Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছড়া।। দুটি ছড়া ।। রণেশ রায়

✍️ सुख और दु:ख दृष्टिकोण मात्र हैं ! - Brahmalekh

সাথী 



সুখ সুখ কর কেন 
সুখ গেলো কই?
সুখ গেছে তোমার খোঁজে 
খুঁজে আনো সই l
সুখ আমায় গাছে তুলে 
কেড়ে নিল মই
এখন আমার দুয়ারে বসে 
খাবে খই দই l

ওই দেখো দুখ বন্ধু  
সঙ্গে  সর্বক্ষণ  
যায় না তোমায়  ফেলে 
 ডাক তাকে   যখন। 

সুখ আমার  হারামে  মজে  
ফাঁদে  মারণ কল 
দুখ আসে  লড়াইএর সাথী  
যোগায় আমায়  বল ।
 
 
 





আবীর বাবু

 




আবীর বাবু বড়ই কাবু
খায় শুধু দুধ সাবু 
যদি কলা সামনে তার
এক কামড়েই সাবার
সে এক দামাল ছেলে
ভেব না যেন এলেবেলে
যখন সে মাথায় ওঠে
বাগানে দেখ ফুল ফোটে 
তার যদি ঘুম পায়
কান্নায় সে বাড়ি ভাসায় 
তুফান এলে বাতাসে
সে ওড়ে আকাশে 
হতে চলেছে এক বছর
দেখ তার কত কদর।
 
________________________________________
 
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
 
 
 
 




মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়