Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া ।। বাচ্চাবোল-বাব্বোল ।। অঞ্জলি দেনন্দী, মম

 

বাচ্চাবোল-বাব্বোল

অঞ্জলি দেনন্দী, মম



এমন সব সৃষ্টি হয়

       মন-খ্যাপামির গাছে ।

খিলখিলিয়ে হেসে তার ডালে 

মজার মজার দুস্টুমী সব নাচে।

পায়ে তার বৃষ্টি-নূপুর বাজতে রয়।

      তবলা বাজায় বজ্রপাত

            ভয়ঙ্কর ছন্দ, তালে।

বিদ্যুৎ চমকে দেয় তারে সাথ।

সেই গাছে পা ঝুলিয়ে বসে বসে

            কিম্ভুত আর কিমপেত্নী যত

      কেঁদে ভাসায়, নদীর বন্যার মত।

স্বপ্ন-কুঁড়ি, ফুল আর ফল হয়ে ফলে

         সেই অদ্ভুত গাছে।

সেই সে গাছ, সব মনেতেই আছে।

       লোভীর জিভের জলে

সেই গাছ বেঁচে থাকে।

শিকড় তার আকাশের দিকে বাড়ে।

সেই গাছটি তার পাতা যত

                   নিচের দিকে রাখে।

সেই গাছের কোটর থেকে উঁকি মারে

      রাতের নক্ষত্র কত কত কত।

চাঁদ সে গাছের টং-এ বসে গায় গান।
 
সে ফেলে হেঁচ্ছ, গাইতে গাইতে।

সে গাছের শাখায় নাও বাইতে বাইতে

ব্যাঙ আর সাপ দেয় স্লোগান।

"আমরা বন্ধু, এক মন, এক প্রাণ।"

সে গাছের ফুলের ওপর উবু হয়ে বসে,

ঝিঁঝিঁ পোকা রাঁধে নানান স্বাদের পিঠে।

কোনটা নোনতা, কোনটা আবার মিঠে।

সে গাছের ফলের ওপর পড়ে খসে

     দিনের বেলায় সূর্য বুড়োর দাঁত।

            সেই সব যত দাঁত

                    ফলের বীজ হয়।

বীজ-সংখ্যা অগণিত, কত কত কত।

সেই সব বীজ যত, 

আগামী- ফাজিল-হাসির সঞ্চয়।
______________________________
 
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]










     

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছড়া ।। ভাবে খুকু ।। দীনেশ সরকার

ছোটগল্প ।। ধরণীর দয়া-রাজ ও হিংসুটে বোনেরা ।। শংকর ব্রহ্ম

ছড়া ।। কে? ভেবে বলো ।। সমীর কুমার দত্ত

প্রবন্ধ ।। বিশ্ব পরিবেশ দিবস পালনের ইতিহাস ও তাৎপর্য ।। অভিজিৎ দত্ত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছড়া ।। এসো আলো ।। গোবিন্দ মোদক

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

ছড়া ।। খুশি হয় ।। আসগার আলি মণ্ডল

ছড়া।। আমার পুষি ।। সাইফুল ইসলাম

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। জীবন মানে ।। পাভেল আমান

ছড়া।। পাখপাখালির মেলা ।। চন্দন মিত্র

ছড়া ।। ধিনাক্ নাতিন তিনা ।। অশেষ মাজি

ছড়া।। পাখির দু'টি ছানা ।। শংকর দেবনাথ

ছড়া ।। খুশি হয় ।। আসগার আলি মণ্ডল

দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪২ ।। মে ২০২৫

কবিতা ।। শিশুদের রথযাত্রা ।। মিঠুন মুখার্জী

প্রবন্ধ ।। বিশ্ব পরিবেশ দিবস পালনের ইতিহাস ও তাৎপর্য ।। অভিজিৎ দত্ত

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৬ ।। সেপ্টেম্বর, ২০২৫

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪৭ অক্টোবর, ২০২৫

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছোটগল্প ।। হাসির চাবি আর জোনাকির রাজ্য ।। অয়ন মুখোপাধ্যায়

কিশোর ভ্রমণ উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

ছোটদের আঁকিবুঁকি ।। কিশলয় মাসিক পত্রিকা ।। অষ্টচত্বারিংশসংখ্যা ।। নভেম্বর ২০২৫

কবিতা ।। হযবরলর জঙ্গলে ।। দীপক পাল

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২