Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

   হ য ব র ল - উইকিপিডিয়া

  হযবরলর জঙ্গলে 

                          দীপক পাল



হাঁটতে হাঁটতে কখন যেন এসে দেখি
                       জঙ্গলের এক অচিন দেশ
ব্যানারেতে লেখা দেখি এটা একটা
                       হযবরলর দেশ।
বেরা টপকে ঢুকে গেলাম
                       হযবরলর দেশে-
চোখে পড়লো একটা বেড়াল
                       বিষম খেয়ে মরছে হেঁচে কেশে।
আমি বলি তুমি ছিলে রুমাল
                       কখন যেন হয়েছিলে বেড়াল!
এখন তোমার ঠান্ডা লেগে
                       হয়েছ কেমন বেহাল।
বেড়াল বলে সে ঘটনা ঘটেছিল
                       এখন থেকে একশো মাস আগে
এতদিনে খুঁজতে এসেছ রুমাল?
                       সেটা কিন্তু আর পাবেনা পালাই আগেভাগে।
এগিয়ে দেখি গাছে বসে কাকেশ্বর কুচকুচে
                       এক হাতে পেন্সিল অন্য হাতে পাঁপড় খাচ্ছে মুচমুচে।
হঠাৎ দেখি হুঁকো হাতে কোটর থেকে
                       সুরুৎ করে নামলো উধো বুধো।
নেমেই তারা ঠেলা-ঠেলি গুঁতো-গুঁতি
                       ভুলেই গেছে কে বড় আর কে ছোট।
তাই দেখে কাকেশ্বর হাঁকে লাগ লাগ লাগ উদো,
                       সিং নাড়িয়ে একটা ছাগল হাঁকে লাগ লাগ লাগ বুদো।
এসব  দেখে এগিয়ে চলি
                       মড়া কান্নার এক শব্দে,
গিয়ে দেখি হিজিবিজবিজ কাঁদছে আর
                       বলছে কিছু গদ্যে আর পদ্যে।
আমি শুনে বলছি তাকে
                       কাঁদছো কেন কি বলছো তুমি?
সে বলে আমি লেখক আবার বাবা লেখক
                       আমার কাকা লেখক আমার মামা-
থামিয়ে দিয়ে বলি তাকে, বুঝেছি
                        তোমার গুষ্টির অনেক লেখক।
আরো এগিয়ে গিয়ে দেখি
                        পশুদের মধ্যে বিরাট বচসা!
জঙ্গলের রাজা হবে কে
                        তাই নিয়ে চলছে এখন ধোঁয়াশা;
আছে সেথায় বাঘ ভাল্লুক
                        হাতী গন্ডার সিংহ।
জঙ্গলের রাজা সবাই হতে চায়
                        কপালে ছিল আর কিছু ভিন্ন।
পিন্ পিন্ স্বরে কারা যেন বলে
                        আমরাই হবো  বনের রাজা।
পশুরা কাউকে কোথাও পায়নি দেখা
                        হুংকার দিয়ে বলে দেবই তোকে সাজা।
জঙ্গল থেকে লাখেলাখে পিঁপড়ে মশা এসে
                        লেজের আড়াল এড়িয়ে কামড়েতে ভারী মজা।
পিঁপড়েরা ক্ষুরের ভিতর কানের ভিতর ঢুকে
                         কামড়ে চললো ভীষণ কোষে।
কামড়ের যাতনায় পশুরাজরা তখন
                         পালালো অবশেষে।
_________________________________________________ 


(আমাদের প্রিয় স্রদ্ধেয় শ্রীযুক্ত সুকুমার রায় স্মরণে)

দীপক কুমার পাল 
ডিটিসি সাউদার্ন হাইটস, ব্লক-৮ ফ্ল্যাট-১বি, ডিএইচ রোড, কলকাতা-৭০০১০৪।
[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া ।। আলোর শোভা ।। স্বপন মুখোপাধ্যায়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা।। শান্ত ছেলে।। সুশান্ত সেন

ছড়া ।। শিশুশ্রম ।। সৌমেন দেবনাথ

ছোটদের পাতা ।। গল্প ।। ইচ্ছা ।। ফারহান আহমেদ মল্লিক

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

গল্প ।। খাদের বুড়ি ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। প্রজাপতি ।। ইমরান খান রাজ

ছড়া ।। শিল্পী ও শিল্প ।। তপন মাইতি

ছড়া ।। ক্ষতি নেই ।। রবীন্দ্রনাথ সামন্ত

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

কবিতা ।। বাবা ।। ছোট্টু রায়

কবিতা ।। সফলতা ।। জগন্নাথ ভট্টাচার্য

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

ছোটদের পাতা ।। Short Story ।। Room No.888 ।।Toshani Mazumdar

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় - ২৪ ।। সেপ্টেম্বর ২০২৩

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২