Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। সেই দেশে ।। বদ্রীনাথ পাল

FairyTale Land -Updated- by mairimart.deviantart.com on @deviantART | Fairy  tales, Rapunzel sketch, Fairy tale forest

সেই দেশে

বদ্রীনাথ পাল


বাঘ ডাকে হাম্বা, গাধা ডাকে ঘেউ-
চিড়িবিড়ি নাচ করে দল বেঁধে ফেউ,
সিংহেরা শুঁড় নিয়ে হাঁটে থপ্ থপ্-
কাঁচা মাছ ধরে খায় ঘোড়া গপ্ গপ্।

মানুষেরা পিছে হাঁটে ভর দিয়ে হাত-
দপ্ দপ্ করে রবি হোক যতো রাত,
মেঘ হলে ঝরে পড়ে মণি কাঞ্চন-
যেদিকে তাকাও শুধু সন্দেশ বন।

শোনো শোনো এক কথা বলি আমি ভাই-
দল বেঁধে সেই দেশে চলো, চলে যাই,
স্বপ্নে দেখেছি আমি নয় সেটা ভুল-
বলছি না মিছে কথা, মারছি না গুল।

____________________________________
 
বদ্রীনাথ পাল
বাবিরডি, পোস্ট-গৌরাঙ্গডি, জেলা-পুরুলিয়া
৭২৩১২১, 


[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়