়ায় বাড়ে যশ।
___________________________________
 
 মুহাম্মদ আলম জাহাঙ্গীর

ঠিকানাঃ গ্রাম : নতুন পানিসারা,
ডাকঘর: পেঁচুল, উপজেলা: শেরপুর
জেলা: বগুড়া, বাংলাদেশ। 

 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]



মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়