Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। খোঁজ।। নিরঞ্জন মণ্ডল

 

খোঁজ

নিরঞ্জন মণ্ডল



জীর্ণ ঘরের ফোকর গলে ঝরলে চাঁদের আলো
মোছে ঘরের জমাট আঁধার ঘোচে মনের কালো।
অমল মনের দেয়াল জুড়ে জাগে রঙিন ছবি
সুর কলকল নদীর মায়া---আঁকেন যেমন কবি।
ছই জাগানো ডিঙার কায়া নদীর কপাল জুড়ে
দরাজ ভাটিয়ালির দমক চাওয়ায় পাওয়ায় মুড়ে
ভাসিয়ে দিলে নরম হাওয়ায় বুকের ঘরে টান
শিউলি ফোটা ভোর খুঁজে পায় আগমনীর গান।

তুলোট মেঘের চনমনে টিপ আকাশ-নীলের গালে,
আলতা-আলোর ওড়না খানা হিরণ জলের খালে
বিছিয়ে দিয়ে মুচকি হাসে পুব আকাশের রবি ;
ঠাকুর তলার ঢাকের বোলে মন্দ ভালো সবই
আড়াল করে ধুনোর ধোঁয়া আকাশ পানে ধায়
গন্ধটা তার ভাসে অলোক উজল জোছনায়।
দুর্গা নামেন চুপ-পায়েতে মাটির ধরাতলে
বুক ভরে পাই সুবাসটা তার মায়ের চলাচলে।

মা'র আঁচলেই রাখেন বুঝি তাঁর দশ হাতের ছোঁয়া
তুলসি তলার প্রদীপ জ্বালা গন্ধ-ধূপের ধোঁয়া
আলতা পেড়ে শাড়ির ভাঁজে মগ্ন বিভোর মা
শারদা না মাটির মানুষ বুঝতে পারি না।
বিজলি আলোয় দুর্গা দেখি,চাঁদের আলোয় মা'কে
সব ছবি যে বুকের ঘরে অচল হয়েই থাকে।
মাটির ঘরের মা নাকি ওই দুর্গা মাটির গড়া
কোনটা সেরা বুঝব বলেই শিখব লেখাপড়া।
______________________________________________
 
উত্তর 24 পরগণা
 
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

অণুগল্প ।। অথ শুকসারি কথা ।। শংকর ব্রহ্ম

ছোটগল্প ।। সিজুর কান্ডকারখানা ।। জীবন পাইক

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া ।। একটি ছড়ার গল্প ।। চিত্তরঞ্জন সাহা চিতু

গল্প ।। শ্রীতমার প্রতিশোধ ।। মিঠুন মুখার্জী

ছড়া ।। শহরেও আছি গ্রামেও আছি ।। চন্দন মিত্র

ছড়া ।। মন্দ কপাল ।। কার্ত্তিক মণ্ডল

গল্প ।। পরিশ্রমের ফল ।। অর্পিতা মল্লিক

নিবন্ধ ।। প্লাস্টিক সম্বন্ধে ১00 টি আকর্ষণীয় তথ্য ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া ।। খুকুর রাগ ।। দীনেশ সরকার

গল্প ।। শাবক ।। অশোক দেব

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪০ ।। মার্চ ২০২৫

গল্প ।। মেজমামা আর রোবু ।। অঞ্জনা মজুমদার

ছোটদের পাতা ।। ছোটগল্প ।। ট্যাকোসের কাণ্ডকারখানা ।। সুনিষ্কা চক্রবর্তী

অণুগল্প ।। অথ শুকসারি কথা ।। শংকর ব্রহ্ম

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৪ ।। জুলাই ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৫ ।।আগস্ট, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৩ ।। জুন ২০২৫

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২